Shilpa Shetty: শ্যুটেই পুড়ে যায় পিঠ! যন্ত্রণা নিয়ে বিশেষ কায়দায় পোশাক পরে পরদিন সেটে শিল্পা

Shilpa Shetty: অভিনেত্রী শিল্পা শেট্টি সম্প্রতি তাঁর কেরিয়ারের প্রথম দিনগুলির কথা স্মরণ করেছেন, একটি সিনেমার শুটিংয়ের সময় কীভাবে তিনি তাঁর পিঠে পুড়ে গিয়েছিল!

Published on: Apr 11, 2026, 18:17:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Shilpa Shetty talks about career: শিল্পা শেট্টি ১৯৯৩ সালে তাঁর ক্যারিয়ার শুরু করেন। তাঁর ডেবিউ সিনেমা ছিল বাজিগর। এই ছবিতে তাঁর সঙ্গে কাজল এবং শাহরুখ খানও অভিনয় করেছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন আব্বাস-মস্তান।

শিল্পা শেট্টি। (Instagram)
শিল্পা শেট্টি। (Instagram)

শিল্পা শেট্টি বলিউডের অন্যতম সফল নায়িকাদের একজন হিসেবে বিবেচিত হন। সম্প্রতি একটি পডকাস্টে তিনি ইন্ডাস্ট্রিতে তাঁর সাফল্য নিয়ে কথা বলেন। তিনি জানান, সফলতা তাঁর কাছে সহজে আসেনি, বরং ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম করতে হয়েছে। সেই কথোপকথনে তিনি আরও জানান, একবার শুটিংয়ের সময় তাঁর পিঠ পুড়ে গিয়েছিল, তবুও তিনি পরের দিনই শুটিংয়ে ফিরে গিয়েছিলেন।

শিল্পা শেট্টি-র সাফল্যর মন্ত্র

শিল্পা শেট্টি ইউটিউব চ্যানেল টুমরো, টুডে শো-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নির্মাতারা তাঁকে কাজ দিতেন কারণ তারা তাঁর ডেডিকেশন দেখতে পেতেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, একবার শুটিংয়ের সময় তিনি পুড়ে যান, কিন্তু পরদিনই শুটে ফিরে আসেন, কারণ তিনি চাননি তাঁর কারণে প্রযোজকদের ক্ষতি হোক। তিনি বলেন, ‘আমি কাজ পেয়েছি কারণ মানুষ আমার পরিশ্রম দেখেছে। আমি সবসময় আমার ১০০ শতংশ দিতাম এবং যে কোনো পরিস্থিতিতেই শুটিংয়ে যেতাম।’

কীভাবে পুড়েছিল তাঁর পিঠ

শিল্পা শেট্টি জানান, HMI Light-এর কারণে তাঁর পিঠ পুড়ে যায়। তিনি বলেন, শটের সময় তাঁকে ফ্রেম থেকে বের হতে হত এবং একটি আলো তাঁর পেছনে ছিল, যার ফলে তাঁর পিঠ সেই লাইটে লেগে যায়। তিনি বলেন, প্রথমে পোড়ার অনুভূতি বোঝা যায় না, পরে ব্যথা শুরু হয়। তবুও তিনি পরের দিন শুটিংয়ে যান। পোড়া পিঠের কারণে পোশাক পরতে সমস্যা হলেও তিনি সামনের দিক দিয়ে পোশাক পরে সেটি সেলাই করে দেন, যাতে জিপ বন্ধ করতে না হয়। তিনি বলেন, তিনি সবসময় চেষ্টা করেছেন যেন তাঁর কারণে কারও ক্ষতি না হয়।

কাজের সূত্রে, শিল্পাকে শেষবার ২০২৪ সালের সিনেমা Indian Police Force-এ রোহিত শেট্টির সঙ্গে দেখা গিয়েছে। তিনি অভিনয়ের পাশাপাশি ফিটনেস এবং লাইফস্টাইলের জন্যও বেশ জনপ্রিয়।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More