Hrithik-Saba: ‘আমার ভালোবাসা…’, বিচ্ছেদ জল্পনা অতীত! ৫ বছরে পা হৃতিক-সাবার সম্পর্ক, কী বললেন নায়কের প্রাক্তন বউ?
১৪ বছরের বিয়ে ভেঙেছে হৃতিকের। প্রাক্তন স্ত্রী আজও বন্ধু। সাবা আজাদের সঙ্গে সম্পর্কের ৫ বছর পূর্ণ করলেন হৃতিক। প্রেমিকার জন্য কী বার্তা নায়কের?
বলিউডের অন্যতম চর্চিত অথচ ছকভাঙা প্রেমকাহিনী হৃতিক রোশন ও সাবা আজাদের। তাঁদের বয়স নিয়ে ট্রোলিং, কটাক্ষ বা নেটিজেনদের চর্চা— কোনো কিছুই যে তাঁদের রসায়নে চিড় ধরাতে পারেনি, তা আবারও প্রমাণ করলেন এই জুটি। সম্পর্কের দেখতে দেখতে পাঁচ বছর পূর্ণ হতেই সমাজমাধ্যমে ভালোবাসায় মোড়া এক আবেগঘন পোস্ট শেয়ার করলেন হৃতিক।

ইনস্টাগ্রামে নিজেদের একান্ত কিছু মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে হৃতিক লিখেছেন, ‘আজ আমাদের জন্মদিন। শুভ ৫ম বার্ষিকী আমার ভালোবাসা’। সমুদ্রসৈকতে সূর্যাস্তের মুখোমুখি দু’জনে জড়িয়ে থাকা বা নদীর ধারে তোলা তাঁদের মিষ্টি সেলফি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। তবে সব আলোচনার মাঝে আলাদা করে নজর কেড়েছে হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের কমেন্ট! প্রাক্তনের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়ে সুজান লিখেছেন, ‘ভীষণ মিষ্টি! শুভ বার্ষিকী’।
ট্রোলিংকে বুড়ো আঙুল ও বয়সের ফাঁক:
হৃতিক ও সাবার সম্পর্কের শুরু থেকেই তাঁদের বয়সের ব্যবধান নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম ট্রোলিং হয়নি। বহু নেটিজেন তাঁদের সম্পর্কের স্থায়িত্ব নিয়ে কটাক্ষ করেছেন, আবার কেউ কেউ বয়স নিয়ে তুলেছেন অহেতুক প্রশ্ন। কিন্তু প্রতিবারই সেই সমস্ত চর্চাকে ফুঁ দিয়ে উড়িয়ে নিজেদের ভালোবাসার সমীকরণ বজায় রেখেছেন এই জুটি। তাঁদের এই পাঁচ বছরের পথচলা যেন ট্রোলারদের মুখে এক সপাটে জবাব।
সুজানের সঙ্গে বর্তমান বন্ধন ও আধুনিক পরিবারের ছবি:
সাধারণত বিচ্ছেদের পর প্রাক্তন দম্পতির মাঝে তিক্ততা বা দূরত্ব তৈরি হওয়াই স্বাভাবিক। কিন্তু হৃতিক ও সুজান সেখানে এক অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। ২০১৪ সালে তাঁদের ১৪ বছরের দাম্পত্যের অবসান ঘটলেও, সন্তানদের স্বার্থে এবং নিজেদের পারস্পরিক শ্রদ্ধার টানে আজও তাঁরা দারুণ বন্ধু। শুধু তাই নয়, হৃতিকের বর্তমান প্রেমিকা সাবা আজাদের সঙ্গেও সুজানের সখ্যতা দেখার মতো। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান, নৈশভোজ কিংবা ছুটির কাটানোর আড্ডায় বহুবার সুজান ও সাবাকে একসঙ্গে হাসিমুখেই দেখা গিয়েছে।
প্রাক্তন ও বর্তমানের মধ্যে এমন জটিলতা-হীন ও পরিণত সমীকরণ বি টাউনে সত্যি বিরল। সব বিতর্ক আর কটাক্ষকে দূরে সরিয়ে রেখে হৃতিক-সাবার এই পাঁচ বছরের যাত্রায় সুজানের এমন আন্তরিক উপস্থিতি আধুনিক সম্পর্কের এক অনন্য ও সুন্দর বার্তা দিল।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


