Aratika Maity: নিশার রাখা বোমা ফেটেই ‘মৃত্যু’ বোন উজির! জোয়ার ভাঁটায় আর দেখা যাবে না? HT Bangla-কে জানাল আরাত্রিকা
জোয়ার ভাঁটার নতুন প্রোমো ঘিরে হইচই। নিশার রাখা বোমা ফেটেই কি মৃত্যু হবে উজির! ইঙ্গিত মিলতেই রাতের ঘুম উড়েছে ভক্তদের। তাঁদের আশ্বস্ত করে আরাত্রিকা কী জানালেন?
এই মুহূর্তে জি বাংলার অন্যতম চর্চিত শো জোয়ার ভাঁটা। সদ্য সামনে এসেছে এই মেগার ধামেকাদার প্রোমো। সেখানে দেখা যাচ্ছে দিদিকে অন্য়ায়ের পথ থেকে সরিয়ে আনতে বদ্ধ পরিকর উজি। মহারাণীকে ন্য়ায়ের পথে ফেরাতে নিজের জীবন দিতেও রাজি উজ্জ্বলা (আরাত্রিকা)।

দিদিকে আর কোনো অন্যায়ের সঙ্গে জড়াতে দেবে না— এই দৃঢ় প্রতিজ্ঞা করে জিৎ বাসুর সামনে দাঁড়ায় উজি। ওদিকে সায়ন্তন ও দূর্জয়ের চক্রান্তে নিশার রাখা বোমাতেই মৃৃত্যু হবে উজির। অন্তত প্রোমো সেই কথাই বলছে। যা দেখে মাথায় হাত আরাত্রিকা ভক্তদের। এর মাঝেই মঙ্গলবার রাতে আরাত্রিকার এক ফেসবুক পোস্ট ঘিরে রে রে পড়ে গিয়েছে। উজির লুকে একটি ছবি পোস্ট করে আরাত্রিকা ক্যাপশনে লেখেন- ‘শোনো, আমি আবার জন্ম নেব। এই মুখের আদল বদলে গেলেও চিনবে গলার স্বর’।
এরপর থেকেই নেটপাড়ায় চর্চা, তবে কি উজির চরিত্রে মুখ বদল হচ্ছে? আরাত্রিকার জায়গা নিচ্ছেন অন্য কেউ? ফ্যানেরা তো আষাঢ়ে গল্প বুনে এমনটাও আশঙ্কা প্রকাশ করেছেন, আরাত্রিকা হয়ত বিগ বস বাংলায় যোগ দিতে যাচ্ছেন তাই সরে দাঁড়াচ্ছেন জোয়ার ভাঁটা থেকে।
এই সব প্রশ্নের জবাব পেতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল আরাত্রিকার সঙ্গে। শটের ফাঁকেই নায়িকা বললেন, ‘প্রোমো দেখে অনেকের মনেই অনেক প্রশ্ন। এইটুকুই বলব সামনে অনেক চমক আসছে’। আরাত্রিকা কি সত্য়ি জোয়ার ভাঁটা ছেড়ে দিচ্ছেন? হাসিমুখে নায়িকার জবাব, ‘উজির কী হবে সেটা বলতে পারছি না, কিছু তো একটা ধামাকা হবেই, তবে আরাত্রিকা জোয়ার ভাঁটাতেই কোথাউ যাচ্ছে না’। আরাত্রিকা আশ্বস্ত করেছেন, বৃহস্পতিবারের এপিসোডেই দর্শকদের কাছে ঝাপসা ছবিটা অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে।
ওদিকে তাঁর বিগ বস বাংলায় যাওয়ার রটনা প্রসঙ্গে আরাত্রিকা বলেন, ‘আমি জানি না কোথা থেকে এইসব রটছে, বা কারা এই গুজবগুলো ছড়াচ্ছে’। আরাত্রিকার কথায় স্পষ্ট, হয় গল্পে উজি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে নয়ত নতুন কোনও ভূমিকায় দেখা যাবে আরাত্রিকাকে। তবে এখনই জেনারেশন লিপ আসছে না জোয়ার ভাঁটায়, ইঙ্গিত তেমনই। এবং আরাত্রিকা মাইতি এই সিরিয়ালের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবেই থাকছেন।
দুই বোনের গল্প নিয়ে শুরু হওয়া জোয়ার ভাঁটা শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে। আরাত্রিকা আর শ্রুতির প্রাণঢালা অভিনয় এই সিরিয়ালের প্রাণভ্রমরা। তবে বোনকে হত্যার দায়ে অভিযুক্ত নিশা কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে, এখন সেই দিকেই নজর দর্শকদের।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


