Huma Qureshi: ‘মনে হয় যেন টাইট পোশাক না পড়লে…’, বলিউডে পুরুষতন্ত্র নিয়ে মুখ খুললেন হুমা

Huma Qureshi: ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ হোক অথবা ‘মহারানী’, একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন হুমা কুরেশি। হুমার আগামী ছবি বেবি ডু ডাই ডু সিনেমায় তাঁকে দেখতে পাওয়া যাবে অ্যাকশন মুডে। 

Published on: Jul 9, 2026, 15:03:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Huma Qureshi: ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ হোক অথবা ‘মহারানী’, একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন হুমা কুরেশি। হুমার আগামী ছবি ‘বেবি ডু ডাই ডু’ সিনেমায় তাঁকে দেখতে পাওয়া যাবে অ্যাকশন মুডে। এই ছবিটি হতে চলেছে একজন মূক ও বধির সুপারি কিলারকে নিয়ে নির্মিত একটি থ্রিলার।

বলিউডে পুরুষতন্ত্র নিয়ে মুখ খুললেন হুমা
বলিউডে পুরুষতন্ত্র নিয়ে মুখ খুললেন হুমা

সম্প্রতি পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে হুমা জানান, বেবি ভীষণ সাধারণ দেখতে একজন নারী। কিন্তু সে একজন মারাত্মক খুনি। এই দুটি স্বত্বা গল্পটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। বেবি এমন কেউ, যে আপনার চারিপাশে থাকলেও তাকে আপনি চিনতে পারবেন না।

আরও পড়ুন: 'ওর দায়িত্ব নিয়ে কথা বলা উচিত ছিল...', রচনাকে নিয়ে সুর নরম করলেন শ্রীলেখা

এরপর বলিউডে আজ পর্যন্ত দেখানো নারী অ্যাকশন চরিত্র নিয়ে সমালোচনা করে হুমা বলেন, সিনেমায় মহিলা খুনিদের অতিরিক্ত গ্ল্যামার সহযোগে দেখানো হয়। গায়ের সঙ্গে লেপটে থাকা পোশাক, শরীরী আবেদন আরও বেশি বাড়িয়ে তোলে। মনে হয় যেন টাইট পোশাক না পড়লে নেতিবাচক চরিত্রে অভিনয় করাই যাবে না। কিন্তু এই চিন্তা ভাবনাটাই আসলে পুরুষতন্ত্রের ফসল।

হুমার মত অনুযায়ী, পর্দায় নারীদের এবার এইভাবে দেখানো বন্ধ করা উচিত। এই ছবিতে সেটাই দেখানো হয়েছে। একটি সাধারণ পোশাকেও একজন নারী শুধুমাত্র চিত্রনাট্যের হাত ধরে কতটা ভয়ংকর এবং শক্তিশালী হয়ে উঠতে পারেন সেটাই প্রমাণ করবে এই ছবি।

আরও পড়ুন: 'সম্পর্কে যাওয়ার আগে এটা খোঁজ নিও...', সিঙ্গলদের উদ্দেশ্যে কী বার্তা আয়েশার

তবে আগামী দিনে বলিউডে আরও এমন ছবি তৈরি হবে বলে আশাবাদী অভিনেত্রী। পুরনো ছক ভেঙে যাতে পরিচালকরা আরো বেশি বাস্তবসম্মত চরিত্রে বেশি জোর দেন, তাহলে নারীদের শুধুমাত্র শারীরিক দুর্বলতা ভেবে মানুষ ভুল করবে না।

হুমার পরবর্তী কাজ

‘বেবি ডু ডাই ডু’-এর পর হুমা গীতু মোহনদাসের অ্যাকশনধর্মী ছবি ‘ টক্সিক’ -এর মাধ্যমে বিগ-বাজেট বাণিজ্যিক বিনোদন জগতে ফিরছেন । ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কন্নড় তারকা যশ, এবং তাঁর সঙ্গে রয়েছেন হুমা, কিয়ারা আদভানি, নয়নতারা, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। ছবিটি আগামী ২৬শে আগস্ট মুক্তি পাবে।