Diljit Dosanjh: ‘পাঞ্জাবিদের লড়াই শেখাবেন না’, ধেয়ে এসেছে ভণ্ড কটাক্ষ, মাঝ- কনসার্টে দীপকে-সহ আরশোলাদের ধুয়ে দিল দিলজিৎ

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভের সময় তেলাপোকা জনতা পার্টি যে মন্তব্য করেছিল তা দিলজিৎ দোসাঞ্জ তাঁর 'আমি একজন শিল্পী' মন্তব্যকে সম্বোধন করেছিলেন।

Published on: Oct 31, 2026, 10:30:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ‘আউরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর প্রথম কনসার্টেই উপস্থিত হাজার হাজার অনুরাগীর সামনে সুরের পাশাপাশি ক্ষোভ উগড়ে দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। কিছুদিন আগে তাঁর ‘আমি স্রেফ একজন শিল্পী’ মন্তব্য ঘিরে ‘ককরোচ জনতা পার্টি’র কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। দিলজিৎ অভিনীত বিতর্কিত সিনেমা ‘সতলুজ' নিয়ে বিদ্রূপ করার বিরুদ্ধে দিল্লির কনসার্টের মঞ্চ থেকেই কড়া ভাষায় পাল্টা জবাব দিলেন এই তারকা।

‘পাঞ্জাবিদের লড়াই শেখাবেন না’, মাঝ- কনসার্টে দীপকে-সহ আরশোলাদের ধুয়ে দিল দিলজিৎ (HT)
‘পাঞ্জাবিদের লড়াই শেখাবেন না’, মাঝ- কনসার্টে দীপকে-সহ আরশোলাদের ধুয়ে দিল দিলজিৎ (HT)

‘আমাদের লড়াই শেখাতে আসবেন না’: দিলজিতের কড়া বার্তা

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে তাঁর অবস্থান জানতে চাওয়া হলে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে কিছুদিন আগে দিলজিৎ বলেছিলেন, ‘আমি একজন শিল্পী মাত্র’। এরপরই সিজেপির নেতা অভিজিৎ দিপকে সহ একাধিক সমালোচক এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন এবং ‘সতলুজ’এর মতো রাজনৈতিক প্রেক্ষাপটের ছবিতে অভিনয় করা সত্ত্বেও ছাত্র আন্দোলনের পক্ষে না দাঁড়ানোয় তাঁকে ‘ভণ্ড’ বলে আখ্যা দেন।

শুক্রবার কনসার্টে সরাসরি কারও নাম না নিয়ে দিলজিৎ বলেন, ‘আমি একজন শিল্পী, ভাই! আমি সবাইকে ভালোবাসি। আমি চুপ আছি, তাই আমাকে শান্ত থাকতে দিন। আমি আপনাদের সবাইকে সমর্থন করি। কিন্তু দয়া করে পাঞ্জাবিদের কীভাবে যুদ্ধ বা লড়াই করতে হয়, তা শেখাতে আসবেন না!’

'সতলুজ’ ছবি নিয়ে আবেগঘন বক্তব্য:

পাঞ্জাবের প্রখ্যাত মানবাধিকার কর্মী জাসওয়ান্ত সিং খালরা (Jaswant Singh Khalra)-র জীবনের সত্য ঘটনা এবং আটের ও ৯০-এর দশকের বেআইনি হত্যাকাণ্ড ও গোপন সৎকারের পটভূমিতে তৈরি হয়েছিল হানি তেহরান পরিচালিত ‘সতলুজ’ (পূর্বনাম ‘পাঞ্জাব ৯৫’)। সেন্সর বোর্ডের কাটছাঁটের পর চলতি বছরের ৩ জুলাই ‘জি৫’ (ZEE5)-এ এটি মুক্তি পেলেও মাত্র দুদিনের মাথায় ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়।

ছবিতে জাসওয়ান্ত সিং খালরার চরিত্রে অভিনয় করা দিলজিৎ মঞ্চ থেকে আবেগঘন গলায় বলেন, ‘মঞ্চে দাঁড়িয়ে আপনারা যে ছবিটা নিয়ে মজা ও বিদ্রূপ করছেন— জাসওয়ান্ত সিং খালরা জির সেই ছবিটার জন্য আমরা দীর্ঘ সময় ধরে লড়াই করেছি! আমি আপনাদের সবাইকে ভালোবাসি। কেউ আমাদের ঘৃণা করলেও ঠিক আছে, কিন্তু আমি সকলকে ভালোবাসব।’

জাঁকজমকপূর্ণ ‘আউরা ইন্ডিয়া ট্যুর’ শুরু:

বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করা আন্তর্জাতিক সফরের পর বুকমাইশো লাইভ এবং লাইভ নেশনের (Live Nation) যৌথ উদ্যোগে ভারতের মাটিতে শুরু হয়েছে দিলজিতের ‘আউরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’। হাউসফুল দিল্লির স্টেডিয়ামে আলোর রোশনাই ও ড্রোনের প্রদর্শনীতে জমকালো সূচনা হলেও, দিলজিতের এই সোজাসাপটা প্রতিবাদই আপাতত বিনোদন ও সামাজিক মাধ্যমে সবচেয়ে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More