Naseeruddin Shah: ‘আমি গর্বিত দিমাগি নকশাল', SRFTI-এর পর জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়াদের পাশে নাসিরুদ্দিন

'আমাদের গণতন্ত্রকে বিপন্ন করতে আপনারা আর কী করবেন? কতদূর যাবেন আপনারা?’ মোদী সরকারকে প্রশ্ন নাসিরুদ্দিন শাহ-র।

Published on: Oct 29, 2026, 20:30:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এর শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পর এবার জামিয়া মিলিয়া ইসলামিয়া (Jamia Millia Islamia)-র ছাত্র আন্দোলনের সমর্থনে প্রকাশ্যে সরব হলেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্টুডেন্টস ইউনিয়ন পুনর্গঠন ও নির্বাচনের দাবিতে সরব জামিয়ার শিক্ষার্থীদের ওপর প্রশাসনের মনোভাবের তীব্র বিরোধিতা করে কেন্দ্রকে নিশানা করেছেন তিনি।

‘আমি গর্বিত দিমাগি নকশাল', SRFTI-এর পর জামিয়া মিলিয়ার পড়ুয়াদের পাশে নাসিরুদ্দিন
‘আমি গর্বিত দিমাগি নকশাল', SRFTI-এর পর জামিয়া মিলিয়ার পড়ুয়াদের পাশে নাসিরুদ্দিন

‘দিমাগি নকশাল’ ব্যাজ পরে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ:

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে অভিনেতা জামিয়া শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানান। ভিডিওতে পোশাকে ‘দিমাগি নকশাল’ (Dimagi Naxal) লেখা একটি ব্যাজ উঁচিয়ে ধরে অভিনেতা বলেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমি একজন দিমাগি নকশাল! জানি না আমাদের দেশের প্রহরীরা আমাদের মতো মানুষদের আর কী কী নাম দিয়েছেন— দেশবিরোধী, ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ এবং আরও কত কী!’

সরকারের উদ্দেশে প্রশ্ন তুলে ৭৬ বছর বয়সী অভিনেতা বলেন, ‘আমি এই সরকারকে একটা প্রশ্ন করতে চাই। দেশের যুবসমাজের মনোবল ভাঙতে, শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে এবং আমাদের গণতন্ত্রকে বিপন্ন করতে আপনারা আর কী করবেন? কতদূর যাবেন আপনারা?’

‘সব মনে রাখা হবে’: কবিতা উদ্ধৃত করে হুঙ্কার:

ভিডিওতে শিক্ষার্থী নিপীড়নের অতীত ঘটনা স্মরণ করে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই প্রবীণ অভিনেতা ক্ষোভ উগরে দেন। কবি আমির আজিজের বিখ্যাত কবিতার লাইন উদ্ধৃত করে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘প্রথমে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU), তারপর সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট, আর এখন জামিয়া মিলিয়া... শিক্ষার্থীদের ওপর যে অত্যাচার চালানো হচ্ছে তা ইতিহাস মনে রাখবে। ‘সব ইয়াদ রাখা জায়েগা’ (সব মনে রাখা হবে)।’

এর পাশাপাশি কবি বিসমিল আজিমাবাদীর কালজয়ী ‘সরফরোশি কি তামান্না’ কবিতার বিখ্যাত পংক্তি— ‘দেখনা হ্যায় জোর কিতনা বাজু-এ-কাতিল মেঁ হ্যায়’ আবৃত্তি করে প্রতিবাদী ছাত্রদের উৎসাহিত করেন তিনি। উল্লেখ্য, এর আগে জুলাই মাসে নিট (NEET) পরীক্ষার অসঙ্গতি নিয়েও সরব হয়েছিলেন তিনি।

জামিয়া মিলিয়ার ছাত্র আন্দোলন প্রেক্ষাপট:

২০০৬ সালের পর থেকে দীর্ঘ দুই দশক ধরে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রসংসদ নির্বাচন হয়নি। ছাত্রসংসদ নির্বাচন পুনরায় শুরু করা এবং ইউনিয়ন সংবিধান অনুমোদনের নির্দিষ্ট সময়সূচির (Timeline) দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

লাগাতার আন্দোলনের ১৫তম দিনে বিশ্ববিদ্যালয় প্রশাসন নীতিগতভাবে ভোট করাতে রাজি হলেও নির্বাচনের কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। ফলে ক্ষুব্ধ ছাত্রসমাজ আন্দোলন অব্যাহত রেখেছে। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায় ৭০০ জন পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More