Iman-Arijit: 'আমি অরিজিৎকে বলেছিলাম, বলিউডে আমার সুপারিশ করতে…', ইমনকে কী জবাব দেন গায়ক?
আত্ম-ভোলা মানুষ অরিজিৎ সিং। পার্থিব চাওয়া-পাওয়ার হিসাব থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে ফেলেছেন অরিজিৎ। তাঁকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন ইমন।
সাম্প্রতিক সময়ে বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির অবিসংবাদিত সম্রাট তিনি, অথচ তাঁর পা সবসময় মাটির কাছাকাছি। অবলীলায় নিজের সিংহাসন ছেড়ে এসেছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং। তাঁর এই সরলতা ও অহংকারহীন মানসিকতার কথা আরও একবার প্রমাণিত হলো জাতীয় পুরস্কারজয়ী বাঙালি গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)-র কথায়। ‘বাঘ বাংলা’ (Bagh Bangla)-কে দেওয়া একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে ইমন ভাগ করে নিলেন অরিজিতের সাথে তাঁর এক দারুণ রসায়নের গল্প এবং বলিউডে কাজের সুপারিশ নিয়ে তাঁদের মধ্যকার এক মজার অথচ গভীর কথোপকথন।

ইমন জানান, অরিজিৎ সিং-এর সঙ্গে তাঁর বয়সের ফারাক মাত্র কয়েক বছরের। অথচ অরিজিৎ এত অল্প বয়সেই জাগতিক চাওয়া-পাওয়া থেকে নিজেকে মুক্ত করেছেন। ইমনের চোখে অরিজিৎ ‘ভগবান তুল্য়’। অরিজিৎ-এর পাশাপাশি তাঁর স্ত্রী কোয়েলেরও প্রশংসা করেন গায়িকা। সাফল্যের শিখরে বসেও মাটির মানুষকে ভোলেননি অরিজিৎ।
‘আমি অরিজিৎকে সোজা বলেছিলাম— আমার জন্য একটু বল না!’
ইমন চক্রবর্তী জানান, বলিউডে প্লে-ব্যাকের জন্য কখনও চেষ্টা করেননি। বাংলায় ইমনের হাতে অনেক কাজ, তাঁর মধ্যে আপতত সেই টেনাসিটি নেই যে অন্যত্র গিয়ে ফের শুরু থেকে শুরু করতে হবে। গোটা বিষয় নিয়ে অরিজিৎ সিং-এর সঙ্গেও আলোচনা হয়েছে জানালেন গায়িকা।
ইমন বললেন, ‘আমি অরিজিৎকে একদিন জাস্ট এমনিই বলেছিলাম— ওখানে (বলিউডে) এত বড় জায়গায় আছো, আমার জন্য একটু সুপারিশ করে দাও না!’
ইমনের আবদারে কী জবাব দিয়েছিলেন অরিজিৎ?
ইমনের এই সরল ও খোলাখুলি আবদার শুনে অরিজিৎ সিং কোনো টালবাহানা করেননি বা নিজেকে 'মস্ত বড় স্টার' ভাবেননি। বরং তিনি যে উত্তরটি দিয়েছিলেন, তা শুনে অরিজিতের প্রতি ইমনের সম্মান আরও বহুগুণ বেড়ে গিয়েছিল।
অরিজিতের জবাবের স্মৃতিচারণ করে ইমন বলেন, ‘অরিজিৎকে জিগ্গেস করে ছিলাম আমার কী করা উচিত। ওকে বলেছিলাম তুমি যদি একটা-দুটো জায়গায় আমাকে একটু রেফার করে দাও। অরিজিৎ সটান জানায়, আমি বলতেই পারি। কিন্তু তোমার জায়গায় তুমি ভালো কাজ করছো। সবকিছু ছেড়ে তুমি নতুন করে শুরু করলে স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে। আর তোমাকে রেকমেন্ড করলে আমাকে তাঁর দুটো ফালতু গান গেয়ে দিতে হবে। আমি সেটাও করতে পারি। তবে তুমি দেখো নিজে শুরু থেকে শুরু করতে পারবে কিনা’।
ইমন স্পষ্ট বলেন, তাঁর মধ্যে সেই ধৈর্য্য আর অবশিষ্ট নেই এই বয়সে এসে। নতুন করে আবার নিজের সঙ্গীতজীবন শুরু করতে পারবেন না তিনি। নিজের ভাষাতে গান গেয়েই সাফল্যের চূড়ায় পৌঁছাতে চান ইমন। একসঙ্গে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান বাংলা সঙ্গীতকে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


