Ahona Dutta: ‘আমি দাসত্বে বিশ্বাস করি না’, ছেড়েছেন তারে ধরি ধরি…, ইন্ডাস্ট্রি নিয়ে সরব অহনা

Ahona Dutta: ‘আমি তো এখানে চাষ করতে আসিনি যে তুমি আমাকে সকাল ৮টা থেকে রাত ১০টা অব্দি নিয়ে রেখেছ... আমি চাষ করলাম, নিজের মতো বাড়িতে গিয়ে চলে গেলাম', সোজাসাপটা জানালেন অহনা।

Published on: Sep 15, 2026, 12:00:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গ্ল্যামার জগতের আড়ম্বর আর আলোর রোশনাইয়ের পেছনে লুকিয়ে থাকে এক অন্য অন্ধকার বাস্তব। সম্প্রতি ‘তারে ধরি ধরি’ (Tare Dhori Dhori) ধারাবাহিক থেকে হঠাৎই সরে দাঁড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন অভিনেত্রী অহনা দত্ত। সেই সময় হিন্দুস্তান টাইমস বাংলাকে পর্দার ‘কুন্তলিনী’ জানিয়েছিলেন, ‘একান্ত ব্যক্তিগত কারণেই মেগা থেকে সরলাম। বিস্তারিত কিছু বলতে চাই না, সময় এলে সবটা জানাব।’

‘আমি দাসত্বে বিশ্বাস করি না’, ছেড়েছেন তারে ধরি ধরি…, ইন্ডাস্ট্রি নিয়ে সরব অহনা
‘আমি দাসত্বে বিশ্বাস করি না’, ছেড়েছেন তারে ধরি ধরি…, ইন্ডাস্ট্রি নিয়ে সরব অহনা

তবে এবার সেই জল্পনার মাঝেই ইন্ডাস্ট্রিতে শিল্পীদের ওপর কাজের অতিরিক্ত চাপ, রাতভর পেষণ এবং কাজ হারানোর ভয়ের সুযোগ নিয়ে শোষণ—এসবের বিরুদ্ধে একেবারে চাঁচাছোলা ভাষায় সরব হলেন অহনা।

‘চাষ করতে আসিনি...’: বিস্ফোরক অহনা

সম্প্রতি এক সাক্ষাৎকারে টলিপাড়ার বিষাক্ত কাজের পরিবেশ এবং শিল্পীদের আত্মসম্মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। সাধারণ কায়িক শ্রম বা চাকরির সঙ্গে অভিনয়ের মতো সৃজনশীল পেশার মূলগত তফাৎ বোঝাতে গিয়ে অহনা অত্যন্ত সোজাসাপ্টা ভাষায় কটাক্ষ করে বলেন, ‘আমি তো এখানে চাষ করতে আসিনি যে তুমি আমাকে সকাল ৮টা থেকে রাত ১০টা অব্দি নিয়ে রেখেছ... আমি চাষ করলাম, নিজের মতো বাড়িতে গিয়ে চলে গেলাম।’

কাজের ভীতি বনাম শিল্পীর আত্মসম্মান

কাজ হারানোর ভয়ে বহু শিল্পীই ইন্ডাস্ট্রির যাবতীয় অন্যায় আর শোষণ মুখ বুজে সহ্য করে যান। তবে এই মানসিকতাকে সরাসরি ‘দাসত্ব’-র সঙ্গে তুলনা করে অহনার স্পষ্ট বার্তা, ‘আমি স্লেভারিতে বিশ্বাস করি না, আমি আর্টিস্টিতে বিশ্বাস করি।’

অভিনয়ের কঠিন বাস্তব ও কড়া অবস্থান

পর্দায় একটি সহজ দৃশ্য ফুটিয়ে তোলার নেপথ্যে যে কতটা কঠিন ও সূক্ষ্ম মানসিক পরিশ্রম থাকে, তা ব্যাখ্যা করতে গিয়ে অহনা যোগ করেন—ক্যামেরা পজিশন নেওয়া, স্ক্রিপ্টের বিশাল ডায়লগ মুখস্থ রাখা, সঠিক সময়ে এক্সিকিউট করা এবং পরিচালকের নির্দেশ মেনে চলা—এই সবটা একমুহূর্তে একসাথে ব্যালেন্স করে তবেই একটা পারফেক্ট শট তৈরি হয়।

প্রতিশ্রুতির নামে শিল্পীদের ওপর অন্যায় বা অতিরিক্ত চাপ সৃষ্টি করা একেবারেই মেনে নেওয়া যায় না জানিয়ে অহনা সাফ জানান, এই কঠিন কাজের সঠিক মূল্যায়ন ও সম্মান না মিললে শিল্পীদের কড়া অবস্থান নেওয়াটাই স্বাভাবিক। ‘তারে ধরি ধরি’ ছাড়ার পরই অহনার এই বিস্ফোরক বক্তব্য বিনোদন জগতে নতুন বিতর্কের ঝড় তুলেছে। দুয়ে দুয়ে চার করছেন অনেকেই। প্রসঙ্গত, ডান্স রিয়ালিটি শো-এর মাধ্যমে চর্চায় উঠে আসা অহনা অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন স্টার জলসার ব্লকবাস্টার মেগা অনুরাগের ছোঁয়ার খলনায়িকা মিশকা হিসাবে। জি বাংলার তারে ধরি ধরি মনে করি অহনার দ্বিতীয় কাজ।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More