‘তোমার সব প্রথমের সাক্ষী আমি…’, দাদাগিরির মঞ্চে দেবকে বললেন শুভশ্রী! প্রাক্তন বন্ধু হতে পারে?

পর্দায় তাঁরা ম্যাজিক তৈরি করেন। বাস্তবেও তাঁদের রসায়ন নজরকাড়া। দাদাগিরির মঞ্চে প্রাক্তন জুটি দেব-শুভশ্রীকে দেখে জিয়া নস্টাল ভক্তদের। স্মৃতির সরণি বেয়ে কী বললেন রাজ ঘরণী?

Published on: Jul 6, 2026, 11:30:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রবিবার, ৫ জুলাই থেকে ছোটপর্দায় শুরু হয়ে গিয়েছে বাঙালির অন্যতম আবেগের রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ (Dadagiri)। তবে এবারের সিজনটা প্রথম দিন থেকেই একেবারে আলাদা। কারণ ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় এবার সঞ্চালকের আসনে বসেছেন টলিউডের সুপারস্টার দেব (Dev)। আর এই গ্র্যান্ড প্রিমিয়ারের মঞ্চেই ঘটল টলিপাড়ার ইতিহাসের সবচেয়ে বড় ম্যাজিক। দেবের শো-তে অতিথি প্রতিযোগী হিসেবে হাজির হলেন নায়কের প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।

‘তোমার সব প্রথমের সাক্ষী আমি…’, দাদাগিরির মঞ্চে দেবকে বললেন প্রাক্তন শুভশ্রী!
‘তোমার সব প্রথমের সাক্ষী আমি…’, দাদাগিরির মঞ্চে দেবকে বললেন প্রাক্তন শুভশ্রী!

ব্যক্তিগত জীবনের সমস্ত পুরনো তিক্ততা আর অভিমানকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ক্যামেরার সামনে দেব-শুভশ্রী যেভাবে পরস্পরের মুখোমুখি হলেন, তা দেখে দর্শকদের একটাই প্রশ্ন— ‘প্রাক্তন কি তবে সত্যিই খুব ভালো বন্ধু হতে পারে?’

‘তোমার সব প্রথমের সাক্ষী আমি’— শুভশ্রীর আবেগঘন স্বীকারোক্তি

শো চলাকালীন দেবের সঞ্চালনা এবং অভিনেতার কেরিয়ারের উত্তরণ নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন শুভশ্রী। দেবের চোখের দিকে তাকিয়ে হাসিমুখে রাজ-ঘরনী বলেন, ‘তোমার সব প্রথমেরই মোটামুটি সাক্ষী আমি। প্রথম বাড়ি কেনা, প্রথম প্রোডাকশন, প্রথম ডিরেকশন...’। শুভশ্রীর মুখের কথা শেষ হওয়ার আগেই নায়িকার কথা কেড়ে নিয়ে নস্টালজিক হয়ে পড়েন দেবও। শুভশ্রীর কথার সূত্র ধরেই সুপারস্টার বলেন, ‘আমার প্রথম বাড়ি, প্রথম গাড়ি, প্রথম প্রোডাকশন (ধূমকেতু), আর এখন ডিরেকশন (দেশু ৭) আর দাদাগিরি…’।

‘আশা করি তোমার এই জার্নি আমাদের অনুপ্রেরণা জোগাবে’

সঞ্চালক হিসেবে দেবের এই নতুন ইনিংসকে মন থেকে সাধুবাদ জানিয়ে শুভশ্রী মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘আশা করি, তোমার এই জার্নিটাও আমাদের সবাইকে অনুপ্রেরণা জোগাবে।’

দেব ও শুভশ্রীর এই মিষ্টি কথোপকথন যখন দাদাগিরির মঞ্চে চলছিল, তখন সেটে উপস্থিত বাকি প্রতিযোগী থেকে শুরু করে দর্শকদের হাততালিতে ফেটে পড়ে গোটা স্টুডিও। যেভাবে দুই তারকা নিজেদের অতীতকে সম্মান জানিয়ে আজ একে অপরের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হয়ে উঠেছেন, তা টলিপাড়ায় ম্যাচিওরিটির এক অনন্য নজির সৃষ্টি করল।

পেশাদারিত্বের নতুন দিগন্ত: ‘দেশু ৭’ ও ‘দাদাগিরি’

একদিকে দেবের প্রথম পরিচালিত ছবি ‘দেশু ৭’-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। আর অন্যদিকে দেবের সঞ্চালিত ‘দাদাগিরি’-র মঞ্চে এসে দেবকে চিয়ার আপ করছেন নায়িকা। সব মিলিয়ে এই দুই তারকার সমীকরণ প্রমাণ করে দিল যে, সময়ের সাথে সাথে সম্পর্কের সংজ্ঞা বদলালেও পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধুত্ব আজীবন থেকে যায়। রবিবারের এই এপিসোডটি দেব-শুভশ্রী ভক্তদের জন্য হয়ে রইল এক ঐতিহাসিক মুহূর্ত।

প্রসঙ্গত, পুজোয় মুক্তি পেতে চলেছে দেশু৭। দেবের পরিচালনায় কাজ করাটা দারুণ উপভোগ করছেন শুভশ্রী, আগেই জানিয়েছেন অভিনেত্রী।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More