Raj-Ushasi: ‘আই লাভ ইউ…’, প্রকাশ্যে উষসীকে মনের কথা বললেন রাজ! ‘হাত কেটেছি, ছ্যাঁকা পর্ব…’, জানালেন নায়িকা

রাঁধনি না কাঁদুনির সেটে রাজ-ঊষসীর সম্পর্কের সমীকরণ প্রকাশ্যে। গৃহপ্রবেশ ধারাবাহিকে প্রযোজক রাজের নায়িকা ছিলেন উষসী। ফের এক প্রোজেক্ট কাজ করছেন দুজনে। 

Published on: Oct 30, 2026, 17:00:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ছোট পর্দার নতুন রিয়্যালিটি শো ‘রাঁধনি না কাঁদুনির’ সেটে জমে উঠেছে তারকাদের মিষ্টি খুনসুটি। শো-এর পরিচালক তথা প্রযোজক রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী উষসী রায়ের কেমিস্ট্রি এখন দারুণ চর্চায়। সম্প্রতি সোশ্যালে ভাইরাল হওয়া একটি বিহাইন্ড-দ্য-সিন্স (BTS) ভিডিওতে দেখা গেল দুজনের সম্পর্কের সেই মজার সমীকরণ।

‘আই লাভ ইউ…’, প্রকাশ্যে উষসীকে মনের কথা বললেন রাজ! ‘হাত কেটেছি, ছ্যাঁকা পর্ব…’, জানালেন নায়িকা
‘আই লাভ ইউ…’, প্রকাশ্যে উষসীকে মনের কথা বললেন রাজ! ‘হাত কেটেছি, ছ্যাঁকা পর্ব…’, জানালেন নায়িকা

‘আমি তো কাঁদুনী, রাঁধনি নই!’: উষসীর মিষ্টি আক্ষেপ

ভিডিওর শুরুতেই উষসীকে এক কাঁধখোলা লাল পোশাকে নিজের মজার অভিজ্ঞতার কথা শেয়ার করতে দেখা যায়। উষসীকে কথা বলতে না দিয়ে, রাজ ক্যামেরার সামনে এসে রসিকতা করে বলেন, ‘আমি তো কাঁদুনী, আমি রাঁধনি নই! আমাকে কাঁদতে দাও, আমি কেঁদে দেব... কিন্তু আমাকে রান্না করতে দিও না! কিন্তু আমি সেটাও সিরিয়াসলি করি।’

উষসী রাজের কথা ধার করে বলেন, শো-তে তিনি সবকিছুই অত্যন্ত গুরুত্ব ও নিষ্ঠার সাথে করেন। আর তার আসল কারণ হলো সঞ্চালক রাজ চক্রবর্তী!

প্রকাশ্যে ‘আই লাভ ইউ’ ও মিষ্টি বন্ডিং:

উষসী বলেন, ‘এই মানুষটা যদি কিছু বলে আমি সেটা সিরিয়াসলি না করে থাকতে পারি না’। সঙ্গে সঙ্গে উষসীর প্রতি তাঁর স্নেহ প্রকাশ করে রাজ বলে ওঠেন, ‘আই লাভ ইউ’। পালটা উষসী বলেন, ‘আই লাভ ইউ টু’।

উষসী জানান, রাজদা তাঁর কাছে একেবারে নিজের বাড়ির বড় দাদার মতো। শো-এর সেটে প্রতিযোগীরা যতই দুষ্টুমি বা গ্যাঁড়াকল তৈরি করুক না কেন, রাজ চক্রবর্তী যেভাবে ঠাণ্ডা মাথায় পুরো শো পরিচালনা করেন, তার জন্য তাঁকে কুর্নিশ জানান অভিনেত্রী।

‘হাত কেটেছি, ছ্যাঁকা খাওয়া বাকি...’

রান্নাঘরের অভিজ্ঞতা জানাতে গিয়ে নিজের আঘাত পাওয়ার কথা তুলে ধরেন উষসী। : উষসী জানান, রান্না করতে গিয়ে ইতোমধ্যেই তাঁর হাত কেটে গিয়েছে। রসিকতার সুরে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত শুধু হাতটাই কেটেছি, ছ্যাঁকা পর্ব এখনও বাকি আছে!’

শেষমেশ দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, সোনি আট-এর এই নতুন শো ‘রাঁধনি না কাঁদুনি’ দেখে দর্শকরাই ঠিক করবেন কে আসল রাঁধনি আর কে আসল কাঁদুনী। সোম থেকে শুক্র সোনি আটে রাত আটটায় সম্প্রচারিত হচ্ছে এই রিয়ালিটি শো।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More