‘যৌনকর্মীদের পাড়ায় গিয়ে গান করুন!’ কুরুচিকর ট্রোল, পৌষালী লিখলেন- 'যৌনকর্মী বোনকে বুকে জড়িয়ে কৃষ্ণনাম শোনাবোই!’
'যৌনকর্মী বোনকে বুকে জড়িয়ে কৃষ্ণনাম শোনাবোই!’ সাজগোজ ও গান নিয়ে কুকৎসার কড়া জবাব পৌষালী বন্দ্যোপাধ্যায়ের”
লোকসঙ্গীতের পরিচিত কণ্ঠ এবং বাংলার জনপ্রিয় গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায় (Poushali Banerjee)। রিয়ালিটি শো সারেগামাপা-র মঞ্চ থেকে ওঠে আসা এই শিল্পী নিজের পরিচিতি গড়েছেন নিজের শর্তে। মঞ্চে পৌষালীর গান, পরিবেশনা ও গানের ফাঁকে নাচ নিয়ে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ট্রোলিং ও আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে। তবে এবার আর চুপ না থেকে কটাক্ষকারীদের কড়া ভাষায় শালীনতা ও মানবিকতার পাঠ শেখালেন তিনি। ফেসবুকের এক দীর্ঘ ও তীব্র পোস্টে কেবল নিজের হয়েই নয়, বরং হাজার হাজার নারীর সম্মান রক্ষার্থে সোচ্চার হলেন এই গায়িকা।

‘যৌনকর্মীদের পাড়ায় গিয়ে গান করুন!’ কুরুচিকর কমেন্টের সপাটে জবাব:
সোশ্যাল মিডিয়ায় এক মহিলা নেটনাগরিকের চরম কুরুচিকর মন্তব্যের কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন পৌষালী। পৌষালী জানান, অত্যন্ত অশালীন ভাষায় এক মহিলা তাঁকে ‘যৌনকর্মীদের পাড়ায় গিয়ে গান করার’ পরামর্শ দিয়েছেন। এর জবাবে গায়িকা লেখেন, ‘যে নারী এ কথা লিখেছেন, তিনি বোধহয় সারাদিন পারিবারিক হিংসার শিকার হন, আর সোশ্যাল মিডিয়ায় এসে নিজের বিকৃতি তুলে ধরেন।’
কড়া বার্তা দিয়ে পৌষালী যোগ করেন, ‘কোনও যৌনকর্মী বোন যদি কোনওদিন আমার থেকে গান শুনতে চান, তাঁকে বুকে জড়িয়ে ‘কৃষ্ণ প্রেমে পোড়া দেহ’ আমি বারংবার শোনাবোই! তাতে আপনাদের সতীত্বে যদি লিপ্সার আঘাত লাগে, আপনারা আমায় ত্যাগ করতে পারেন।’
ট্রোলারদের একের পর এক খোঁচা ও পৌষালীর সোজাসাপটা উত্তর:
নিজের গায়কী, শারীরিক গঠন এবং নাচ নিয়ে হওয়া ট্রোলিংয়ের একের পর এক পয়েন্ট ধরে কড়া জবাব দিয়েছেন গায়িকা— ‘গান গাই কম, নাচি বেশি’। এর উত্তরে পৌষালী স্পষ্ট জানান, ‘তা বেশ করি! আপনি নাচতে পারেন না, অনুগ্রহ করে উঠোন বাঁকাবেন না!’
‘খাজনার থেকে বাজনা বেশি’: পৌষালী কটাক্ষের জবাবে লেখেন, ‘তা বেশি বৈকি! অনুষঙ্গ এবং গীত নিয়েই তো সঙ্গীত; অবশ্য এত বোঝার জন্য অনেককেই ডিকশনারি খুলতে হবে!’
‘বডি শেনিং ও চেহারা নিয়ে মন্তব্য’: রোগা বা মোটা হওয়া নিয়ে যারা কটাক্ষ করেন, তাঁদের উদ্দেশ্যে গায়িকা সোজাসাপটা বলেন, ‘একদিন ডেকে একটু খাওয়ান তো দেখি! তারপর আপনাদের কথা শুনব।’
আর পাত্তা না দেওয়ার হুঁশিয়ারি:
নিজের গানের শৈল্পিক পরিবেশনা নিয়ে ট্রোলিংকে পাত্তা না দিয়ে পৌষালী জানান, এসব কমেন্ট দেখে তিনি বিষয়টিকে স্রেফ ‘উপভোগ’ করছেন কিন্তু মনে জায়গা দিচ্ছেন না। তবে সীমা ছাড়ানো অপমানের বিরুদ্ধে এই জবাব দেওয়ার পর তিনি সাফ জানিয়ে দেন যে, ট্রোলাররা আর ভবিষ্যতে তাঁর কাছ থেকে কোনো গুরুত্ব বা পাত্তা পাবেন না।
গায়িকার এই স্পষ্ট ও মানবিক বার্তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগী ও নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


