‘এই পোশাক পরলে শট দেব না’, খোলা ড্রেসে সুস্পষ্ট করিশ্মার শরীর, বেঁকে বসেন ‘রক্ষণশীল’ সলমন!
ফিনফিনে পোশাকে উন্মুক্ত করিশ্মার শরীর। দুলহান হাম লেযায়েঙ্গের গানের শ্য়ুটিংয়ে নায়িকার বোল্ড অবতার দেখেই মাথা গরম হয়ে যায় সলমনের।
‘কফি উইথ করণ’-এর নবম ও অন্তিম সিজন (Season 9)-এর গ্র্যান্ড প্রিমিয়ারে একক অতিথি হিসেবে কফির কাউচ আলো করে বসেছিলেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। তবে পর্বে আসর আরও জমাটি হয়ে ওঠে যখন সেখানে হাজির হন সলমনের নস্টালজিক সহ-অভিনেত্রী তথা নব্বইয়ের দশকের হার্টথ্রব কারিশ্মা কাপুর! আড্ডার মাঝে ২০০০ সালের হিট কমেডি ছবি ‘দুলহন হাম লে জায়েঙ্গে’ (Dulhan Hum Le Jayenge)-র সেটের একটি মজার কিন্তু তোলপাড় করা পুরোনো স্মৃতির খোলসা করলেন কারিশমা।

‘ডেভিড ধাওয়ানের কাছে নালিশ জানাতে হয়েছিল!’
কারিশ্মা কাপুর হাসতে হাসতে জানান, শ্যুটিং চলাকালীন সলমনের সঙ্গে তাঁর প্রচুর ঝগড়া হতো। কারিশ্মা বলেন—‘দুলহন হাম লে জায়েঙ্গে’ ছবির শ্যুটিংয়ের সময় একটি পোশাক নিয়ে আমি খুব উত্তেজিত ছিলাম। ভেবেছিলাম এই স্টাইলে দারুণ দেখাবে। কিন্তু সলমন পোশাকটা দেখেই বলে উঠল— ‘এটা তুমি কী পরেছ? তুমি এই পোশাকে থাকলে আমি তোমার সঙ্গে কোনো শট দেব না!’ বাধ্য হয়ে আমাকে পরিচালক ডেভিড ধাওয়ানের কাছে গিয়ে নালিশ জানাতে হয়েছিল যে সলমন আমাকে আমার পছন্দের পোশাক পরতে দিচ্ছে না!'
কেন আপত্তি ছিল সলমনের?
করণ জোহর জিজ্ঞেস করেন পোশাকটি খুব বেশি সেক্সি বা খোলামেলা ছিল বলেই কি সলমন আপত্তি জানিয়েছিলেন? কারিশমা সায় দিয়ে বলেন পোশাকটি সত্যিই বেশ ফিটিং এবং খোলামেলা ছিল। তবে সলমন নিজের সাফাই দিয়ে বলেন, পোশাকটি মূলত খুব ছোট এবং ট্রান্সপারেন্ট ছিল! সলমন মজা করে যোগ করেন—'প্রতিটি টেক নেওয়ার আগে আমাকে কারিশ্মাকে বলতে হতো পোশাকটা একটু টেনে নিচে নামাতে!'
কারিশ্মা অবশ্য স্বীকার করে নেন যে সলমন তাঁর প্রতি অত্যন্ত প্রটেক্টিভ ছিলেন। কারিশমার কথায়, ‘সলমন বলত, ‘যাও পোশাকটা বদলে এসো, আমার একদম পছন্দ হচ্ছে না!’ এই নিয়ে আমাদের রোজ মারামারি হতো।’
পর্দায় সলমন-কারিশ্মা জুটি:
ডেভিড ধাওয়ান পরিচালিত ‘দুলহন হাম লে জায়েঙ্গে’ ছাড়াও ‘জড়ওয়া’, ‘বিউই নম্বর ১’, ‘চল মেরে ভাই’, ‘আন্দাজ আপনা আপনা’ এবং ‘হাম সাথ-সাথ হ্যাঁই’-এর মতো প্রায় ১১টি ব্লকবাস্টার ছবিতে একসঙ্গে কাজ করেছেন সলমন-কারিশমা। তাঁদের অন-স্ক্রিন রসায়ন এবং সেটের পেছনের এই মিষ্টি ঝগড়ার স্মৃতি প্রকাশ পেতে আবারও নেটপাড়ায় স্মৃতিমেদুর অনুরাগীরা!
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


