Idhika in Desu7: দেব-শুভশ্রীর দেশু৭-এ ‘কিশোরী’র চমক! ইধিকাই এখন নায়কের লাকি চার্ম?
এবার দেবের ছবিতে আইটেম গার্ল ইধিকা পাল। দেশু৭-এ দেব-অনির্বাণের সঙ্গে কোমর দোলাতে দেখা যাবে তাঁকে।
‘প্রজাপতি ২’-এর পর বড় পর্দায় দীর্ঘদিন কাজ ছিল না ইধিকা পালের। সেই নিয়ে কম আলোচনা (পড়ুন সমালোচনা) হয়নি। দেবের সঙ্গে সম্পর্ক নিয়েও চলেছে কাটাছেঁড়া। কিন্তু সে সব এখন অতীত। আপতত কাজ নিয়ে বেজায় ব্যস্ত ছোটপর্দার রিমলি। সৃজিতের আগামী ছবির নায়িকা ইধিকা। এবার সামনে এল বড় খবর।

‘খাদান’ ছবিতে দেবের বিপরীতে ‘কিশোরী’ গানের তালে তাঁর নাচ দর্শকদের মুগ্ধ করার পর, এবার দেব পরিচালিত নতুন সিনেমা ‘দেশু সেভেন’-এ (Deshu Seven) একটি বিশেষ ক্যামিও এবং ধামাকাদার আইটেম নম্বরে দেখা যাবে তাঁকে। ছবিতে দেব ও শুভশ্রীর ম্যাজিকের পাশাপাশি ইধিকার এই স্পেশাল আইটেম গানটি হতে চলেছে সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ।
গঙ্গাবক্ষে দেব ও অনির্বাণের সঙ্গে ইধিকার পারফর্ম্যান্স
ইতিমধ্যেই গঙ্গার বুকে এই বিশেষ গানের দৃশ্যের শুটিং সম্পন্ন হয়ে গেছে। এই ধামাকা গানে দেবের পাশাপাশি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য-এর সঙ্গে পা মেলাতে দেখা যাবে ইধিকাকে।
ছোটবেলা থেকেই শাস্ত্রীয় নৃত্যে তালিমপ্রাপ্ত ইধিকা চরিত্রের প্রয়োজনে নিজেকে সবসময় প্রস্তুত রাখেন। এর আগে ‘রঘু ডাকাত’ ছবির জন্য ‘ছো’ নাচ শিখেছিলেন তিনি। এবার ‘দেশু সেভেন’-এ কী ধাঁচের নাচে তিনি ধরা দেবেন, তা নিয়ে অনুরাগীদের মধ্যে দারুণ উৎসাহ তৈরি হয়েছে। তবে তা খোলসা করতে না-রাজ নায়িকা।
‘সবুরে মেওয়া ফলে’— বিরতি কাটিয়ে সৃজিতের নতুন ছবিতে ইধিকা
‘প্রজাপতি ২’-এর পর দীর্ঘ এক বছরের বেশি সময় নতুন কাজ না থাকায় প্রসঙ্গে নায়িকার স্পষ্ট জবাব ‘দেবের ‘দেশু সেভেন’-এ নাচের ব্যাপারে এখনই কিছুই বলা যাবে না। তবে সব নায়িকাই বলতে চান যে তাঁরা দেবের সঙ্গে কাজ করছেন, আমিও ব্যতিক্রমী নই। আসলে ভালো কাজের অপেক্ষায় ছিলাম। কথায় বলে না, সবুরে মেওয়া ফলে— সেটাই হল।’
ইধিকা আরও জানান যে তিনি বর্তমানে প্রখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়-এর নতুন ছবি ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। চরিত্রের খাতিরে তিনি নিয়মিত ক্রিকেটের প্রশিক্ষণ নিচ্ছেন এবং আগামী সপ্তাহ থেকেই সেই ছবির শুটিং শুরু হতে চলেছে। ওদিকে ওপার বাংলা সূত্রে খবর, শাকিব খানের আগামী ছবিতেও দেখা মিলবে ইধিকার।
প্রিয়তমা ছবিতে শাকিব-ইধিকা জুটি নজর কেড়েছিল। ঢালিউড সুপারস্টার শাকিব খান ও তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের 'বরবাদ' ভালো সাড়া ফেলেছিল বক্স অফিসে। এই পরিচালক-অভিনেতা জুটির নতুন ছবিতেই নাকি নায়িকা হবেন ইধিকা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


