KBC-তে ‘ইন্ডিয়ান ডার্বি’ নিয়ে ১ কোটির প্রশ্নে হোঁটচ খেল IIT বম্বের টপার, উত্তরটা জানেন?
এক কোটির প্রশ্নের ভুল উত্তর দিয়ে বসেন যোগেশ। ইতিহাস আর ক্রীড়া জগতের মিশেলের এই প্রশ্নের জবাব আপনার জানা আছে কী?
দেশের সবচেয়ে জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৮’ (KBC 18)- জমে উঠেছে। সাম্প্রতিক এক পর্বে হটসিটে বসে নজর কাড়লেন আইআইটি বম্বের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মেধা তালিকার শীর্ষ স্থানাধিকারী ২২ বছর বয়সী যোগেশ সাহু। তবে দুর্দান্ত খেলার পরও ১ কোটি টাকার একটি জটিল প্রশ্নের জবাব না দিতে পারায় ৫০ লাখ টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ছত্তিশগড়ের এই প্রতিভাশালী যুবককে।

যে প্রশ্নে আটকে গেলেন যোগেশ
সমস্ত লাইফলাইন শেষ হয়ে যাওয়ার পর ১ কোটি টাকার জন্য যোগেশকে প্রশ্ন করা হয়েছিল ‘ইন্ডিয়ান ডার্বি’ নিয়ে। অমিতাভ জানতে চান, ১৯৪৩ সালে মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে ভাদোদারার মহারাজার মালিকানাধীন কোন ঘোড়াটি প্রথম ‘ইন্ডিয়ান ডার্বি’ জিতেছিল?
অপশন A: প্রিন্সেস বিউটিফুল
অপশন B: রিগাল ডোমেইন
অপশন C: স্টার অফ গোয়ালিয়ার
অপশন D: প্রিন্স প্রদীপ
যোগেশ ‘এলিমিনেশন লজিক' ব্যবহার করে মনে করেছিলেন প্রশ্নে ‘Horse’ কথাটির উল্লেখ আছে, তাই ‘Princess Beautiful’ (যা স্ত্রীলিঙ্গ নির্দেশ করে) উত্তর হতে পারে না। তিনি বেছে নেন অপশন D (প্রিন্স প্রদীপ)। কিন্তু সঠিক উত্তরটি ছিল অপশন A (প্রিন্সেস বিউটিফুল)।
১৯৪৩ সালের ৩০শে জানুয়ারি অনুষ্ঠিত এই ঐতিহাসিক দৌড়ে বারোদা (বর্তমানে ভাদোদারা) মহারাজার এই মাদী ঘোড়াটিই জয়লাভ করেছিল।
ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ ঘোড়দৌড় ‘ইন্ডিয়ান ডার্বি’-র ইতিহাস বেশ পুরোনো। ১৯৪৩ সালের ৩০শে জানুয়ারি মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে এর প্রথম আসর বসেছিল, যেখানে প্রাইজ মানি ছিল ৩৫,০০০ টাকা। মহারাজা গায়েকওয়ারের মালিকানাধীন মাদী ঘোড়া ‘প্রিন্সেস বিউটিফুল’ এই উদ্বোধনী দৌড়ে জয়লাভ করে ইতিহাস গড়ে। অস্ট্রেলিয়ান জকি এগার ব্রিট এবং ট্রেনার এম সি প্যাটেলের অধীনে প্রিন্সেস বিউটিফুল সেই মরসুমে ইন্ডিয়ান ১০০০ গিনি এবং ২০০০ গিনি-তেও জয় ছিনিয়ে নিয়েছিল।
১৮ লাখের চাকরি ছেড়ে ইউপিএসসি-র প্রস্তুতি
ছত্তিশগড়ের ভাতাপাড়ার বাসিন্দা যোগেশের বাবা পেশায় একজন গাড়ি চালক, যাঁর মাসিক আয় প্রায় ২০,০০০ টাকা। অত্যন্ত অভাবের মধ্য দিয়ে বড় হওয়া যোগেশ আইআইটি বম্বেই থেকে পড়াশোনা শেষ করে ১৮ লাখ টাকার চাকরির অফার পান। তবে আইএএস (IAS) অফিসার হওয়ার স্বপ্নে তিনি সেই চাকরি প্রত্যাখ্যান করেন এবং ইউপিএসসি (UPSC)-র প্রস্তুতি নিতে শুরু করেন।
এক কোটি টাকা জিততে না পারলেও, ৫০ লাখ টাকার এই জয় তাঁর পরিবারকে আর্থিক অনটন থেকে অনেকটাই রেহাই দেবে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


