Iman Chakraborty: স্নানযাত্রায় লাল পাড় সাদা শাড়িতে সাজলেন ইমন, সাজালেন প্রভু জগন্নাথকে

Iman Chakraborty: ইমন চক্রবর্তী যে জগন্নাথকে ভীষণভাবে মানেন, এই কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। প্রায় প্রতিবছর নিয়ম করে তিনি পুরী জান প্রভু জগন্নাথ দর্শন করতে। বাড়িতেও জগন্নাথ,সুভদ্রা,বলরামের বিগ্রহ স্থাপন করে পুজো করেন প্রতিদিন।

Published on: Jun 29, 2026, 18:44:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Iman Chakraborty: ইমন চক্রবর্তী যে জগন্নাথকে ভীষণভাবে মানেন, এই কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। প্রায় প্রতিবছর নিয়ম করে তিনি পুরী জান প্রভু জগন্নাথ দর্শন করতে। বাড়িতেও জগন্নাথ,সুভদ্রা,বলরামের বিগ্রহ স্থাপন করে পুজো করেন প্রতিদিন। প্রতিবছরের মতো এই বছরেও স্নানযাত্রার দিন প্রভু জগন্নাথকে নিজের হাতে স্নান করালেন ইমন।

স্নানযাত্রায় লাল পাড় সাদা শাড়িতে সাজলেন ইমন
স্নানযাত্রায় লাল পাড় সাদা শাড়িতে সাজলেন ইমন

আজ স্নান যাত্রার দিন বাড়িতে প্রতিষ্ঠিত জগন্নাথের স্নান করার ভিডিও এবং ছবি পোস্ট করেন ইমন। সঙ্গীতশিল্পীর পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি, মাথায় খোঁপা সেখানে রজনীগন্ধার মালা। অন্যদিকে নীলাঞ্জন একটি নীল রঙের কুর্তায় সেজেছিলেন। বাড়িতে ইমনের বাবা, কাকা সহ আরও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চেয়েছিলেন অটোগ্রাফ, পান গোটা ঠিকানা, কার ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন মৈত্রেয়ী?

ঠাকুর মশাইয়ের হাতে গঙ্গা জল এবং দুধ দিয়ে স্নান সম্পন্ন করেন প্রভু জগন্নাথ। নানের পর জগন্নাথকে মনের মত করে সাজান ইমন। পদ্মফুল, রজনীগন্ধার মালা দিয়ে সেজে ওঠেন জগন্নাথ বলরাম সুভদ্রা। এই ভাবেই প্রতিবছর মহাসমারোহে স্নানযাত্রা পালন করেন সঙ্গীত শিল্পী।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে লিলুয়ার বাড়িতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালন করেন ইমন। স্নানযাত্রার দিন থেকেই তিনি শুরু করে দেন রথযাত্রার প্রস্তুতি। তবে এই বছর বাবার অসুস্থতার কারণে নিজের ফ্ল্যাটেই স্নানযাত্রার আয়োজন করে তিনি। নির্দিষ্ট দিনে তিথি মেনে উৎসবে মেতে ওঠেন ইমন।

আরও পড়ুন: বহরমপুরের হাসপাতালে অরিজিৎ! অসুস্থতা না অন্য কারণ? চিন্তায় নেট পাড়া

এর আগেও ইমন বেশ কয়েকবার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, মায়ের মৃত্যুর পর থেকে জীবনে যে শূন্যতা তৈরি হয়েছিল তার অনেকটা পূরণ হয়ে যায় জগন্নাথ দেবের আশীর্বাদে। প্রতিমুহূর্তে নিজেকে জগন্নাথ দেবের আশীর্বাদ ধন্য মনে করেন তিনি। তাই যে কোনও শুভ কাজ শুরু করার আগে তিনি প্রভু জগন্নাথ দেবের শরণাপন্ন হন।