Nilanjan Birthday: ‘সারাজীবন তোমাকেই দরকার…’! নীলাঞ্জনের জন্মদিনে আদুরে ইমন, মাঝরাতেই কাটলেন কেক
Iman Chakraborty-Nilanjan Ghosh: বৃহস্পতিবার বর নীলাঞ্জনের জন্মদিনে জন্মদিনে ভালোবাসামাখা পোস্ট এল ইমনের থেকে।মাঝরাতেই হল কেক কাটা। সঙ্গে কেক হাতে হাসিমুখে ছবি। ২০২১ সালে ভালোবেসে একে-অপরকে নিয়ে সারাজীবন চলার অঙ্গীকারের মাধ্যমে তাঁরা সাতপাকে পড়েছিলেন বাঁধা।
Iman Chakraborty celebrates Nilanjan Ghosh's Birthday: জানেন কি, ইমন নাকি তাঁর বর নীলাঞ্জন ঘোষকে বলেছিলেন, তিনি ভালোবাসেন অরিজিৎকে। শুধু বিয়েটা তাঁকে করছেন। যদিও একসব কথার-কথা, খানিক ছেলেমানুষি! নীলাঞ্জনও কখনো বউয়ের কথা গায়ে মাখেননি। দেখতে দেখতে দুজনের বৈবাহিক জীবন চার বছর পূর্ণ করল। আর বৃহস্পতিবার বরের জন্মদিনে ভালোবাসামাখা পোস্ট এল ইমনের থেকে।

‘তোমাকে সারাজীবন দরকার’
ঘরোয়াভাবেই হল মধ্যরাতের উদযাপন। পিছনে টাঙানো হ্যাপি বার্থ ডে ব্যানার। কেক হাতে নীলাঞ্জন, পাশে ইমন। গায়িকার খোলা চুল, মুখে মিষ্টি হাসিতে কোনো মেকআপ ছাড়াও সুন্দরী। আর এই ছবির ক্যাপশনে লেখা, ‘হ্যাপি বার্থ ডে আমার ভালোবাসা, সারাজীবন আমার তোমাকেই দরকার।’ প্রসঙ্গত ২০২১ ,সালে ভালোবেসেই সুরকার নীলাঞ্জন ঘোষকে বিয়ে করেছিলেন ইমন চক্রবর্তী। টানা চার বছর ধরে সুখেই সংসার করছেন। বলা ভালো, সযত্নে গায়িকা বউকে আগলে রেখেছেন সুরকার স্বামী।
ইমন আর নীলাঞ্জনের প্রথম দেখা
ইমন চক্রবর্তী এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় গায়িকা। প্রাক্তন সিনেমায় জাতীয় পুরস্কার পাওয়া, বদলে দিয়েছে তাঁর ভাগ্য। তবে কাজের পাশাপাশি ইমনের ব্যক্তিগত জীবনও বরাবর থাকে চর্চায়। একসময় গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেম নিয়ে কম হইচই তো হয়নি। তারপর ইমনের জীবনে আসেন তাঁর স্বামী। সুরকার নীলঞ্জন ঘোষ। গায়িকা একবার জানিয়েছিলেন, এক ক্যাফেতে ছিল তাঁদের প্রথম ডেট। আর সেই সাক্ষাতে বরমশাইকে নাকি একেবারেই পছন্দ হয়নি তাঁর। বড্ড আঁতেল লেগেছিল কথাবার্তা! যদিও কোথাও নিশ্চয়ই মনের মধ্যে জায়গা করে নিয়েছিল ‘আঁতেল’ ছেলেটা! তাই তো সাত পাকে বাঁধা পড়া, আর এখন চুটিয়ে সংসার।

অরিজিতের প্রতি ইমনের অনুরাগ:
এক সাক্ষাৎকারে ইমন জানিয়েছিলেন যে, ‘জানি না প্রকাশ্যে আমার একথা বলা ঠিক হবে কিনা, তাও বলি। আমি সবসময় বাবাকে বলতাম, বিয়ে করলে অরিজিতের মতো মানুষকেই করব। ওই মানুষটাকে আমি ভালোবাসি। নীলাঞ্জনের সঙ্গেও যখন আমার বিয়ে হয়, তখনও স্পষ্ট বলে দিয়েছিলাম, আমি ভালোবাসি অরিজিৎকে তবে বিয়ে করছি তোমায়।’
যদিও বউয়ের এমন ‘ছেলেমানুষিতে’ একেবারেই রাগ হয়নি নীলাঞ্জনের। প্রসঙ্গত ২০২১ ,সালে ভালোবেসেই সুরকার নীলাঞ্জন ঘোষকে বিয়ে করেছিলেন ইমন চক্রবর্তী। টানা চার বছর ধরে সুখেই সংসার করছেন। বলা ভালো, সযত্নে গায়িকা বউকে আগলে রেখেছেন সুরকার স্বামী।
বিতর্কে ইমন
তবে সুরেলা গলা, সংগীত জগতের দারুণ সাফল্য, সবকিছুর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত কটাক্ষের শিকার হতে থাকেন ইমন। কখনো তিনি ‘তৃণমূল দলের ঘনিষ্ঠ’ দাবি করে ‘চটি চাটা’ কটাক্ষ করা হয়, আবার কখনো পোশাকের কারণে ট্রোলে পড়েন। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে ২০২৬ সালে সম্মানজনক ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করা হল। এর আগে ২০২২ সালে ইমন ‘বঙ্গভূষণ’ সম্মানও পেয়েছিলেন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


