Iman Chakraborty: ইমনের অন্দরমহলে উঁকি, দেওয়ালে পরপর চারটে ঘড়িতে দেখাচ্ছে চার রকম সময়! কেন জানেন?

Iman Chakraborty Video: ইমনের ভিডিয়োতে নেটিজেনদের নজর আটকাল তাঁর পিছনে থাকা দেওয়ালে। দেখা গেল পাশাপাশি চারটে ঘড়ি ঝোলানো। আর চারটেতেই দেখাচ্ছে পৃথক সময়! কেন এমন?

Published on: Apr 23, 2026, 13:51:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bengali Singer Iman Chakraborty: বাংলার গায়িকাদের মধ্যে বরাবরই আলোচনায় থাকেন ইমন চক্রবর্তী। গান দিয়ে যেমন লাখ লাখ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনই তাঁর ব্যক্তিগত জীবনের দিকেও নজর কম থাকে না ভক্তদের। বৃহস্পতিবার শরীরচর্চার একটি ভিডিয়ো পোস্ট করেন গায়িকা। বাড়ির ড্রইং রুমেই খুব সম্ভবত এক্সারসাইজে মজে ইমন। তবে এই ভিডিয়ো সামনে আসতেই, নেটিজেনদের নজর আটকাল তাঁর পিছনে থাকা দেওয়ালে। দেখা গেল পাশাপাশি চারটে ঘড়ি ঝোলানো। আর চারটেতেই দেখাচ্ছে পৃথক সময়! কেন এমন?

ইমনের অন্দরমহলে উঁকি।
ইমনের অন্দরমহলে উঁকি।

অবশ্য একটু নজর করলেই ব্যাপারটা সহজে বোধগম্য হবে। ছবিতে দেওয়ালে চারটি দেওয়াল ঘড়ি দেখা গেলেও, যেগুলো আলাদা আলাদা টাইম জোন অনুযায়ী চলছে। একদম উপরে IST অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। যেখানে সময় দেখাচ্ছে ১১টা ৪৫। ডান পাশের ঘড়িটি PST অর্থাৎ প্যাসিফিক টাইম জোনে চলছে। যেখানে বাজে ৩টে ১৫। নীচের ঘড়িটি খুব সম্ভবত ইউরোপের সময় দেখাচ্ছে অর্থাৎ CET সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম। আর নীচেরটি এশিয়ান টাইম জোন অনুসারে। যেখানে বাজে ৭টা ১০।

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘প্রাক্তন’ ছবিতে অনুপম রায়ের সুরে ‘তুমি যাকে ভালোবাসো’ গানটির জন্য শ্রেষ্ঠ নেপথ্য গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। এটিই ছিল তাঁর প্লেব্যাক ডেবিউ। আর এরপর পুরোপুরি ঘুরে যায় ভাগ্যের কাঁটা। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘রঙ্গবতী’ (গোত্র), ‘টাপা টিনি’ (বেলাশুরু), এবং ‘আলাদা আলাদা’ (মুখার্জিদা’র বউ)। তবে সঙ্গে তিনি চালান ‘ইমন চক্রবর্তী মিউজিক একাডেমি’, যেখানে তিনি নতুন প্রতিভাদের তালিম দেন।

তবে জাতীয় পুরস্কারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু পুরস্কার দিয়েছে। চলতি বছরেই পেয়েছেন রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মান বঙ্গবিভূষণ। ২০২২ সালে পেয়েছিলেন বঙ্গভূষণ। এছাড়াও তিনি দুবার বাংলা ফিল্মফেয়ার পুরস্কার এবং একাডেমি পুরস্কারের মনোনয়নও পেয়েছেন তিনি। সঙ্গে বহু বছর ধরে রয়েছেন বাংলার মিউজির রিয়েলিটি শো সারেগামাপা-র বিচারকের আসনে।

তবে কেরিয়ারের এই এত খ্যাতির সঙ্গে ইমনকে বারবার বিড়ম্বনায় ফেলেছেন ট্রোলাররা। কখনো তাঁর পোশাক, কখনো তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে ক্রমাগত ট্রোলের মুখে পড়তে হয়েছে। মাসখানেক আগেও ইমন কটাক্ষে জর্জরিত হয়ে ঘোষণা করেছিলেন যে, সোশ্যাল মিডিয়া থেকে সরে যাবেন। কাজ ছাড়া কোনো ব্যক্তিগত পোস্ট করবেন না। যদিও তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সেই সিদ্ধান্ত বদলান। আর তাতে ইমনের ভক্তরাও দারুণ খুশি।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More