Iman Chakraborty: ৫ হাজারের লিপস্টিক মাত্র ২৫০-য়! ইমনের মেকআপ প্রোডাক্টের দাম বললেন আঙ্কেল, মাথায় হাত গায়িকার

Iman Chakraborty: সহজ-সরল আঙ্কলকে ব্র্যান্ডেড মেকআপ প্রোডাক্টের দাম জিগ্গেস করে বিপাকে ফেললেন ইমন। দমবার পাত্র নন রামকৃষ্ণ বাবু। কী জবাব দিলেন?

Published on: Apr 21, 2026, 11:16:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মেকআপ করতে বসেছেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী। সামনে সাজানো শ্যানেল (Chanel), ম্যাক (MAC)-এর মতো বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের প্রোডাক্ট। পাশে বসে সবটা মন দিয়ে দেখছেন ইমনের এক আঙ্কেল। কৌতুহলী ইমন ভাবলেন একটু দামটা যাচাই করে নেওয়া যাক। কিন্তু আঙ্কেল যা উত্তর দিলেন, তাতে মেকআপ ভ্যানিটি নয়, ইমনের মনে হতে পারে তিনি গড়িয়ার মোড়ে সস্তার হাটে বসে আছেন! ইমন আর তাঁর কাকার মজার খুনসুটি বরাবরই প্রিয় নেটাপাড়ার। রামকৃষ্ণ চক্রবর্তীর সঙ্গে মজার কাণ্ডকারখানা হামেশাই সোশ্যালে পোস্ট করেন গায়িকা।

৫ হাজারের লিপস্টিক মাত্র ২৫০-য়! ইমনের মেকআপ প্রোডাক্টের দাম বললেন আঙ্কেল, মাথায় হাত গায়িকার
৫ হাজারের লিপস্টিক মাত্র ২৫০-য়! ইমনের মেকআপ প্রোডাক্টের দাম বললেন আঙ্কেল, মাথায় হাত গায়িকার

শূন্য যখন ভ্যানিশ!

ইমন যখন হাতে তুলে নিলেন তাঁর দামী শ্যানেল মাসকারা, আঙ্কেল একঝলক দেখেই রায় দিলেন— ‘ওই ৪০০ টাকা হবে!’ শুনে তো ইমনের চোখ চড়কগাছ। বাস্তবে যে মাসকারার দাম ৪১০০ টাকার নিচে নয়, আঙ্কেল তাঁর এক এক কোপে একটা আস্ত ‘শূন্য’ (Zero) উড়িয়ে দিয়ে তাকে পাড়ার স্টেশনারি দোকানের স্তরে নামিয়ে আনলেন।

ম্যাক-এর লিপস্টিক ‘২৫০-এ খালাস’

গল্প এখানেই শেষ নয়। ভারতের বাজারে একটা ম্যাক লিপস্টিকের দাম কমপক্ষে ২৫০০ টাকা। কিন্তু আঙ্কেলের কাছে সেটা স্রেফ ২৫০ টাকার খেল! ইমনের শ্যানেলের লিপস্টিক দেখে আঙ্কেলের মনে হয়েছে এটার দাম একটু বেশি হতে পারে, তা ওই ৮০০ টাকার মতো। অথচ বাস্তবে সেই লিপস্টিক কিনতে গেলে পকেট থেকে খসবে প্রায় ৫০০০ টাকা।

থ নেটপাড়া

ইমনের শেয়ার করা এই মজার ভিডিও দেখে হেসেই খুন নেটিজেনরা। কেউ বলছেন, ‘আঙ্কেলকে একবার শপিংয়ে নিয়ে যেতে হয়, দরদাম করে সব নামী ব্র্যান্ড ফ্রিতে নিয়ে আসবেন!’ আবার কেউ লিখেছেন, ‘বাজেটের এমন ‘সার্জিক্যাল স্ট্রাইক’ কেবল ওনার পক্ষেই সম্ভব।’ মধ্যবিত্ত বাঙালির মেকআপ নিয়ে এই যে সরল ধারণা, তা আরও একবার ইমনের ভিডিওতে ধরা পড়ল। তবে অনেকে কটাক্ষ করতেও ছাড়েননি। এক মহিলা নেটিজেন ইমনকে বিদ্রুপ করেন, তিনি নাকি নামীদামী মেকআপ ব্যবহার করার বিজ্ঞাপন দিতেই এই ভিডিয়ো বানিয়েছেন। লেখেন, ‘কী বলতে চাইছেন দিদি বুঝলাম না, যদি বলেন আপনি অনেক টাকার মেকআপ ব্যবহার করেন অথবা কাউকে সহজ-সরল প্রমাণ করতে চাইছেন? আদেও কি তাই? ভালো কিছু কি পোস্ট করা যায় না!’ ইমন পালটা জানান, এই পোস্টের সারল্য বোঝবার ক্ষমতা সবার নেই। তবে যারা বোঝবার ঠিক বুঝবে।

ইমনের হাসি

পুরো ঘটনায় ইমন নিজেও হাসিতে লুটোপুটি খেয়েছেন। নিজের দামী মেকআপ কিটের এমন ‘সাশ্রয়ী’ মূল্যায়ন শুনে গায়িকাও বোধহয় ভাবছেন, যদি সত্যিই আঙ্কেলের কথা মতো দামে এই ব্র্যান্ডগুলো পাওয়া যেত!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More