Iman Chakraborty: শাড়ি থেকে বোল্ড গাউন, সবেতেই হট ইমন! ‘আমার জীবন, আমার নিয়ম’, দিলেন কড়া বার্তা

Iman Chakraborty's Social Media Post: ইন্ডিয়ান থেকে ওয়েস্টার্ন পোশাক, নিজের নানা ধরনের লুকের ছবি শেয়ার করেছেন জাতীয় পুরস্কার-প্রাপ্ত গায়িকা। সঙ্গে একটা দীর্ঘ বার্তা।

Published on: Apr 13, 2026, 11:41:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Singer Iman Chakraborty: তারকাদের বডি শেমিং করা, তাঁদের পোশাক নিয়ে কটু মন্তব্য, অথবা সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেড়া করা-- সোশ্যাল মিডিয়ার কারণে সবই যেন দিনদিন হাতের বাইরে চলে যাচ্ছে। তবে এবার নেটপাড়ায় থাকা ট্রোলারদের মুখ বন্ধ করতে, কড়া জবাব এল গায়িকা ইমন চক্রবরতীর তরফে। ইন্ডিয়ান থেকে ওয়েস্টার্ন পোশাক, নিজের নানা ধরনের লুকের ছবি শেয়ার করেছেন জাতীয় পুরস্কার-প্রাপ্ত গায়িকা। সঙ্গে একটা দীর্ঘ বার্তা।

আমার জীবন, আমার নিয়ম’, ইমন দিলেন কড়া বার্তা।
আমার জীবন, আমার নিয়ম’, ইমন দিলেন কড়া বার্তা।

প্রথম ছবিতে ইমনকে দেখা গেল হাই স্লিট অফ শোল্ডার গাউনে। খোলা চুল, সঙ্গে মুক্তোর গয়না। পরেরটিতে আবার ইমনের গায়ে সাদা চিকনের চুড়িদার, চুলে বাঁধা বেনুনি। কপালে কালো টিপ। এরপর একেবারে ক্যাজুয়াল লুক, হলুদ রঙের টি-শার্ট গায়ে। আরেকটি ছবিতে টপ আর শর্টসে ছাদে দাঁড়িয়ে ফোটোর জন্য পোজ দিয়েছেন ইমন। শাড়ি থেকে গাউন, মেকআপ থেকে নো মেকআপ লুক, আবার কখনো একদমই এলোমেলো সাজপোশাক--- নানানভাবে ধরা দিয়েছেন ইমন ক্যামেরার সমনে। কনসার্ট করার ছবি রয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরে তোলা ছবি, পার্লারে বসে মুখে ফেসপ্যাক লাগানো, সবই ধরা পড়েছে।

ক্যাপশনে ইমন লিখলেন, ‘তোমরা এখানে যে সব ছবিগুলো দেখছো, সেগুলো সবই আমার। এগুলো কোনো আলাদা মানুষের ছবি না। শুধু পোশাক বদলালেই একজন মানুষ বদলে যায় না। একজন পাবলিক ফিগার হিসেবে আমরা সবসময় ভাবি—তোমরা কী পছন্দ করবে, কী পছন্দ করবে না। আমরা অতিরিক্ত সচেতন হয়ে যাই। হঠাৎ আমার মনে হলো, যদি এটা চলতেই থাকে, তাহলে আমি আর নিজের মতো করে জীবনটা বাঁচতে পারব না… আমি নিজেকেই হারিয়ে ফেলছি।’

‘পরিবারে, বন্ধুদের সঙ্গে, দর্শকদের কাছে, কর্মক্ষেত্রে—আমি কি সবার মন রাখতে থাকব সব জায়গায়? পারব না। আমি নিজেকে বদলাব না। তুমি হয়তো আমাকে পছন্দ নাও করতে পারো… কিন্তু তোমার পছন্দ-অপছন্দের জন্য আমি আমার জীবন বদলে নষ্ট করতে পারি না। আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। সবাইকে জানিয়ে দাও। যদি ভালো লাগে, আমার গান শোনো আর আশীর্বাদ দাও। না হলে, টাটা বাই বাই। অনেক হয়েছে। আমার জীবন, আমার নিয়ম… শেষ কথা।’, আরও লেখেন ইমন নিজের সেই পোস্টে।

মাসখানেক আগেও ইমন জড়িয়ে পড়েছিলেন বিতর্কের ঘেরাটোপে। তৃণমূল ‘ঘনিষ্ঠতার’ কারণে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রোল হতে থাকেন তিনি। চটি চাটা-র মতো মন্তব্যে ভরে যায় ইমনের পোস্টের কমেন্ট বক্স। শুধু তাই নয়, রটে যায় যে ইমন নাকি উত্তরপাড়া থেকে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়াচ্ছেন। এরপর সেই ভুল ভাঙলে, অর্থাৎ উত্তরপাড়া থেকে তৃণমূলের তরফে অন্য নাম ঘোষণা হওয়ার পর, ট্রোল খানিক কমে। মাঝে তো এই বিতর্কের কারণে সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও করেছিলেন। তখন যদিও ইমনকে ঘুরে দাঁড়িয়ে, ট্রোলে পাত্তা না দেওয়ার বার্তা দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More