Arijit Singh: ভারতের কোন শহরে অরিজিতের গান সবচেয়ে বেশি শোনা যায়? কলকাতা ৫ নম্বরে, শীর্ষে কে
ইউটিউব চার্টে ৫০০ সপ্তাহেরও বেশি সময় ধরে জায়গা ধরে রেখেছেন অরিজিৎ। জানেন কি ২০২৬ সালের ২০ মার্চ থেকে, ২০২৬ সালের ১৬ এপ্রিল অবধি, ভারতের কোন শহরে সবচেয়ে বেশি শোনা হয়েছে অরিজিতের গান?
চলতি বছরের শুরুতেই প্লে ব্যাক থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ সিং। যদিও তাতে জিয়াগঞ্জের ভূমিপুত্রের জনপ্রিয়তা একচুলও কমেনি। চলুন এবার চোখ রাখা যাক, কোন শহরের মানুষদের মধ্যে বেশি জনপ্রিয় গায়ক। ইউটিউব চার্টে ৫০০ সপ্তাহেরও বেশি সময় ধরে জায়গা ধরে রেখেছেন অরিজিৎ। ২০২৬ সালের ২০ মার্চ থেকে, ২০২৬ সালের ১৬ এপ্রিল অবধি পাওয়া তথ্য অনুসারে এই প্রতিবেদন। চলুন এবার চোখ রাখা যাক তালিকায়-

মুম্বই: অরিজিৎ সিংয়ের গানগুলি ইউটিউবে গত ২৮ দিনে দিল্লিতে সবচেয়ে বেশি দেখা এবং শোনা হয়েছে। এখানে তিনি ৫৮.২ মিলিয়ন ভিউ পেয়েছেন। এবার প্রশ্ন যদি এই শহর ১ নম্বরে থাকে, তাহলে কলকাতা কত নম্বরে?
পাটনা: এখানে মহিলা গায়কদের মধ্যে অলকা ইয়াগনিক এবং শিল্পী রাজের গান অনেক শোনা যায়। একই সঙ্গে অরিজিৎ সিংয়ের গান শোনার দিক থেকেও দ্বিতীয় স্থানে রয়েছে পাটনা। অরিজিৎ সিংয়ের গানগুলি ইউটিউবে ৫২ মিলিয়ন ভিউ পেয়েছে।
বেঙ্গালুরু: তিন নম্বরে রয়েছে বেঙ্গালুরু শহর। এখানকার মানুষও অরিজিৎ সিংয়ের গান শুনেছেন। ২৮ দিনের মধ্যে, অরিজিৎ সিংয়ের গানের ভিডিওগুলি ৪৯.৭ মিলিয়ন বার দেখা হয়েছে।
পুনে: ইউটিউবে অরিজিৎ সিংয়ের মিউজিক ভিডিয়ো দেখা শহরগুলির তালিকায় পুনে ৪ নম্বরে রয়েছে। এখানে তিনি ২৮ দিনে ৪৮৯ মিলিয়ন ভিউ পেয়েছেন।
কলকাতা: ইউটিউব ভিউয়ের দিক থেকে পাঁচ নম্বরে রয়েছে কলকাতা। অরিজিৎ সিং এখানে 43.5 মিলিয়ন ভিউ পেয়েছেন।
হায়দরাবাদ: ইউটিউবে অরিজিৎ সিংয়ের গান শোনার ক্ষেত্রে হায়দরাবাদ ছয় নম্বরে রয়েছে। তিনি ৩৭.৯ মিলিয়ন ভিউ পেয়েছেন।
লখনউ: শীর্ষ ৭-এর তালিকায় সাত নম্বরে রয়েছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ। এখানে অরিজিৎ সিংয়ের গানগুলি ৩৭.৭ মিলিয়ন ভিউ পেয়েছে। অরিজিৎ সিং ১৯৮৭ সালের ২৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সুরিন্দর কক্কর সিং ছিলেন পঞ্জাবি আর মা অদিতি বাঙালি। মায়ের কাছেই নিয়েছিলেন সংগীতের প্রথম তালিম। আজ বিশ্বজোড়া খ্যাতি পেলেও, শিকড় ও জিয়াগঞ্জের মাটি আকড়ে রেখেছেন গায়ক। এমনকী, কাজ ছাড়া মুম্বইতে থাকেনও না সেভাবে। চলে আসেন জিয়াগঞ্জে। মুর্শিদাবাদের রাস্তায় স্কুটি চড়ে ঘুরে বেড়ান সাধারণের মতো।
২০১৪ সালে অরিজিৎ সিং তাঁর ছোটবেলার বন্ধু কোয়েল রায়কে বিয়ে করেন। তারাপীঠের মন্দিরে চার হাত এক হয়েছিল। তাঁদের দুই সন্তান, জুল এবং অলি।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


