Subhajit Girlfriend: সুপার সিঙ্গারের অনিরুদ্ধর বিয়ে! প্রেমিকাকে আগলে Indian Idol-এর ‘পানওয়ালা’ শুভজিৎ
‘ইন্ডিয়ান আইডল’ আর ‘সুপার সিঙ্গার’-এর সুরের জাদুকররা এবার একই ছাদের নিচে। কারণটা কোনো রিয়্যালিটি শো নয়, বরং সুরের জগতে এক নতুন অধ্যায়ের শুরু। ‘সুপার সিঙ্গার ৩’-এর চূড়ান্ত প্রতিযোগী অনিরুদ্ধ সরকার সাত পাকে বাঁধা পড়লেন প্রেমিকা দেবলীনা ঘোষ-এর সাথে। রিসেপশনে হাজির কারা?
রিয়্যালিটি শো-এর মঞ্চে হয়তো একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু বাস্তব জীবনে তাঁরা যে কতটা ঘনিষ্ঠ, তা আরও একবার প্রমাণিত হলো। ‘সুপার সিঙ্গার ৩’- খ্য়াত অনিরুদ্ধ সরকার এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা দেবলীনা ঘোষ গত মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আর তাঁদের এই নতুন জীবন শুরু করার মুহূর্তে প্রিয়জনদের পাশে পেতে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছিল নবদম্পতি, সেই আসর আরও উজ্জ্বল করে তুলতে হাজির হয়েছিলেন ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক শুভজিৎ, ইন্ডিয়ান আইডল জয়ী মানসী-সহ আরও অনেকে।

সাত পাক ঘোরার পর রিইউনিয়ন
গত মাসেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইনি বিয়ে এবং সাত পাক ঘোরার পালা শেষ করেছিলেন অনিরুদ্ধ ও দেবলীনা। দেবলীনা পেশায় ‘কগনিজেন্ট’-এর কর্মী। অনিরুদ্ধের রিসেপশনেই এবার জমে উঠল বড়সড় আড্ডা। শুভজিৎ তাঁর প্রেমিকাকে নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুধু শুভজিৎই নন, সুপার সিঙ্গার টিম থেকে শুভ্রজিৎ, বিশ্বরূপ, মানসীরাও হাজির হয়েছিলেন এই বিয়েতে।
শুভ্রজিতের মনের মানুষ
প্রেম নিয়ে নেই কোনও লুকোছাপাও গায়কের। শুভজিৎ-এর গার্লফ্রেন্ড সুকন্যা স্নেহা সঙ্গীতকেই জীবন সঁপেছেন। জি বাংলা সারেগামাপা-র মঞ্চে ব্যাক ভোকালিস্ট হিসাবে দেখা মেলে তাঁর। বন্ধুর বিয়ের রিসেপশেন গোলাপি কুর্তায় ঝলমলে শুভজিৎ, প্রেমিকার সঙ্গে এদিন রং মিলান্তি গায়কের। শাড়িতে মিষ্টি দেখালো সুকন্যাকে।
নবদম্পতির সাজ
দেবলীনা এদিন সেজেছিলেন ঘিয়ে এবং সোনালি রঙের শাড়িতে। ছিলো মেরুন রঙের ছোঁয়াও। নতুন কনের গলা ভর্তি সোনার গয়না, আর মিষ্টি হাসিতেই মন মজল সবার।
অনিরুদ্ধর রাজকীয় মেজাজ
গায়ক অনিরুদ্ধ এদিন নিজেকে সাজিয়েছিলেন কালচে রঙের এক ইন্দো-ওয়েস্টার্ন ফরমাল স্যুটে। তাঁর কোটের ওপর ছিল মেটালিক কাজের টাচ, যা আলোর ছটায় এক ভিন্ন মাত্রা যোগ করছিল। গায়কের এই স্মার্ট এবং অভিজাত লুক ছিল রিসেপশনের সন্ধ্যার অন্যতম আকর্ষণ।
সুরের মেলা আর সেলফির ঝড়
অনিরুদ্ধের বিয়ের আসর যেন হয়ে উঠেছিল এক ছোটখাটো মিউজিক কনসার্ট। একে অপরের সাথে কুশল বিনিময়, পুরোনো দিনের স্মৃতিচারণ আর অজস্র সেলফি। শুভজিৎ এবং অনিরুদ্ধের বন্ধুত্ব যে কতটা গভীর, তা এই অনুষ্ঠানে উপস্থিত থাকার মধ্য দিয়েই স্পষ্ট বোঝা গেল। সুপার সিঙ্গার টিমের সবাইকে একসাথে দেখে অনুগামীরাও দারুণ খুশি।
নতুন পথচলা শুরু
সুরের জগৎ থেকে এক নতুন জীবনে প্রবেশ করলেন অনিরুদ্ধ ও দেবলীনা। তাঁদের এই পথচলা আরও সুখের হোক, সেই কামনাই জানিয়েছেন দর্শকরা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


