ঝাঁপি-দীপের জীবনে এল নতুন ভিলেন পাপ্পু, লক্ষ্মী ঝাঁপি-তে এন্ট্রি ইন্দ্রজিতের
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি-তে এন্ট্রি নিলেন ইন্দ্রজিৎ। জানা গিয়েছে যে ধারাবাহিক তাঁর চরিত্রের নাম পাপ্পু। নেতিবাচক চরিত্রেই দেখা যাবে তাঁকে।
কদিন আগেই পরিণীতা ধারাবাহিক থেকে সরে দাঁড়ান ইন্দ্রজিৎ মজুমদার। খবর এবার অভনেতাকে দেখা যাবে লক্ষ্মী ঝাঁপি-তে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকে এন্ট্রি নিলেন ইন্দ্রজিৎ। জানা গিয়েছে যে ধারাবাহিক তাঁর চরিত্রের নাম পাপ্পু। নেতিবাচক চরিত্রেই দেখা যাবে তাঁকে।

কদিন থেকেই পরিণীতা থেকে সরে দাঁড়ানোর খবর শেয়ার করে ইন্দ্রজিৎ মজুমদার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘টিম পরিণীতার অংশ হতে পারা সত্যিই অত্যন্ত গর্বের এবং খুশির। ধন্যবাদ জি বাংলা এবং পরিণীতার গোটা টিমকে। বিশেষ করে কৃষানু গঙ্গোপাধ্যায়কে, যাঁকে ছাড়া অনিরুদ্ধ কোনও দিন সম্ভব হতো না। এবং সহেলি গোস্বামীকে ধন্যবাদ সেদিন ফোন করে আমায় এই চরিত্র অফার করার জন্য। বিশেষ ভাবে উল্লেখ করব আমাদের পরিচালক কৃষের কথা, যাঁর অভিনব অ্যাঙ্গেল এবং ফ্রেম বাস্তবে ফুটে ওঠে বিট্টু দার লেন্সের মাধ্যমে। সবটাই শেষ পর্যন্ত জড়িয়ে ধরা এবং স্মৃতির যা তুমি ভালবাসো। আর পরিশেষে, দর্শক এবং অনিরুদ্ধর জন্য তাঁদের নিঃস্বার্থ ভালবাসা। ঈশ্বর সবাইকে ভাল রাখুন। সবাইকে অনেক ভালবাসা।’ ফেব্রুয়ারি মাসের পর থেকে একপ্রকার গায়েবই ছিলেন ছোট পর্দা থেকে। এখন ফিরছেন ‘লক্ষ্মী ঝাঁপি’ দিয়ে।
পাপ্পু চরিত্রে নিজের বেশকিছু ছবিও শেয়ার করে নিয়েছেন ইন্দ্রজিৎ ফেসবুক পেজে। ধারাবাহিকে মুখ্য চরিত্রে কাজ করছেন শুভস্মিতা মুখোপাধ্যায় (ঝাঁপি) এবং সৌরভ চক্রবর্তী (দীপ)। টিআরপি তালিকাতে বেশ ভালো ফল করে চলেছে এই মেগা। এমনকী গল্পের নতুন নতুন মোড়ও বেশ আকর্ষণ করে দর্শকদের। কখনো দীপ ও ঝাঁপির ডিভোর্স, আবার কখনও পরিবারের বিপদে ঝাঁপির হাল ধরা, আবার কখনো দুই নায়ক-নায়িকার মাখোমাখো প্রেম টেনে রাখে দর্শকদের।
সম্প্রতি গল্পে নতুন চমক হিসেবে দীপের পরিবারে কংসাবতীর অন্তর্ধান ও নীলোৎপল কর্তৃক মামলা দায়েরের মতো বিষয়গুলো উঠে এসেছে, যা দীপ ও ঝাঁপির জীবনকে আরও জটিল করে তুলেছে। এখন দেখার এই পরিস্থিতিতে খলনায়ক পাপ্পু কোন কাণ্ড করে।
প্রসঙ্গত, আরও একটা কারণে চর্চায় লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিক। ইতিমধ্যেই সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখোপাধ্যায়ের বাগদান সম্পন্ন হয়েছে। তাঁরা খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে বিয়ের পিঁড়িতে বসবেন। খুব সম্ভবত লক্ষ্মী ঝাঁপি শেষ হলেই এক হবে চার হাত। আর এই ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের সেট থেকে তাঁদের প্রেমের শুরু হয়েছিল। ভক্তরা দুজনকে বিয়ের পিঁড়িতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


