Indrani-Rituporna: ‘আমার নাচটা ভালো লাগেনি.’, মহালয়ার অনুষ্ঠানে ঋতুপর্ণার ‘লম্ফঝম্ফ’ নিয়ে ট্রোলিং, সরব ইন্দ্রাণী হালদার
ঋতুপর্ণার দোষ নয়, নাচ ভালো না লাগলেও ঋতুপর্ণা যে গুণী নৃত্যশিল্পী তা মনে করিয়ে দেন ইন্দ্রাণী হালদার। আর কী বললেন তিনি?
মহালয়ায় সরকারি অনুষ্ঠানে লাল শাড়ি ও অলঙ্কারে সেজে ঢাকের তালে ধুনুচি নাচ পরিবেশন করেছিলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে সেই নাচের ভিডিও নেটপাড়ায় প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র ট্রোলিং ও কটাক্ষ। অভিনেত্রীর অভিব্যক্তি, ভঙ্গিমা ও অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমে। এমন পরিস্থিতিতে সহকর্মী ও দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তের পাশে দাঁড়িয়ে এক বিস্ফোরক কিন্তু বাস্তবধর্মী প্রতিক্রিয়া দিলেন প্রখ্যাত অভিনেত্রী ইন্দ্রাণী হালদার।

‘আমার নাচটা ভালো লাগেনি…’: ইন্দ্রাণী
এক সাক্ষাৎকারে ঋতুপর্ণার ট্রোল হওয়া নাচ প্রসঙ্গে অত্যন্ত সততার সঙ্গে মুখ খোলেন ইন্দ্রাণী হালদার। তিনি বলেন— ‘ঋতু আমার খুব প্রিয়, খুব ভালো বন্ধু। নাচটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগেনি। ও ওরকম নাচ না করলেই পারত। ও কিন্তু খুব সুন্দর ডান্সার। তবে এই নাচের কোরিওগ্রাফিটা আমার পছন্দ হয়নি। এখানে ঋতুর খুব একটা দোষ নেই, দোষ কোরিওগ্রাফারের। যদিও ঋতুর সেই জায়গা আছে, ও কোরিওগ্রাফারকে বলতে পারত যে এই নাচটা খুব উগ্র মনে হচ্ছে, অন্যরকম কিছু করো। ঋতু আসলে বড্ড বেশি ভালো মানুষ, তাই মুখ ফুটে সেরকম কিছু বলে না। আমার মনে হয় এই ঘটনার পর ও সচেতন হবে যে যা বলবে তাই চোখ বন্ধ করে করবে না।’
ঋতুপর্ণার সহনশীলতা ও ব্যক্তিত্বের প্রশংসা:
নাচের কোরিওগ্রাফি নিয়ে স্পষ্ট সমালোচনা করলেও, ইন্ডাস্ট্রি ও জীবনে ঋতুপর্ণার পরিশ্রম ও বড় মনের প্রশংসা করতে ভোলেননি ইন্দ্রাণী। ট্রোলারদের কড়া জবাব দিয়ে তিনি জানান—'ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে নিজের জায়গাটা এভাবে ধরে রাখা চারটে খানি কথা নয় ভাই, এর জন্য দম লাগে! অসম্ভব খাটিয়ে এবং বড় মনের মানুষ ও। ওকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত ট্রোল হচ্ছে— ‘ওঁর এটা নেই, ওটা নেই’, কিন্তু ও কোনো পরোয়াই করছে না! ট্রোলিংকে যেভাবে ও উপেক্ষা করে, আমি নিজেও ওঁর থেকে এটা শিখি।'
নাচ নিয়ে ট্রোলিংয়ের জবাব দিয়েছেন ঋতুপর্ণা স্বয়ং। তিনি বলেছেন, ‘কে কী বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। কুছ তো লোগ কহেঙ্গে…’। অর্থাৎ তাঁর কোনও আফসোস নেই সেই পারফরম্যান্স নিয়ে তা স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী। নিজের কাজের প্রতি আস্থা রয়েছে তাঁর, নিষ্ঠা সহকারে সেই দায়িত্ব পালনেই আগ্রহী অভিনেত্রী।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


