বিগত বেশ কিছুদিন ধরে শারীরিক পরিবর্তনের কারণে কটাক্ষের শিকার হয়েছেন ইন্দ্রানী হালদার। বার্ধক্যজনিত কারণে খুব স্বাভাবিকভাবেই আগের মত গ্ল্যামার আর চোখে পড়ে না, অসুস্থতার কারণে তিনি অনেকটাই রোগা হয়েছেন।
বিগত বেশ কিছুদিন ধরে শারীরিক পরিবর্তনের কারণে কটাক্ষের শিকার হয়েছেন ইন্দ্রানী হালদার। বার্ধক্যজনিত কারণে খুব স্বাভাবিকভাবেই আগের মত গ্ল্যামার আর চোখে পড়ে না, অসুস্থতার কারণে তিনি অনেকটাই রোগা হয়েছেন। সাম্প্রতিককালে অভিনেত্রীর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিনেত্রীকে নিয়ে বিভিন্ন কটাক্ষ করতে শোনা যায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের, যদিও পাল্টা জবাব দিতে পিছপা হানি অভিনেত্রী।
অষ্টমীর রাতে পুজো মন্ডপে নাচ ইন্দ্রানীর
এবার দুর্গাপুজোর মহা অষ্টমীর দিন পুজো মণ্ডপে নাচ করতে গিয়ে আবারও কটাক্ষের শিকার হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, একটি হলুদ রঙের শাড়ি এবং ম্যাচিং ব্লাউজ পরে অষ্টমীর সাজে সেজেছেন অভিনেত্রী।
অষ্টমীর রাতে ঢাকের তালে কোমর দোলাতে দেখা যায় ইন্দ্রানী হালদারকে। কিন্তু ইন্দ্রানীর নাচের প্রশংসা হয় না তো বটেই, উল্টে তাকে নিয়ে নানান কটাক্ষ করতে শোনা যায় সকলকে। নেট পাড়ার বাসিন্দাদের বক্তব্য, ইন্দ্রানী হালদারের মধ্যে যে স্নিগ্ধ ভাব ছিল যেটা এখন আর খুঁজে পাওয়া যায় না। আগের মতো মানানসই সাজগোজ করেন না তিনি। অনেকে আবার অভিনেত্রীকে পাগল বলেও কটাক্ষ করেন।
সোশ্যাল মিডিয়ার কমেন্ট
একজন লিখেছেন, ‘চোখের সামনে এত ভাল একজন অভিনেত্রী পাগল হয়ে গেল কিছু করতে পারলাম না।’ অন্য একজন লিখেছেন, ‘অঞ্জু ঘোষ বলে একজন নায়িকার ইন্টারভিউ দেখেছিলাম কিছুদিন আগে। কেন জানিনা আমি আবার অঞ্জু ঘোষের সঙ্গে এনার মিল পাচ্ছি।’ তৃতীয় একজন লিখেছেন, ‘এতদিন ভুল ভাবছিলাম উনি পাগল হননি, কিন্তু এখন দেখছি সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছেন। চোখের জল ঠেকাতে পারলাম না।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি ইন্টারভিউতে অভিনেত্রী জানান তিনি আবার নতুন করে কাজে ফিরতে চান। তবে টেলিভিশনে আর ফিরতে চান না তিনি। এখন আর আগের মতো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারেন না তাই টেলিভিশনে কাজ করার ইচ্ছে নেই তাঁর। তবে গোয়েন্দা গিন্নির মত যদি প্রজেক্ট থাকে তাহলে তিনি আবার কাজ করতে চান।