Indrani Halder:‘সুগার আন্টি’ থেকে ‘রুচির দুর্ভিক্ষ’! শরীর নিয়ে কটাক্ষের ঝড়, বয়স ফাঁস করে ট্রোলারদের সপাট জবাব ইন্দ্রাণীর
Indrani Halder: মা হওয়ার মুটিয়ে গিয়েছেন ক্যাটরিনা সেই নিয়ে বডিশেমিং-এর শিকার বলি নায়িকা, অন্যদিকে টলিপাড়ার সিনিয়র অভিনেত্রী ইন্দ্রাণী হালদার সম্প্রতি ওজন ঝরিয়ে তন্বী অবতারে নজর কেড়েছেন। তারপর থেকেই বারবার শরীর নিয়ে কটাক্ষে জেরবার ছোটপর্দার শ্রীময়ী।
রেড কার্পেটে লেভেন্ডার রঙের ডিজাইনার শারারা ও ক্রপ টপ পরে পোজ দিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। কিন্তু সেই রূপ ও পোশাক সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু হলো একশ্রেণীর নেটিজেনদের কদর্য ট্রোলিং! কারও চোখে তিনি ‘সুগার আন্টি’, কেউ আবার তাঁর স্বাদ-রুচি নিয়ে প্রশ্ন তুলে আখ্যা দিলেন ‘বুড়ি’ হিসেবে। তবে চুপ করে বসে থাকার পাত্রী নন ‘গোয়েন্দা গিন্নি’! কমেন্ট বক্সে নিজেই নেমে ট্রোলারদের একেবারে ধুয়ে দিলেন অভিনেত্রী। ফাঁস করলেন নিজের আসল বয়সও!

'আমি কি পরব সেটা আমি বুঝব, পাবলিক না!'
অনামিকা নামের এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ‘ওনাকে কি এই ড্রেসটা মানিয়েছে? এদের রুচির দুর্ভিক্ষ হয়েছে। নারীদের একমাত্র সৌন্দর্য তার মাতৃত্ব। উনি এখনো নাকি ৪০ বছর বয়স অথচ উনাকে আমি শিশু অবস্থায় দেখি ‘শ্বেত পাথরের থালা’য়!’ এই মন্তব্যের জবাবে সোজাসুজি নিজের ক্ষোভ উগরে দিয়ে ইন্দ্রাণী হালদার লেখেন: ‘আমার ৪০ বছর বয়স কে বলেছে, কোন গাধা? ১৯৭১ বর্ন আমি (১৯৭১ সালে আমার জন্ম)! ৪০ কী করে হয়? আর আমি কী পরব সেটা আমি বুঝব, পাবলিক না। আপনি কী ড্রেস পরবেন না হাফ পরবেন না শাড়ি পরবেন সেটা কি আমি ঠিক করব? সো প্লিজ মাইন্ড ইয়োর ওন বিজনেস! ভালো না লাগলে আমার পোস্ট দেখবেন না। জয় জগন্নাথ প্রভু!’
‘সুগার আন্টি’ কটাক্ষ ও শরীর নিয়ে ব্যাখ্যার পাল্টা জবাব
অন্য এক অনুগামী তাঁকে রসিকতা করে ‘সুগার আন্টি’ বললে অভিনেত্রী মিষ্টি হেসে অথচ কড়া সুরে জবাব দেন, ‘আন্টি বললে খুব কষ্ট পেলাম, ঠাকুমা বলো! আর তুমি ঠিকই বলেছ, আই অ্যাম লাইক আ সুগার... ভেরি সুইট! লোকেরা তাই বলে।’
অন্যান্যদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে অভিনেত্রী আরও জানান, বয়স ও শরীরের কারণে শারীরিক সমস্যা এবং পিঠের ব্যথার জন্যই তাঁকে ওজন কমাতে হয়েছে এবং যোগব্যায়াম করতে হচ্ছে। মুম্বাইয়ের নায়িকারা তাঁর চেয়েও রোগা। নিজের ইচ্ছেমতো পোশাক পরার সম্পূর্ণ অধিকার তাঁর রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীদের বডি শ্যেনিং ও বয়স নিয়ে ট্রোল করার এই মানসিকতার বিরুদ্ধে ইন্দ্রাণী হালদারের এই চাঁচাছোলা জবাবকে সাধুবাদ জানিয়েছেন তাঁর হাজার হাজার ভক্ত ও বিনোদন জগৎ। মাঝে বেশ কয়েকবছর লাইমলাইট থেকে দূরে ছিলেন ইন্দ্রাণী হালদার। শারীরিক অসুস্থতার জেরে বেড়েছিল ওজন, কিন্তু এখন তিনি পুরোপুরি সুস্থ। শরীর নিয়ে ট্রোলিংকে পাত্তা না দিয়ে নিজের শর্তে জীবন বাঁচার বার্তা দিচ্ছেন অভিনেত্রী।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


