Indrani Halder: ‘আমার জুনিয়র মেয়েরা MP, MLA হয়েছে! পয়সা নিয়ে TMC-র প্রচার, জানতাম জিতবে না', বিস্ফোরক ইন্দ্রাণী হালদার

Indrani Halder: ‘দিদি বলেছিলেন তোমাকে এমপি করে দেব….আমি দল থেকে কিছু পাইনি’, বিস্ফোরক ‘শ্রীময়ী’ ইন্দ্রাণী হালদার।

Published on: Aug 22, 2026, 21:00:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তৃণমূল কংগ্রেসের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ও রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে এক সাক্ষাৎকার দিতে গিয়ে ক্ষোভ উগরে দিলেন বিশিষ্ট অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে নানা সময়ে তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে একটা সময় পর্যন্ত দেখা গেলেও, দলীয় পদে তাঁকে গুরুত্ব না দেওয়ার বিষয়টি নিয়ে তিনি এবার সরাসরি মুখ খুলেছেন।

‘আমার জুনিয়র মেয়েরা MP, MLA হয়েছে! পয়সা নিয়ে TMC-র প্রচার, জানতাম জিতবে না', বিস্ফোরক ইন্দ্রাণী হালদার (ছবি সৌজন্যে- অসিত মাইতি)
‘আমার জুনিয়র মেয়েরা MP, MLA হয়েছে! পয়সা নিয়ে TMC-র প্রচার, জানতাম জিতবে না', বিস্ফোরক ইন্দ্রাণী হালদার (ছবি সৌজন্যে- অসিত মাইতি)

২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির আঁচ আগেই পেয়েছিলেন ইন্দ্রাণী। এইবারও ঘাসফুল শিবিরের হয়ে প্রচার সেরেছেন তিনি। এক অনুষ্ঠানের ফাঁকে অভিনেত্রী জানান, তাঁর বহু জুনিয়র সহ-শিল্পীরা রাজনীতিতে এসে সাংসদ (MP) কিংবা বিধায়ক (MLA) হওয়ার সুযোগ পেলেও তিনি কোনও দিনই কোনও প্রশাসনিক বা দলীয় পদ পাননি। মুখ্যমন্ত্রী একাধিকবার তাঁকে সাংসদ বা বিধানসভার পদে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। পদ না পাওয়ার বিষয়টিকে মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক পরিস্থিতির সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করলেও, জুনিয়রদের এগিয়ে যাওয়া এবং নিজের অবহেলিত থাকার বিষয়টি তিনি আক্ষেপের সঙ্গেই তুলে ধরেন।

ইন্দ্রাণী বলেন, ‘আমি দল থেকে কিছু পাইনি। দিদি চাইলে হয়ত করতে পারতেন, উনি আমাকে বলেছিলেন তোমাকে এমপি করে দেব। কোনও কারণে হয়ত করে উঠতে পারেনি। আমি দোষ দেব না ওঁনাকে। যাকগে…আমি কিন্তু বলেছিলাম আমার চাই না। উনি নানান কাজে ব্য়স্ত ছিলেন, আর হয়ে ওঠেনি’।

নির্বাচনী প্রচারের বিষয়ে ইন্দ্রাণী হালদার অত্যন্ত স্পষ্ট ও খোলামেলা জবাব দিয়েছেন। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার চালানোকে তিনি একটি পেশাদার কাজের (প্রফেশন) অংশ হিসেবেই দেখতেন। নির্দিষ্ট পারিশ্রমিকের (পয়সা) বিনিময়ে স্টার ক্যাম্পেইনার হিসেবে প্রচারের কাজ করেছেন এবং তিনি জানতেন যে নির্দিষ্ট পরিস্থিতিতে ফলের সমীকরণ কী হতে চলেছে। টলিউডের আদরের মামণিদি বলেন, ‘আমি যেমন মাচা করতে যাই, তেমন পয়সা নিয়ে প্রচার করেছি। এটা আমার পেশা। আমি গিয়েই বুঝেছিলাম এখানে বিজেপির হাওয়া বইছে’।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ও নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী এবং বিজেপি সরকারের প্রতি শুভকামনা জানিয়ে পোস্ট করার পর তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। সেই প্রসঙ্গে অভিনেত্রীর সাফ কথা, এটিকে কোনো দলবদল বা রাজনৈতিক সমীকরণ না ভেবে সাধারণ সৌজন্যতা হিসেবেই দেখা উচিত।

ভবিষ্যতে রাজনীতি বা রাজনৈতিক অনুষ্ঠানে যাওয়া প্রসঙ্গে ইন্দ্রাণী হালদার জানান, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সব দলের মধ্যেই তাঁর পরিচিত ও পুরোনো বন্ধুবান্ধব রয়েছে। তাই আমন্ত্রণ পেলে ভবিষ্যতেও তিনি যেকোনো দলের বন্ধুদের ডাকে সাড়া দেবেন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More