A Little Bengali: দিল্লি পুলিশের লাঠিচার্জ নিয়ে পোস্ট, ‘আ লিটল বেঙ্গলি’-খ্যাত মৌলিকে খুনের হুমকি ‘ডানপন্থী’ নেটিজেনের

‘আ লিটল বেঙ্গলি’ চ্যানেলে বিগত কয়েকমাস ধরে সামাজিক নানা ইস্যু নিয়ে পোস্ট আসছে। এমনকী, দিল্লিতে চলা বিক্ষোভ নিয়েও একাধিক পোস্ট করেছেন মৌলি। আর সেরকমই একটি পোস্টে এল খুনের হুমকি। 

Published on: Jul 21, 2026, 19:25:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে ক্রমাগত কথা বলে আসছেন যে কনটেন্ট্র ক্রিয়েটররা তাঁদের মধ্যে অন্যতম হল ‘আ লিটল বেঙ্গলি’ অর্থাৎ মৌলি মণ্ডল। এমনকী, বর্তমানে দিল্লিতে চলা ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, সোনম ওয়াংচুকের অনশন নিয়েও একাধিক পোস্ট এসেছে মৌলির পেজে। আর সেরকমই একটি পোস্টে তাঁকে দেওয়া হল খুনের হুমকি।

দিল্লিতে পুলিশের লাঠিচার্জ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, খুনের হুমকি 'আ লিটল বেঙ্গলি' হিসেবে খ্যাত মৌলি মণ্ডলকে।
দিল্লিতে পুলিশের লাঠিচার্জ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, খুনের হুমকি 'আ লিটল বেঙ্গলি' হিসেবে খ্যাত মৌলি মণ্ডলকে।

মৌলি তাঁর ফেসবুক পেজে একটি কমেন্টের স্ক্রিনশট দিয়ে লেখেন, ‘প্রত্যেকটা মেয়েকেই এরকম তথাকথিত কট্টর হিন্দু দের থেকেই ধর্ষণের হুমকি বা খুনের হুমকি (এটা খুনের হুমকিই দিয়েছে আগের পোস্টেই) পেয়েই মনে হয় জীবন কাটাতে হয়। ইতিমধ্যেই বহু এরকম পেয়েছি একটা রেখে দি ওয়ালে। অভিযোগ করে কিছু হয় না যদিও। ভুলে যাবেন না ভারতে থাকি এখানে শাস্তি বলে কিছু নেই, ক্রিমিনালদের এখানে ভোটের টিকিট দেওয়া হয়।’

তা কী লেখা ছিল সেই কমেন্টে? জনৈক অন্তরিক চ্যাটার্জী লিখেছেন, ‘বেশ করেছে এবার তোর পালা’। এবার মনে প্রশ্ন আসতে পারে কোন পোস্টের জন্য এমন কমেন্ট করেছেন সেই ব্যক্তি? আ লিটল বেঙ্গলির সেই পোস্টে লেখা হয়েছিল দিল্লির প্রতিবাদে পুলিশের লাঠির আঘাত পড়ে ১৬ বছরের একটি মেয়ের মাথায়। মৌলি লিখেছিলেন, ‘ও তো গরীবের মেয়ে, স্টুডেন্টের জন্য লড়ছিল। তাই মাথায় ডান্ডা মেরে দু ফাঁক করে দিল। বড়লোকের ছেলে হলে একটা চুলও বাঁকা করতে পারত না।’

এই অন্তরিক চ্যাটার্জীর পেজের লিঙ্কও শেয়ার করেছেন মৌলি। যেখানে দেখা যাচ্ছে বায়োতে লেখা, ‘Swayamsevak. Right Wing’। পেশায় চার্টাড অ্য়াকাউন্টেন্ট, বিজনেসম্যান।

খুনের হুমকি আ লিটল বেঙ্গলি খ্যাত মৌলি মণ্ডলকে।
খুনের হুমকি আ লিটল বেঙ্গলি খ্যাত মৌলি মণ্ডলকে।
খুনের হুমকি এসেছে যেই প্রোফাইল থেকে।
খুনের হুমকি এসেছে যেই প্রোফাইল থেকে।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে অভিযোগ করা হয় যে পুলিশের লাঠিচার্জে সেই কিশোরী অন্যরা মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। যদিও দিল্লি পুলিশ আনুষ্ঠানিকভাবে এই খবরগুলোকে মিথ্যা বলে নাকচ করে দিয়েছে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট কেলেঙ্কারির প্রতিবাদ জানাতে সিজেপি রাজধানী দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ অভিযানের ডাক দিয়েছিল সোমবার। বিক্ষোভ চলার সময় দিল্লি পুলিশ সিজেপির আহ্বায়ক অভিজিৎ ডিপকে-সহ বেশ কয়েকজন আন্দোলনকারীকে যন্তর মন্তর থেকে তুলে নিয়ে যায় বা আটক করে। এমনকী বিক্ষোভকারী পড়ুয়াদের আটকাতে চলে লাঠি, কাঁদানে গ্যাস, জল কামান। পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে দেশ জুড়ে। একাধিক তারকা দিল্লি পুলিশকে নিয়ে সরব হয়েছেন। এমনকী, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখা অরিজিৎ সিং-এর তরফ থেকেও এসেছে কড়া নিন্দা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More