Desu7 Wrap up party: কেকের প্রথম টুকরো শুভশ্রীর হাতেই খেলেন দেব! দেশু৭-এর ব়্যাপ আপ পার্টিতে ইধিকাও, নেই রাজ-রুক্মিণী

পোশাকে রং মিলান্তি, ঠোঁটের কোণে প্রশান্তির হাসি। দেশু৭-এর ব়্যাপ আপ পার্টিতেও দেব-শুভশ্রীর রাসয়নের ঝলক। হাজির ছিলেন ইধিকা-অনির্বাণও। 

Published on: Aug 21, 2026, 15:31:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এক সময়ের অন্যতম চর্চিত অফস্ক্রিন জুটি, আবার পর্দায় ফিরলেই সুপারহিট হবে সেটাই তো স্বাভাবিক। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়— টলিউডের এই দুই তারকাকে কেন্দ্র করে বিতর্ক, আবেগ আর চর্চা কখনো শেষ হয়নি। প্রায় এক দশক আগে বিচ্ছেদের পর দুজনের পথ আলাদা হলেও পেশাদারিত্ব এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা বিন্দুমাত্র কমেনি। ধূমকেতুর সাফল্যের পর এবার সেই পুরোনো সমীকরণই বড়পর্দায় নতুন রূপ পাচ্ছে। দেশু৭ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই। দু-দিন আগেই কলকাতায় নিজের পরিচালিত প্রথম ছবির শ্যুটিং শেষ করেছেন দেব।

কেকের প্রথম টুকরো শুভশ্রীর হাতেই খেলেন দেব! দেশু৭-এর ব়্যাপ আপ পার্টিতে ইধিকাও, নেই রাজ-রুক্মিণী
কেকের প্রথম টুকরো শুভশ্রীর হাতেই খেলেন দেব! দেশু৭-এর ব়্যাপ আপ পার্টিতে ইধিকাও, নেই রাজ-রুক্মিণী

বৃহস্পতিবার রাতে দেশু৭-এর ব়্যাপ আপ পার্টিতেও চর্চায় দেব-শুভশ্রীর রসায়ন। শুটিং শেষের উদযাপনে আয়োজিত জমকালো র‍্যাপ-আপ পার্টিতে দেব-শুভশ্রীর পোশাকে রং মিলান্তি। কেকের মধ্যেও দেশু-র রসায়ন। শুভশ্রীর বুকে দেবের মাথা গুঁজে থাকার পোস্টার ফুটে উঠেছে কেকে। কেক কাটিং-এর সময় ইধিকার হাত ধরেন শুভশ্রী, অন্যদিকে দেব ধরলেন অনির্বাণের হাত। তবে কেকের প্রথম টুকরো দেবের মুখেই তুলে দিলেন নায়িকা। এই বিশেষ মুহূর্ত, যা এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। দেবও পালটা কেক খাওয়ান শুভশ্রীকে।

প্রাক্তনের সমীকরণ থেকে পেশাদারিত্ব

টলিউডে ‘চ্যালেঞ্জ’, ‘পরান যায় জলিয়া রে’-র মতো উপহার দেওয়া এই জুটি বাস্তব জীবনে একসময় সম্পর্কে জড়িয়েছিলেন। পরবর্তীতে বিচ্ছেদের পর দীর্ঘদিন কার্যত মুখ দেখাদেখি বন্ধ ছিল দুজনের। কিন্তু ধূমকেতুর মুক্তি ও সাফল্য সবকিছু বদলে দিয়েছে।

কেক কাটার সময় শুভশ্রীকে বলতে শোনা যায়, ‘সবার তরফ থেকে আমরা কাটছি, এটা তোমাদের ছবি’। এক ফ্রেমে দেখা মিলেছে ইধিকারও। চর্চা দেবের ‘কিশোরী’কে এই ছবিতে স্পেশ্যাল আইটেম গানে দেখা যাবে। পার্টিতে দেখা মিলল ছবির সঙ্গীতের দায়িত্বে থাকা স্যাভি এবং নীলায়নেরও।

পার্টিতে শুভশ্রীর এলিগ্যান্ট ও বোল্ড স্টাইল, ক্যাজুয়াল লুকে দেব

পার্টির জন্য শুভশ্রী বেছে নিয়েছেন একটি স্লিক ও স্টাইলিশ অল-ব্ল্যাক স্যাটিন হল্টার-নেক বা স্লিভলেস টপ, যা তাঁর আউটলুককে এক নিমেষে ভীষণ ক্যাজুয়াল অথচ বোল্ড করে তুলেছে। চুল হাই পোনিটেল করে বাঁধা, যাতে তাঁর মুখের গঠন চমৎকারভাবে স্পষ্ট হচ্ছে। সাথে কানে পরা মিনিমালিস্টিক ড্রপ ডায়মন্ড ইয়াররিং এবং নো-মেকআপ লুক তাঁর স্টাইলকে আরও গ্ল্যামারাস ও এলিগ্যান্ট করেছে।

অন্যদিকে দেবকে দেখা গেছে বেশ ক্যাজুয়াল ও কুল লুকে। তিনি পরেছেন ফুল-স্লিভ ডার্ক সোয়েট টি-শার্ট। স্পাইক করা সিগনেচার হেয়ারস্টাইল এবং হালকা ট্রিম করা দাড়ি ও হাসিমুখের সেলফিতে দেবকে বেশ ড্যাশিং ও হ্যান্ডসাম দেখাচ্ছে।

দেব আর শুভশ্রীর দুর্দান্ত লুক
দেব আর শুভশ্রীর দুর্দান্ত লুক

সোশ্যাল মিডিয়ায় যখন দেব-শুভশ্রীর রসায়ন নিয়ে ঝড়, তখন লাইমলাইট থেকে খানিক দূরে তাঁদের রিয়েল লাইফ পার্টনার রুক্মিণী ও রাজ। এদিনের পার্টিতেও দেখা মেলেনি তাঁদের।

শুটিংয়ের শেষ দিনে সোশ্যাল মিডিয়ায় দেবের উদ্দেশ্যে খোলা চিঠিতে শুভশ্রী লিখেছেন, ‘প্রথমে হিংসে হয়েছিল তোমার ভিশন দেখে, কিন্তু পরে অনুপ্রাণিত হয়েছি।’

কবে মুক্তি পাচ্ছে ‘দেশু৭’?

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬ই অক্টোবর প্রেক্ষাগৃহে রাজকীয়ভাবে মুক্তি পেতে চলেছে ‘দেশু৭’। দেব ও শুভশ্রী ছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইধিকা পাল, অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকারকে।

অতীতের সমস্ত দূরত্ব পেরিয়ে কেবল শিল্পের টানে দুই প্রাক্তন যেভাবে হাত মিলিয়েছেন, তা বাংলা সিনেমা জগতের জন্য নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More