Koushani-Bonny: কৌশানিকে জাপটে ধরে আদুরে চুমু, হবু বউয়ের জন্মদিন, সারপ্রাইজ দিতে বোলপুরে বনি!

টলিউডের অন্যতম চর্চিত এবং দীর্ঘস্থায়ী ‘পাওয়ার কাপল’ বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়। রবিবার কৌশানির জন্মদিন। প্রেমিকার এই স্পেশাল দিনটিকে আরও বেশি স্পেশাল করে তুলতে বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’-র শ্যুটিং লোকেশন হাজির বনি।

Published on: May 17, 2026, 18:13:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০১৫ সালের ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবি থেকে শুরু হয়েছিল বাস্তব জীবনের এক রূপকথার গল্প। তারপর থেকে টলিপাড়ার বহু সম্পর্কের ভাঙা-গড়ার মাঝেও বনি-কৌশানির প্রেম অবিচল। টলিউডের এই মিষ্টি জুটির সম্পর্কের বয়স এখন পাক্কা ১০ বছর। আর প্রেমিকার এই বিশেষ জন্মদিনে তাঁকে এক দারুণ সারপ্রাইজ দিলেন বনি সেনগুপ্ত।

কৌশানিকে জাপটে ধরে আদুরে চুমু, হবু বউয়ের জন্মদিন, সারপ্রাইজ দিতে বোলপুরে  বনি!
কৌশানিকে জাপটে ধরে আদুরে চুমু, হবু বউয়ের জন্মদিন, সারপ্রাইজ দিতে বোলপুরে বনি!

বোলপুরের সেটে বনির সারপ্রাইজ ভিজিট:

কৌশানি মুখোপাধ্যায় এই মুহূর্তে ব্যস্ত তাঁর আগামী ছবি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-র শ্যুটিংয়ে। ছবির টিম নিয়ে এই মুহূর্তে বোলপুরে রয়েছেন নায়িকা। জন্মদিনের দিনেও যখন কাজ থেকে ছুটি নেই, ঠিক তখনই সেখানে আচমকা হাজির হন বনি। প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কোলকাতা থেকে সোজা শান্তিনিকেতনের লাল মাটিতে পাড়ি দেন অভিনেতা। বনিকে হঠাৎ সামনে দেখে কৌশানির আনন্দ আর ধরে না!

সোশ্যালে আদুরে ছবি ও দীর্ঘ প্রেমের খোলা চিঠি:

জন্মদিনের সেলিব্রেশনের একটি অত্যন্ত মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বনি। ছবিতে দেখা যাচ্ছে, কালো ও সোনালী বেলুনে সাজানো ব্যাকগ্রাউন্ডের সামনে কৌশানিকে শক্ত করে জড়িয়ে ধরে তাঁর গালে আদুরে চুমু আঁকছেন বনি। কৌশানির পরনে শর্ট ডেনিম স্কার্ট আর সাদা টি-শার্ট, মুখে এক চিলতে তৃপ্তির হাসি।

ছবির ক্যাপশনে মনের সব আবেগ ঢেলে দিয়ে বনি লিখেছেন— '২০১৫ সাল থেকে আজ পর্যন্ত... আমরা বড় হয়েছি, আমাদের প্রেম পরিণত হয়েছে, আমাদের বন্ধন আরও মজবুত হয়েছে। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার দেবদূত। আমার প্রিয় বন্ধু, আমার ভালোবাসা, আমার গাইড এবং আমার সবকিছু হয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ তোমার বিশেষ দিন, তাই তোমাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। জীবনে আরও অনেক বড় হও, আরও অনেক ভালো কাজ করো। তোমাকে অনন্তকালের ভালোবাসা। কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না।' বনি আরও যোগ করেন, ‘পরিস্থিতি যাই হোক না কেন, আমি সবসময় তোমার পাশে আছি।’

অনুরাগীদের একটাই প্রশ্ন— বিয়েটা কবে?

এক দশকের এই জমাটি প্রেম এবং জন্মদিনের এই আদুরে পোস্ট দেখে নেটপাড়ার অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তবে শুভেচ্ছা বার্তার পাশাপাশি ভক্তদের তরফ থেকে ধেয়ে আসছে একটাই চিরন্তন প্রশ্ন— 'সম্পর্কের ১০ বছর তো হয়ে গেল, এবার ছাদনাতলায় কবে বসছেন?' বনি-কৌশানি অবশ্য বরাবরই জানিয়েছেন যে সঠিক সময়েই তাঁরা সাত পাকে বাঁধা পড়বেন। আপাতত এই মিষ্টি সারপ্রাইজ আর বোলপুরের রোম্যান্টিক বার্থডে সেলিব্রেশনেই মজেছে টলিপাড়া।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More