Rikhia-Aryann:‘জীবনের প্রিয় মানুষকে…’, নন্দিনীর সঙ্গে টেকেনি প্রেম, আরিয়ানের জন্মদিনে সম্পর্কে সিলমোহর প্রেমিকা রিখিয়ার!

‘বিগ বস’-এর চর্চিত প্রতিযোগী নন্দিনী দত্তর সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়েছিলেন আরিয়ান। তবে সেই সম্পর্কের ভবিষ্যৎ বেশিদূর এগোয়নি। 

Published on: Oct 9, 2026, 22:00:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গোপনে প্রেম করছেন দুজনে এই জল্পনা দীর্ঘদিনের। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রেমিক আরিয়ান ভৌমিকের জন্মদিনে সম্পর্ককে একদম ‘ইনস্টা-অফিশিয়াল’ করে দিলেন অভিনেত্রী রিখিয়া রায় চৌধুরী! ৯ অক্টোবর আরিয়ানের বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় নিজেদের একগুচ্ছ মিষ্টি রোমান্টিক ছবি পোস্ট করে ভালোবাসায় ভরিয়ে দিলেন রিখিয়া। কী লিখলেন রিখিয়া?

নন্দিনীর সঙ্গে টেকেনি প্রেম,আরিয়ানের জন্মদিনে সম্পর্কে সিলমোহর প্রেমিকা রিখিয়ার!
নন্দিনীর সঙ্গে টেকেনি প্রেম,আরিয়ানের জন্মদিনে সম্পর্কে সিলমোহর প্রেমিকা রিখিয়ার!

আরিয়ানের সঙ্গে আদুরে ছবি দিয়ে একঘেয়েমি ভেঙে এক প্রেমঘন ছবি শেয়ার করে রিখিয়া ক্যাপশনে লেখেন— ‘Through it all. Happiest birthday to my favourite person to do life with.’ অর্থাৎ, জীবন চলার পথে পাশে থাকা তাঁর সবচেয়ে প্রিয় মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। প্রেমিকায় প্রেমে সিক্ত হয়ে জবাব দিতে দেরি করেননি ‘কাকাবাবু’ খ্যাত অভিনেতাও। কমেন্ট বক্সে আরিয়ান সংক্ষেপে কিন্তু গভীর অনুভূতি প্রকাশ করে লেখেন— ‘এটাই জীবন, ধন্যবাদ’।

নন্দিনীর সঙ্গে বিচ্ছেদ ও ব্যক্তিগত জীবন নিয়ে নীরবতা:

এর আগে ‘বিগ বস’-এর চর্চিত প্রতিযোগী নন্দিনী দত্তর সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়েছিলেন আরিয়ান। তবে সেই সম্পর্কের ভবিষ্যৎ বেশিদূর এগোয়নি, মাঝে বিচ্ছেদ ঘটে দুজনের। ‘ভিডিও বৌমা’ ধারাবাহিকের সেটে রিখিয়ার সঙ্গে কাজের সুবাদেই ঘনিষ্ঠতা বাড়ে অভিনেতার। যদিও রিখিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে এতদিন প্রকাশ্যে মুখ খুলতে চাননি আরিয়ান। মাসকয়েক আগের এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ‘আমার ব্যক্তিগত সম্পর্ক বা প্রেম নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলব না। আগে নিজের জীবন নিয়ে স্পষ্ট কথা বলতাম, কিন্তু তার পর খুবই নেতিবাচক পরিস্থিতির মুখে পড়তে হয়। বিকৃত করে শিরোনাম লিখে ছড়িয়ে দেওয়া হয়েছিল, তাই আর ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনব না।’

তবে আরিয়ান চুপ থাকলেও, প্রেমিকের জন্মদিনে সেই প্রেমের শিলমোহর মেরেই দিলেন রিখিয়া। কাজের দিক থেকে রিখিয়া বর্তমানে ‘রান্নাঘর’-এর নতুন সিজনে বিশ্বনাথ বসুর সহ-সঞ্চালিকা হিসেবে নজর কাড়ছেন এবং আরিয়ানকে দেখা গেছে ‘ব্রাউন’ ওয়েব সিরিজ ও ‘কাকাবাবু’র ছবিতে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More