Dia Mirza: প্লাস্টিক নিয়ে ডাব বিক্রেতাকে ধমক ছেলের, গর্ব প্রকাশ করতে কটাক্ষের সম্মুখীন দিয়া
Dia Mirza: সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন দিয়া মির্জা। সম্প্রতি একটি পডকাস্টে তিনি নিজের পাঁচ বছর বয়সী ছেলের একজন প্রাপ্তবয়স্ক ডেলিভারি বয়কে ধমক দেওয়ার ঘটনা বর্ণনা করেন, যা শুনে সোশ্যাল মিডিয়ায় দিয়াকে নিয়ে কটাক্ষ করেন সকলে।
Dia Mirza: সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন দিয়া মির্জা। সম্প্রতি একটি পডকাস্টে তিনি নিজের পাঁচ বছর বয়সী ছেলের একজন প্রাপ্তবয়স্ক ডেলিভারি বয়কে ধমক দেওয়ার ঘটনা বর্ণনা করেন, যা শুনে সোশ্যাল মিডিয়ায় দিয়াকে নিয়ে কটাক্ষ করেন সকলে। কিন্তু কী এমন বলেছিলেন দিয়া, যার ফলে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে নিয়ে তৈরি হয় কটাক্ষের বন্যা?
কটাক্ষের সম্মুখীন দিয়া
কী বলেন দিয়া?
সম্প্রতি সোহা আলি খানের পডকাস্ট চলাকালীন জলবায়ু পরিবর্তনের ব্যবহারের কঠোর বিরোধিতা নিয়ে কথা বলতে গিয়ে দিয়া বলেন, ‘ডাবওয়ালা ডাব নিয়ে গেল, আর প্লাস্টিকের ব্যাগে প্লাস্টিকের ড্র দিয়ে ডাবের জল আসাটা আমার কাছে সবথেকে বিরক্তিকর। সেই ডেলিভারি বয় জানতো না সে কাকে ডেলিভারি করতে এসেছে। আমার ছেলে দরজা খুলেই কোমরে হাত দিয়ে বলল, দাদা এটা প্লাস্টিকে নিয়ে এসেছেন, আমাদের বাড়িতে প্লাস্টিক নিষেধ। আপনি এটা প্লাস্টিক থেকে বের করে দিন আর নিচে রাখুন। আর প্লাস্টিক আর স্ট্র নিয়ে চলে যান।’
সোহা দিয়ার ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, তাহলে ভাবুন তো, একটা ছোট্ট ছেলে কিভাবে প্রাপ্তবয়স্কর সামনে রুখে দাঁড়ালো আর দৃঢ়ভাবে কথা বলল। কিন্তু সোহা দিয়ার ছেলের প্রশংসা করলেও অনেকেই অভিনেত্রী ছেলের এই আচরণকে একেবারেই সমর্থন জানাননি।
পডকাস্টটি ভাইরাল হতেই একজন লেখেন, ভাবুন তো একজন ব্যক্তি ৪০ ডিগ্রি সেলসিয়াসে আপনাকে পরিষেবা দিচ্ছে, তার সঙ্গে এত অহংকার নিয়ে কথা বলছেন আপনারা। অন্য একজন লিখেছেন, এই অহংকার মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে সে শালীনতা বজায় রাখতে পারে না। তৃতীয় একজন লিখেছেন, আপনার যদি অসুবিধা হয় তাহলে বাড়ি থেকে বেরিয়ে নিজেই কাগজের ব্যাগে করে নিয়ে আসুন।
একজন শ্রোতা লিখেছেন, দিয়া নিজেও নিশ্চয়ই প্লাস্টিকের ব্যাগে আসা মেকআপ পণ্য ব্যবহার করেন, কিন্তু এটা নিয়ে কথা বলছেন না। একজন আবার লিখেছেন, প্রচন্ড গরমে একজন ডাব বিক্রেতাকে একটি শিশু প্লাস্টিক ফিরিয়ে নেয়ার জন্য বকা দিচ্ছে, আর প্রাপ্তবয়স্করা এটাকে বড়দের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বলে উদযাপন করছে। এই শিশুটির মা এখন নিজে ক্যামেরার সামনে দাঁড়ান তখন প্লাস্টিকে ভরা মেকআপ পণ্য দিয়ে নিজেকে সাজিয়ে নিয়ে আসেন।
Home/Entertainment/Dia Mirza: প্লাস্টিক নিয়ে ডাব বিক্রেতাকে ধমক ছেলের, গর্ব প্রকাশ করতে কটাক্ষের সম্মুখীন দিয়া