অনন্যার সঙ্গে বিয়ের আগেই বিপত্তি, গোটা মুখে ব্যান্ডেজে! কীভাবে এমন হল সুকান্তর?
খুব তাড়াতাড়ি আগামী বছর সুকান্ত কুণ্ডু ও অনন্যা গুহ বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন। তবে এই সব কিছুর মাঝেই সাঙ্ঘাতিক অবস্থা সুকান্তর!
সুকান্ত কুণ্ডু ও অনন্যা গুহর সম্পর্কের কথা সকলেই জানেন। ১৮-এর আগেই সুকান্তর প্রেমে পড়েছিলেন অনন্যা। ভালোবেসে মন দিয়েছিল একে-অপরকে। তারপর চলতি বছরের শুরুতেই দু'জনে সেরেছেন আংটি বদল। খুব তাড়াতাড়ি আগামী বছর তাঁরা বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন। তবে এই সব কিছুর মাঝেই সাঙ্ঘাতিক অবস্থা সুকান্তর!

আরও পড়ুন: ছেলে নিষাদকে নিয়ে ২০২৬-এ একাধিক প্ল্যান পিয়ার! 'শেখাবো কীভাবে…', যা জানালেন পরম-পত্নী
গোটা মুখে ব্যান্ডেজ, হাতও ব্যান্ডেজ করে গলা থেকে ঝোলানো। সব মিলিয়ে ভয়ঙ্কর অবস্থা। বুধবার সুকান্ত তাঁর এই ভয়ঙ্কর অবস্থার একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে ক্যাপশনে লেখেন, ‘কবে আবার পোস্ট করতে পারব জানি না! আজ সকালে শ্যুট করতে গিয়ে এই অবস্থা.. পাশে থেকো।’
তাঁর পোস্ট দেখে হবু শ্যালিকা অলোকানন্দাও কমেন্ট করে তাঁরা দ্রুত আরোগ্য কামনা করেছেন। কিন্তু বিয়ের আগেই হঠাৎ এই অবস্থা কীভাবে হল? এত বিরাট বিপত্তি। সেই বিষয়ে সুকান্ত আলাদা করে কিছু না বললেও কমেন্ট বক্সে তাঁর অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করলে তিনি জানান আসল কারণ।
আরও পড়ুন: শেষ হচ্ছে না ‘জগদ্ধাত্রী’, ক'টার স্লটে দেখা যাবে ধারাবাহিক? কপাল পুড়ল কোন মেগার?
অনেকেই ভাবেন তাঁর নতুন কোনও কাজ আসছে তার প্রোমোশনের জন্য, অথবা কেবল মাত্র মজা করার জন্যই সুকান্ত এমনটা করেছেন। তবে তাঁর অনেক ভক্ত তাঁকে নিয়ে বেশ চিন্তিতও হয়ে পড়েছেন। ফলে নানা রকমের কমেন্ট করে তাঁর থেকে আসল কারণ জানতে চাওয়া হলে, তিনি বেশ কয়েকজন অনুরাগীকে রিপ্লাই করে লেখেন, ‘শ্যুট করতে গিয়ে ধাক্কা’। তবে কী থেকে ধাক্কা? বা কীভাবে হল সে বিষয়ে কিছুই বলেননি তিনি। পাশাপাশি ছবিতে যে অবস্থা দেখা গিয়েছে তাঁর, তার মধ্যে সকল অনুরাগীকে রিপ্লাই করাটা আদেও কতখানি সম্ভব তা নিয়ে একটা খটকা থেকেই যাচ্ছে।
তবে যতক্ষণ না সুকান্ত নিজে সবটা খোলসা করছেন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে ছবি পাশে অনন্যাকে দেখা যায়নি। এমনকী অনন্যার কোনও কমেন্ট বা সুকান্তর এই অবস্থা সংক্রান্ত কোনও পোস্ট করতেও দেখা যায়নি অভিনেত্রীকে।
উল্লেখ্য ২৫ ফেব্রুয়ারি দুই বাড়ির উপস্থিতিতে বাগদান করেন অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। সেদিন সকালে হয় আশীর্বাদও। টলিউডের তারকাদের উপস্থিতিতে. একেবারে ধুমধাম করে হয়েছিল শুভ কাজ। তবে এরপর থেকে নানা সময়ে ট্রোলের মুখে পড়তে হয়েছে এই জুটিকে। বারংবারই দেখা গিয়ছে, প্রেমিকার হয়ে জবাব দিয়েছেন সুকান্ত।
অনন্যার প্রেমিক সুকান্ত পেশায় আইটি ইঞ্জিনিয়র। সঙ্গে ইউটিউবার হিসেবেও বেশ জনপ্রিয়। ‘লেটস বি কনফিউজড’ নামে চ্যানেল চালান সুকান্ত।












