'দাদামণি' প্রতীকের নায়িকা হচ্ছেন 'হীরালাল'-এর অনুষ্কা? তাঁর আসল প্রেমিকের নাম জানেন?
অনুষ্কা-অনুভবের প্রথম দেখা অনুষ্কার ছবি ‘হীরালাল’-এর প্রিমিয়ারে। সেখান থেকে কথা শুরু, তারপর বন্ধুত্ব ক্রমশ গাঢ় হয়। পরে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। যদিও অনুষ্কা বা অনুভব তাঁদের সম্পর্ক নিয়ে কখনওই লুকোছাপা করেননি।
Published on: Jun 6, 2025, 21:17:41 IST
By HT Bangla
Prefer HTon Google
Share via
Copy link
তাঁদের প্রথম দেখা অনুষ্কার ছবি ‘হীরালাল’-এর প্রিমিয়ারে। সেখান থেকে কথা শুরু, তারপর বন্ধুত্ব ক্রমশ গাঢ় হয়। পরে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। যদিও অনুষ্কা বা অনুভব তাঁদের সম্পর্ক নিয়ে কখনওই লুকোছাপা করেননি।
অনুষ্কা হচ্ছেন প্রতীকের নায়িকা?
প্রসঙ্গত অনুভব কাঞ্জিলালের জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। অন্যদিকে অনুষ্কা চক্রবর্তী আদ্যোপান্ত কলকাতার মেয়ে। তাঁরাও যে একে অপরের প্রেমে পড়বেন, তা তাঁদের কেউই শুরুতে বুঝে উঠতে পারেননি। তবে বন্ধত্ব প্রেমে রূপ নেওয়া থেকে কেউই নিজেকে আটকাতে পারেননি।
অনুভব-অনুষ্কা
জি বাংলায় শীঘ্রই আসছে ‘দাদামণি’। ইতিমধ্যেই সামনে এসেছে সিরিয়ালের প্রোমো। যেখানে নায়কের ভূমিকায় দেখা মিলেছে অভিনেতা প্রতীক সেনের। জানা যাচ্ছে, এই সিরিয়ালে নায়িকার ভূমিকায় দেখা মিলবে অনুষ্কা চক্রবর্তীর। যদিও ধারাবাহিরেপ প্রোমোয় তাঁর দেখা মেলেনি। এমনকি চ্যানেল কর্তৃপক্ষের তরফেও এখনও অনুষ্কার নাম ঘোষাণা হয়নি। তবে শোনা যাচ্ছে শীঘ্রই শ্যুটিং শুরু করবেন অনুষ্কা।
তবে টেলিপর্দায় প্রতীক সেনের নায়িকা হতে চলা অনুষ্কার আসল জীবনের নায়ক কে জানেন?
অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তীর প্রেমিকও অভিনয় করেন, টলিপাড়ারই সদস্য। তিনি হলেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল। হ্যাঁ, ঠিকই ধরেছেন 'মিলি'র সিরিয়ালের নায়ক ছিলেন তিনি। যদিও অনুভব কাজ শুরু করেছিলেন বড়পর্দা দিয়েই। পরে তিনি ছোটপর্দাতেও পা রাখেন। আবার অতি সম্প্রতি 'ঠিক সন্ধ্যে নামার আগে' নামেও একটি সিনেমার শ্যুটিং করে ফেলেছেন অনুভব। জানা যায়, ব্য়ক্তিগত জীবনে অনুভব-অনুষ্কার পরিচয় বহুদিন।
আরও পড়ুন-প্রথমবার বাংলা ছবিতে সঞ্জয় মিশ্র, একইসঙ্গে 'ফেরা'র অপেক্ষায় সোহিনী-ঋত্বিক, গল্পটা কী?
হীরালাল ছবিতে অনুষ্কা
Home/Entertainment/'দাদামণি' প্রতীকের নায়িকা হচ্ছেন 'হীরালাল'-এর অনুষ্কা? তাঁর আসল প্রেমিকের নাম জানেন?