Dipendu Biswas: ‘জনগণের ভোটে নয়, সহ প্রতিযোগীদের কৌশলেই বলির পাঁঠা!’ মিড-উইকে বাদ দীপেন্দু,ক্ষোভে ফুটছে দর্শক থেকে সেলেব

‘৯টা ভোটে এ কি বিচার হয়? সারা বাংলার মানুষ দীপেন্দু বিশ্বাস কে চাইছিলো। এক মাত্র সৎ মানুষ ছিল বিগ বসে’, দীপেন্দুর এভিকশনে ক্ষুব্ধ অভিনেতা বিভান ঘোষও।

Published on: Oct 8, 2026, 09:00:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কোনো বড় বিতর্ক বা ইগো ফাইট ছাড়া একদম সরল, সততা ও আত্মমর্যাদা নিয়ে খেলে আসা মানুষকে কি সত্যিই রিয়্যালিটি শো-তে রাখা যায় না? ঠিক এই প্রশ্নটাই তুলে দিয়েছে ‘বিগ বস বাংলা’-র সাম্প্রতিক মিড-উইক ইভিকশনের নাটকীয় সিদ্ধান্ত। জনমতের তোয়াক্কা না করে ঘরের ৯ জন সদস্যের গোপন ভোটের জেরেই শেষমেশ শো থেকে বিদায় নিতে হলো ভারতের প্রাক্তন তারকা ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে!

‘জনগণের ভোটে নয়, সহ প্রতিযোগীদের কৌশলেই বলির পাঁঠা!’ মিড-উইকে বাদ দীপেন্দু, ক্ষোভে ফুটছে নেটপাড়া
‘জনগণের ভোটে নয়, সহ প্রতিযোগীদের কৌশলেই বলির পাঁঠা!’ মিড-উইকে বাদ দীপেন্দু, ক্ষোভে ফুটছে নেটপাড়া

ঝিলম গুপ্ত ও দীপেন্দু বিশ্বাস— দুজনের উপরই নমিনেশনের খাঁড়া ঝুলিয়ে দিয়েছিলেন খোদ বিগ বস। কিন্তু সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে সাধারণ দর্শকের ভোটিং লাইন বন্ধ রেখে ঘরের ভেতরের প্রতিযোগীদের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার এই আজব নিয়ম।

‘৯ জন সদস্য কি গোটা বাংলার প্রতিনিধি?’ তীব্র জনক্ষোভ

দর্শকদের দাবি, এর আগে যতবারই দীপেন্দু নমিনেটেড হয়েছেন, ততবারই তাঁকে ভালোবেসে উজোড় করে ভোট দিয়ে বাঁচিয়ে নিয়েছিলেন বাংলার মানুষ। কিন্তু কোনো নোটিশ ছাড়া মাঝ সপ্তাহে ভোটিং সার্ভিস বন্ধ করে সহ-প্রতিযোগীদের ওপর ভার দিয়ে যে রায় দেওয়া হলো, তা আদতে জনমতের ওপর এক বড় আঘাত।

সহ-প্রতিযোগীদের তোপ: সরব ভিভান ঘোষ

দীপেন্দুর এই অন্যায্য ও নাটকীয় বিদায়ে শুধু দর্শকই নন, ক্ষুব্ধ টেলিপাড়ার পরিচিত মুখ ভিভান ঘোষও। তিনি স্পষ্ট বার্তা দিয়ে জানান যে, দীপেন্দুর মতো এক প্রবীণ খেলোয়াড়, যাঁর কোনো চটুলতা বা প্যাঁচ ছিল না, তাঁকে এভাবে ঘরের চক্রান্তের শিকার হয়ে বের হতে দেখা সত্যিই হতাশাজনক। কোনো গেম প্ল্যান বা মিথ্যা ইমেজের চাদর না জড়িয়ে ‘দীপু দা’ ঘরের একমাত্র সহজ-সরল মানুষ হিসেবে নিজের পরিচিতি ধরে রেখেছিলেন। তিনি লেখেন, ‘মিডউইকে এইভাবে কারণ ছাড়া কাউকে কিভাবে বের করা যায়? ৯টা ভোটে এ কি বিচার হয়? সারা বাংলার মানুষ দীপেন্দু বিশ্বাস কে চাইছিলো। এক মাত্র সৎ মানুষ ছিল বিগ বস- এ।’

কনটেন্ট বনাম সততার লড়াই?

বিগ বসের খেলায় গণ্ডগোল বা ঝগড়াঝাঁটি না করলে ‘পার্টিসিপেশন কম’ বলে দাগিয়ে দেওয়ার যে প্রবণতা, সেখান থেকেই এই নমিনেশনের সূত্রপাত। কিন্তু দর্শকরা বলছেন, ট্র্যাশ টক বা গসিপ করাটাই যদি একমাত্র যোগ্যতা হয়, তবে সততার কোনো দাম নেই। ঝিলমের তুলনায় বা অন্য চতুর গেমারদের ভিড়ে দীপেন্দুর শান্ত ভাবমূর্তিকেই তাঁর সবচেয়ে বড় খামতি বানিয়ে দেওয়া হলো।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More