ধুরন্ধর ৩-এর প্রস্তুতি চলছে? বড় ইঙ্গিত নির্মাতাদের, উচ্ছ্বসিত রণবীরের ভক্তরা

এই বছরের শেষের দিকে চলচ্চিত্র নির্মাতারা দর্শকদের একটি বিস্ময়কর চমক দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। আর তারপর থেকেই ধুরন্ধর ৩ সম্পর্কে জল্পনা বেড়েছে। চমকের বিষয়টি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভক্তরা মনে করেন যে তারা খুব শীঘ্রই ধুরন্ধর ৩ দেখতে পাবেন।  

May 8, 2026, 08:24:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ধুরন্ধর-এর পার্ট ১ এবং পার্ট ২ বক্স অফিসে কার্যত ইতিহাস তৈরি করেছে। চারদিকে এখন শুধু রণবীর সিং অভিনীত এই ছবি নিয়েই চলছে আলোচনা। বহুদিন ধরেই অনুরাগীদের মধ্যে জল্পনা চলছিল যে ধুরন্ধরের তৃতীয় পর্বও আসতে পারে! এবার সেই জল্পনা আরও জোরালো হল। কারণ ছবির নির্মাতারা বছরের শেষের দিকে একটি ‘বড় সারপ্রাইজ’-এর ইঙ্গিত দিয়েছেন। আর সেই খবর সামনে আসতেই ভক্তদের একাংশের ধারণা, খুব শীঘ্রই হয়তো ঘোষণা হতে পারে ‘ধুরন্ধর ৩’-এর।

আসছে ধুরন্ধর ৩, বড় ইঙ্গিত দিলেন নির্মাতারা।
আসছে ধুরন্ধর ৩, বড় ইঙ্গিত দিলেন নির্মাতারা।

‘ধুরন্ধর ৩’ কি তৈরি হচ্ছে?

ছবির অন্যতম প্রযোজক জ্যোতি দেশপান্ডে সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ধুরন্ধর নিয়ে আমাদের কাজ এখনও শেষ হয়নি। এই বছরের শেষের দিকে দর্শকদের জন্য আমাদের কাছে একটা সারপ্রাইজ রয়েছে। বিশেষ কিছু আমরা পরিকল্পনা করে রেখেছি।’ যদিও তিনি স্পষ্ট করে জানাননি ঠিক কী হতে চলেছে, তবে তাঁর এই মন্তব্যের পর থেকেই নতুন করে শুরু হয়েছে জল্পনা।

অনেকদিন ধরেই চলছিল ‘ধুরন্ধর ৩’-এর জল্পনা

জ্যোতি দেশপান্ডে সরাসরি ‘ধুরন্ধর ৩’-এর কথা না বললেও, সারপ্রাইজের ইঙ্গিত মিলতেই অনুরাগীদের ধারণা—তৃতীয় পর্বের ঘোষণা খুব দূরে নয়। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, ছবির পরিচালক আদিত্য ধর চাইলে ‘ধুরন্ধর ৩’ তৈরি হতে পারে। তবে এখনও পর্যন্ত তৃতীয় পার্ট নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

গত বছর মুক্তি পেয়েছিল ধুরন্ধরের প্রথম পার্ট

‘ধুরন্ধর’-এর প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ৫ ডিসেম্বর, ২০২৫ সালে। মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায় ছবিটি। এরপর ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পায় ছবির দ্বিতীয় পার্ট। দুটি ছবিই পরিচালনা করেছেন আদিত্য ধর।

রণবীর সিংয়ের ছবির বক্স অফিস কালেকশন

ছবির প্রথম পার্ট ভারতে ১০০০ কোটিরও বেশি গ্রস কালেকশন করেছিল। বিশ্বব্যাপী ছবিটির আয় ছিল প্রায় ১৩০০ কোটি টাকা।অন্যদিকে ‘ধুরন্ধর পার্ট ২’ বিশ্বজুড়ে মোট ১৭৮৮ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানা গিয়েছে।

OTT-তেও আসছে ‘ধুরন্ধর ২’

ধুরন্ধর-এর প্রথম পার্ট মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। এবার খুব শিগগিরই ওটিটিতে আসতে চলেছে ছবির দ্বিতীয় পর্বও। জানা যাচ্ছে, মে মাসের মধ্যেই ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে। যদিও এখনও পর্যন্ত OTT মুক্তির নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি।

ধুরন্ধরে ছিলেন একঝাঁক তারকা

‘ধুরন্ধর’-এ অভিনয় করেছেন রণবীর সিং, রাকেশ বেদী, সঞ্জয় দত্ত, সারা অর্জুন, অর্জুন রামপাল, আর মাধবন, গৌরব গেরা, মানব গোহিল, বিমল ওবেরয়, নবীন কৌশিক এবং অশ্বিন ধর-এর মতো শিল্পীরা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More