হৃতিক রোশনকে কি সত্যি গ্রিক গডের মতো দেখতে? উত্তর খুঁজতে গ্রিসে সলমনের ভাইপো, বললেন-'ওটাই আমাদের স্ট্যান্ডার্ড'
মালাইকা-আরবাজ পুত্র আরহান খান সম্প্রতি তার বন্ধুর সাথে গ্রিস ভ্রমণে গিয়েছেন। সেখানেই তাঁরা গ্রিসের মানুষের সামনে হৃতিকের ছবি দেখিয়ে প্রশ্ন রাখেন, ‘এঁনাকে কি গ্রিক গডের মতো দেখতে?’
বলিউডের জনপ্রিয় তারকা সলমন খান-এর ভাইপো এবং আরবাজ খান-মালাইকা অরোরার সন্তান আরহান খান সম্প্রতি বন্ধু আদি শেখাওয়াতের সাথে গ্রিস সফরে গিয়েছিলেন। তাঁদের ইউটিউব চ্যানেল 'Dumb Biryani'-র নতুন পর্বের জন্য গ্রিসের রাজপথে ঘুরে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে হৃতিক রোশনকে নিয়ে মজাদার প্রতিক্রিয়া নিলেন তাঁরা। আসলে বলিউডের এই নায়ককে বরাবরই ‘গ্রিক গড’-এর সাথে তুলনা করা হয়। সত্যি কি গ্রিসের ভগবানদের এমনই দেখতে?

গ্রিসের বাসিন্দাদের প্রতিক্রিয়া
আদি এবং আরহান গ্রিসের স্থানীয়দের হৃত্বিকের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করেন, তাঁরা কি মনে করেন যে হৃত্বিকের মধ্যে গ্রিকদের মতো দেখতে কোনো বৈশিষ্ট্য আছে? ছবি দেখে এক স্থানীয় গ্রিক মহিলা হেসে জবাব দেন, ‘আমি আশা করি গ্রিসের পুরুষদের দেখতে যদি ওনার (হৃত্বিক) মতো হতো!’
আদি ও আরহানের রসিকতা: এই জবাব শুনে আদি ও আরহান মজা করে বলেন যে, ভারতে সবাইকে হৃত্বিক রোশনের সাথেই তুলনা করা হয়। সলমন খানের ভাইপো আরহান কৌতুক করে যোগ করেন, ‘ভারতে সবাই তো হৃত্বিক রোশনের মতোই দেখতে, ওটাই আমাদের স্ট্যান্ডার্ড!’
আরহান খান ও সফর বিবরণ
গ্রিস সফরে আক্রোপলিস (Acropolis) ঘুরে দেখা, স্থানীয় খাবার ও সংস্কৃতি উপভোগ করার পাশাপাশি সম্পূর্ণ ট্রিপটি ক্যামেরাবন্দী করেছেন আরহান ও তাঁর বন্ধুরা। ভিডিওতে কিছুক্ষণের জন্য সলমন খানের প্রাক্তন বৌদি তথা আরহানের মা মালাইকা অরোরাকেও দেখা গেছে।
হৃত্বিক রোশনের আগামী কাজ
হৃত্বিক রোশনকে শেষবার দেখা গিয়েছিল 'ফাইটার' ও 'ওয়ার ২' ছবিতে। অভিনেতা হিসেবে নিজের পরবর্তী মূল প্রজেক্ট ঘোষণা না করলেও, রজনীকান্তের আগামী ছবি 'জেলার ২'-তে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়া প্রযোজক হিসেবে পা রেখে 'HRX Films'-এর ব্যানারে 'Mess' এবং 'Storm'-এর মতো প্রজেক্ট তৈরি করছেন তিনি।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


