‘তোমাদের জন্য সুখবর…’! রাজা-পুত্র কেশবের ৫ বছর, মধুবনী দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা?
প্রায় ৬ বছর প্রেম করার পর, ২০১৬ সালের ৯ ডিসেম্বর রাজা ও মধুবনী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দেখতে দেখতে দাম্পত্যের ৯ বছর পার করে ফেলেছেন। ছেলে কেশব এখন ৫ বছরের। দ্বিতীয় সন্তান আসছে নাকি?
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন রাজা ও মধুবনী গোস্বামী। নিজেদের রোজ নামচার বেশিরাগ খুঁটিনাটিই তাঁরা তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। আর এবার রাজা ভাগ করে নিলেন ‘সুখবর’ আসার খবর। যা শুনে নেটপাড়ার ধারণা, দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা মধুবনী।

আসলে সোমবার সন্ধের দিকে রাজা একটি পোস্ট করেন ফেসবুকে। তাতে একটি ফোটো দেন, যেখানে দেখা যায় যে ফ্রেমবন্দি তিনি, মধুবনী আর কেশব। আর সেই ছবি শেয়ার করে রাজা লেখেন, ‘খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা সুখবর আসতে চলেছে।’ আর সেই পোস্ট থেকেই শুরু হয় প্রেগন্যান্সির জল্পনা। অনেকেই মনে করছেন, ছেলে কেশব এখন একটু বড় হয়েছে। তাই দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনায় দম্পতি।
২০২১ সালের ৯ এপ্রিল জন্মগ্রহণ করে কেশব। স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক 'ভালোবাসা ডট কম'-এর 'ওম' ও 'তোড়া' চরিত্রে কাজ করেছিলেন দুজনে। আর এরপর পর্দার সেই ভালোবাসা, এসে পৌঁছয় বাস্তবেও। মন দিয়ে ফেলেন তাঁরা একে-অপরকে। এরপর বিয়ে। দীর্ঘ ৯ বছরেরও বেশি সময় ধরে তাঁরা সুখে সংসার করছেন। ছেলে হওয়ার পর থেকে, সেভাবে অভিনয়ে দেখা যায়নি মধুবনীকে। আসলে একরত্তি ছেলেকে বাড়িতে ফেলে স্বামী-স্ত্রী দুজনেই কাজে বেরোতে রাজি নন। যদিও মধুবনীর নিজের বেশ কয়েকটি ব্যবসা আছে। একটি পার্লার চালান। সঙ্গে ডিজাইনার ব্যাগের ব্যবসা করেন। সঙ্গে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও খারাপ রোজগার হয় না।
মাঝে মধুবনীকে দেখা গিয়েছিল স্টার জলসার 'চিরসখা' ধারাবাহিকে। কমলিনীর ডিভোর্সে তাঁর পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন কয়েকটি এপিসোডে। সম্প্রতি যাত্রাতেও ফিরেছেন, কুঁড়ে ঘরে রাজকন্যা'-য় দেখা যাবে কর্তা আর গিন্নি দুজনকেই।

দম্পতি একাধিক সময়ে বিতর্কে জড়িয়েছেন। বিশেষ করে সন্তানের জন্মের পর মায়েদের কাজ করা উচিত কি উচিত না, এমন একটি বিতর্ক মাথাচাড়া দিয়েছিল মধুবনীর কিছু কথাকে কেন্দ্র করে। এমনকী, শাঁখা-পলা নিয়েও তাঁর বলা কিছু কথা সোশ্যাল মিডিয়ায় জন্ম দিয়েছিল উত্তপ্ত বাক্য বিনিময়ের। তবে বলা চলে, এই বিতর্কে একেবারেই দমে যাননি দুজনে। বরং বেশ জোর গলায় জানিয়েছিলেন, তাঁদের পোস্টে যত নেতিবাচক কমেন্ট পড়বে, ততই ভাইরাল হবেন তাঁরা। আর যার ফলে সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত আয়ের পরিমানও লাফিয়ে লাফিয়ে বাড়বে।
কাজের সূত্রে, রাজাকেও শেষ দেখা গিয়েছে চিরসখা ধারাবাহিকে। যা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের দুর্ঘটনা জনিত মৃত্যুর কারণে, লীনা গঙ্গোপাধ্য়ায়ের উপর তৈরি হওয়া ক্ষোভের জন্য আচমকাই বন্ধ করে দেওয়া হয়। রাজার নতুন কোনো সিরিয়াল বা সিনেমার ঘোষণা হয়নি এখনো।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


