Dev Wedding: রুক্মিণীর সঙ্গে ১২ বছরের প্রেম! এই ভয়েই নাকি বিয়ে করছেন না দেব, ফাঁস দাদাগিরি-তে

এবার দাদাগিরির মঞ্চে চর্চায় দেবের বিয়ে! ১২ বছর ধরে রুক্মিণীর সঙ্গে চুটিয়ে প্রেম  করছেন দেব। তবু বিয়ের পিঁড়িতে বসতে রাজি নন। কেন?

Published on: Jul 13, 2026, 12:15:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সময়ের সঙ্গে সঙ্গে বিনোদুনিয়ায় সম্পর্কের সমীকরণ বদলায়। কিন্তু দেব-রুক্মিণীর সম্পর্ক এতটা ঠুনকো নয়, বারবার বুঝিয়ে দিয়েছেন দুজনে। এক দশকেরও বেশি সময় ধরে পরস্পরের হাত শক্ত করে ধরে রয়েছেন তাঁরা। তবে ৪৩-এ পা দিয়েও বিয়েতে নিমরাজি দেব। ফি-বছর তাঁর বিয়ে নিয়ে জল্পনা তৈরি হলেও ভক্তরা আজও সুখবরের অপেক্ষায়। এবার দাদাগিরির মঞ্চে আলোচনায় দেবের বিয়ে।

রুক্মিণীর সঙ্গে ১২ বছরের প্রেম! এই ভয়েই নাকি বিয়ে করছেন না দেব, ফাঁস দাদাগিরি-তে
রুক্মিণীর সঙ্গে ১২ বছরের প্রেম! এই ভয়েই নাকি বিয়ে করছেন না দেব, ফাঁস দাদাগিরি-তে

বাঙালি দর্শকদের ড্রয়িংরুমের অন্যতম প্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র আসন্ন এপিসোডটি যে জমজমাট ও হাসিতে ভরপুর হতে চলেছে, তার স্পষ্ট আভাস মিলল প্রোমোতেই। এই রিয়ালিটি শো-এর আসন্ন এপিসোডে হাজির হচ্ছে ‘তারে ধরি ধরি মনে করি’-এর সম্পূর্ণ টিম। আর সেখানেই গল্পের ছলে অবধারিতভাবে উঠে আসে ৪৩ বছর বয়সী এই মোস্ট এলিজিবল ব্যাচেলরের বিয়ের প্রসঙ্গ। তবে এবার দেবের বিয়ের পিঁড়িতে না বসবার কারণ নিয়ে খোঁচা দিলেন খোদ ‘AI মহাশয়’!

দেবের বাংলা উচ্চারণ এবং AI মহাশয়ের ট্রোলিং

টলিউডে দেবের এন্ট্রি হওয়ার পর থেকেই নায়ককে তাঁর বাংলা উচ্চারণ নিয়ে নেটপাড়ায় কম ট্রোলিং হয়নি। এবার সেই পুরোনো টিটকিরিতে হাতিয়ার করে দেবের পিছনে হাত ধুয়ে পড়েছেন দাদাগিরির সেটের কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI মহাশয়।

আসন্ন পর্বে দেখা যাবে, দেবের বিয়ের প্রসঙ্গ উঠতেই AI মহাশয় দেবের বাংলা উচ্চারণকে খোঁচা দিয়ে ওঁকে বিয়ের একটি বিশেষ সংস্কৃত মন্ত্র উচ্চারণের নিদান দেন। AI-এর নির্দেশ— দেবকে বলতে হবে, ‘যদিয়ং হৃদয়ং তব, তদিয়ং হৃদয়ং মম’।

‘এই ভয়েই তুমি বিয়ে করছ না!’

সংস্কৃতের এই কঠিন বিয়ের মন্ত্র শুনেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সেটি উচ্চারণে বেশ অনীহা প্রকাশ করেন দেব। আর নায়ক পিছিয়ে আসতেই ছক্কা হাঁকান AI মহাশয়! দেবকে রসিকতা করে AI বলে ওঠে— ‘ওহ বুঝেছি! এই (মন্ত্র উচ্চারণের) ভয়েই তুমি এতদিন ধরে বিয়েটা করছ না!’ শুনেই হাসিতে ফেটে পড়েন দেব। দেব স্পষ্ট জানিয়েছেন, তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাঁর পরিবার। দিনের শেষে পরিবারের কাছে ফিরেই শান্তি।

রুক্মিণীর সঙ্গে প্রেম ও ৪৩-এর দেবের ‘বিয়ে আতঙ্ক’

বর্তমানে টলিপাড়ায় দেব ও শুভশ্রীর পুরোনো প্রেমের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হলেও, বিগত বহু বছর ধরে অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র সঙ্গেই অফিশিয়ালি সম্পর্কে রয়েছেন দেব। দুজনের রসায়ন টলিউডের অন্যতম সেরা। শত ব্যস্ততার মাঝেও চলতি মাসের গোড়াতে রুক্মিণীর জন্মদিন সেলিব্রেট করতে মুম্বই উড়ে গিয়েছেন দেব।

তবে বয়স ৪৩ পার হয়ে গেলেও বিয়ের প্রসঙ্গ উঠলেই বারবার তা সুকৌশলে এড়িয়ে যান এই তারকা-সাংসদ। এবার ওঁর সেই বিয়ের পিঁড়ি এড়ানোর পেছনে খোদ AI মহাশয় ‘উচ্চারণ বিভ্রাট’-এর যে মজাদার তত্ত্ব খাড়া করল, তা আগামী এপিসোডের উন্মাদনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More