ইশানীর জন্মদিনে উদয়ের নাচ, পরিণীতার সেটে কাটলেন কেক! কত বছর বয়স হল ‘পারুল’-এর?

মঙ্গলবার ছিল ইশানী চট্টোপাধ্যায়ের জন্মদিন। সেটেই কেক কেটে উদযাপন করলেন। এদিন মেয়ের পাশে দেখা গেল অভিনেত্রীর মা-কে। নায়িকাকে মিষ্টি শুভেচ্ছা জানালেন রায়ান থুরি উদয় প্রতাপ সিং-ও। 

Published on: Aug 26, 2026, 14:01:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মঙ্গলবার ছিল ছোট পর্দার জনপ্রিয় মুখ ইশানী চট্টোপাধ্যায়ের জন্মদিন। আর যেটা কাটল সেটেই। সহকর্মীদের সঙ্গে কেক কেটে মজা করে দিনটা কাটালেন দর্শকদের প্রিয় ‘পারুল’। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে এল রিয়াজ লস্করের মাধ্যমে।

পরিণীতার সেটে ইশানীর জন্মদিনের উদযাপন।
পরিণীতার সেটে ইশানীর জন্মদিনের উদযাপন।

খুব সুন্দর করে সাজানো হয়েছে সেট। বেলুন, ফুল কতই না আয়োজন। টেবিলের উপর রাখা তিনটি কেক। সঙ্গে মোমবাতি,গোলাপের পাঁপড়ি ছড়ানো কেকের আশেপাশে। ইশানীর কেক কাটার সময় উপস্থিত পরিণীতার গোটা টিম। দেখা গেল অভিনেত্রীর মা-কেও। মা-মেয়ে মিলে একসঙ্গে কেক কাটলেন এদিন। লাল শাড়িতে চোখ ফেরানো যাচ্ছিল না ‘পারুলের’ থেকে। মেয়েকে আদর করে চুমুও খান মা। প্রথমে মা-কে, তারপর সেটের সকলকে একে-একে কেক খাইয়ে দেন অভিনেত্রী। পুরো সেটেই যেন উৎসবের আমেজ।

ইশানীকে জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানান পরিণীতা ধারাবাহিকে তাঁর নায়ক রায়ানও। দুজনের জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মধ্যে। শুধু তাই নয়, টিআরপিতেও দারুণ ফল করেছে এই মেগা শুরু থেকে।

দুজনের দুটি ফোটো শেয়ার করে উদয় লিখলেন, ‘ন্যারগোয়াল থেকে গোলপার্ক। ব্রাইট মাইন্ডস থেকে পিওরলাইফ। জন্তু থেকে সিইও। ০ থেকে ৬৫০*। দূর্গাপুর থেকে কলকাতা। @_ishani.chatterjee_ তুমি অনেক দূর এসেছ। এভাবেই আশীর্বাদে ভরে থাকো। আরও অনেক উঁচুতে ওড়ো। ২৩তম জন্মদিনের শুভেচ্ছা তোমাকে।’

পরিণীতা ধারাবাহিক দিয়েই অভিনয়ে পা রাখেন ইশানী। আর প্রথম ধারাবাহিক দিয়েই যাকে বলে কেল্লাফতে। গ্রামের সিধেসাধা-ডাকাবুকো, মিষ্টি একটা মেয়ে পারুল হয়ে এখন তিনি রাজত্ব করছেন দর্শক মনে। তবে অভিনয়ে আসার আগে মডেলিং করেছেন তিনি। মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে কলকাতায় আসা। তারপর টুকটাক কাজ করা শুরু। ইশানীকে দেখা গিয়েছে তাঁকে 'মিস সাউথ বেঙ্গল ২০২২', অভিনয়ে আসার আগে তিনি বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন। তিনি 'মিস সাউথ বেঙ্গল ২০২২' (Miss South Bengal '22), 'সানন্দা তিলোত্তমা' এবং 'পিসি চন্দ্র গোল্ডলাইটস ডিভা ২০২৩'-এ।

একসময় গায়ের রং নিয়ে অনেক কটু কথা শুনতে হত বলে জানিয়েছিলেন ইশানী। ধারাবাহিকের শুরুতে সোশ্যাল মিডিয়ায় অনেকে ট্রোল করেছিল। এমনকী, ছেলেবেলায় স্কুলেও এই নিয়ে কটু মন্তব্য শুনেছিলেন। সেই সময় তা হয়তো ছাপ ফেলেছিল তাঁর মনে, তবে তা এখন ধীরে ধীরে কাটিয়ে উঠেছেন। এখন বরং নিজের গায়ের রং-ই তাঁর আত্মবিশ্বাস। অভিনত্রী হিসেবে প্রতিনিয়ত নিজেকে ঘষেমেজে নিচ্ছেন। কোনো ধরনের কুমন্তব্যেই আর পাত্তা দেন না।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More