‘সেক্স না ওয়ার্ক আউট—কোনটা ছাড়া এক বছর থাকতে পারবেন অক্ষয়?’ প্রশ্ন করণের! খিলাড়ির জবাবে ক্লিন বোল্ড সঞ্চালক

‘যৌনতাই তো সেরা ওয়ার্কআউট!’— করণ জোহরের শো-এ রসিকতা অক্ষয় কুমারের! রবি কিষানের থেকে শিখলেন ভাইরাল নাচের স্টেপ, ‘কফি উইথ করণ’-এর নতুন প্রোমোয় হাসির রোল!

Published on: Nov 21, 2026, 19:44:30 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ সিজন ৯’ (Koffee With Karan Season 9)-এর আগামী পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছে দারুণ এক চমক। এবার একসঙ্গে ‘কফি কাউচ’ মাতাতে আসছেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার এবং ভোজপুরি তথা হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা-সাংসদ রবি কিষান। সদ্য মুক্তিপ্রাপ্ত প্রোমোতেই স্পষ্ট, এই অপ্রত্যাশিত জুটির রসায়ন ও রসিকতায় জমজমাট হতে চলেছে আগামী পর্ব। রবি কিষানের ভাইরাল নাচের স্টেপ শেখা থেকে শুরু করে অক্ষয়ের দুষ্টু-মিষ্টি ওয়ান-লাইনার— প্রোমো জুড়ে শুধুই হাসির ফোয়ারা।

‘সেক্স না ওয়ার্ক আউট—কোনটা ছাড়া এক বছর থাকতে পারবেন অক্ষয়?’ প্রশ্ন করণের! খিলাড়ির জবাবে ক্লিন বোল্ড সঞ্চালক
‘সেক্স না ওয়ার্ক আউট—কোনটা ছাড়া এক বছর থাকতে পারবেন অক্ষয়?’ প্রশ্ন করণের! খিলাড়ির জবাবে ক্লিন বোল্ড সঞ্চালক

রবি কিষানের ভাইরাল হুক স্টেপ শিখলেন অক্ষয়, নিজেকে ‘বিহারের ব্র্যাড পিট’ দাবি অভিনেতার:

প্রোমোতে সঞ্চালক করণ জোহর ফাঁস করেছেন যে, রবি কিষানের সঙ্গে জুটি বেঁধে শো-এ আসার আইডিয়াটি আসলে স্বয়ং অক্ষয় কুমারেরই ছিল। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করার সুবাদে তাঁদের পুরনো বন্ধুত্ব যে বেশ গভীর, তা আড্ডার শুরুতেই বোঝা গিয়েছে।

অনুষ্ঠানের অন্যতম সেরা আকর্ষণ হিসেবে দেখা গিয়েছে, রবি কিষান তাঁর সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সিগনেচার ‘হুক স্টেপ’ শেখাচ্ছেন অক্ষয় কুমারকে। রীতিমতো কফি কাউচ ছেড়ে ডান্স ফ্লোরে নেমে পড়েন দুই তারকা। পাশাপাশি, নিজেকে স্বঘোষিত ‘বিহারের ব্র্যাড পিট’ বলে দাবি করে নিজের সংগ্রামের দিনগুলোর কথাও ভাগ করে নেন রবি কিষান— কীভাবে শূন্য থেকে লড়াই করে তিনি সাফল্যের শিখরে পৌঁছেছেন, তা উঠে এসেছে তাঁর কথায়।

র‍্যাপিড ফায়ারে অক্ষয়ের স্বভাবসুলভ রসিকতা:

‘কফি উইথ করণ’-এর বিখ্যাত ‘র‍্যাপিড ফায়ার’ রাউন্ডে বরাবরের মতোই ছক্কা হাঁকিয়েছেন অক্ষয় কুমার। করণ যখন অক্ষয়কে প্রশ্ন করেন, তিনি এক বছর যৌনতা (Sex) ছাড়া থাকবেন নাকি এক বছর শরীরচর্চা ছাড়া— মুহূর্তের মধ্যে অক্ষয়ের চটজলদি ও রসিক উত্তর, ‘যৌনতাই কি সেরা ওয়ার্কআউট নয়?’ অক্ষয়ের এই উত্তরে হাসিতে ফেটে পড়েন করণ ও রবি দু’জনেই।

অক্ষয়ের পঞ্চম ও রবি কিষানের প্রথম ‘কফি’ অভিজ্ঞতা:

উল্লেখ্য, ‘কফি উইথ করণ’-এর মঞ্চে এটি অক্ষয় কুমারের পঞ্চম উপস্থিতি। এর আগে সিজন ৪ (২০১৪)-এ একা, সিজন ৫ (২০১৬)-এ স্ত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে, সিজন ৬ (২০১৮)-এ রণবীর সিংয়ের সঙ্গে এবং সিজন ৭ (২০২২)-এ সামান্থা রুথ প্রভুর সঙ্গে এসেছিলেন তিনি। অন্যদিকে, রবি কিষানের জন্য এটিই প্রথম কফি কাউচ অভিজ্ঞতা।

আগামী বুধবার সন্ধ্যা ৭টায় জিওহটস্টার (JioHotstar)-এর ‘দ্য পিকক হাব’-এ স্ট্রিম হবে এই পর্বটি। প্রসঙ্গত, সলমন খানকে দিয়ে শুরু হওয়া এই সিজনে ইতিমধ্যেই বিজয় দেবেরাকোন্ডা-রশ্মিকা মান্দানা, সইফ-করিনা, সিদ্ধার্থ-কিয়ারা, বরুণ-জাহ্নবী-অর্জুনের মতো তারকারা এসেছেন। শোনা যাচ্ছে, আগামীতে আলিয়া-শাহীন, ফরাহ খান-তন্ময় ভাট-সময় রায়না এবং সিজনের গ্র্যান্ড ফিনালেতে শাহরুখ খানকেও দেখা যেতে পারে।

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।