ভাইয়া থেকে সাঁইয়া! স্বামী হিরণকে অতীতে ভাইফোঁটা দিয়েছিলেন ঋতিকা? সত্যিটা জানালেন বিধায়কের দ্বিতীয় স্ত্রী

'ভাইফোঁটায় বাঁ হাতে ফোঁটা দেওয়া হয়, ওটা সাধারণ তিলক!’ স্বামী হিরণকে ভাইফোঁটা দেওয়ার দাবি নস্যাৎ করে সংবাদমাধ্যমকে কড়া হুঁশিয়ারি ঋতিকার।

Published on: Nov 13, 2026, 09:30:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ভাইফোঁটার আবহে অভিনেতা তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ঋতিকা গিরি-র একটি পুরোনো ছবি ঘিরে সোশাল মিডিয়ায় তুমুল শোরগোল শুরু হয়। একটি প্রথম সারির সংবাদমাধ্যমের তরফে ওই ছবিটি সামনে এনে দাবি করা হয় যে, অতীতে হিরণকে নাকি ভাইফোঁটা দিয়েছিলেন ঋতিকা! এই খবর প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয় জোর চর্চা ও কটাক্ষ।

ভাইয়া থেকে সাঁইয়া! স্বামী হিরণকে অতীতে ভাইফোঁটা দিয়েছিলেন ঋতিকা? সত্যিটা জানালেন বিধায়কের দ্বিতীয় স্ত্রী
ভাইয়া থেকে সাঁইয়া! স্বামী হিরণকে অতীতে ভাইফোঁটা দিয়েছিলেন ঋতিকা? সত্যিটা জানালেন বিধায়কের দ্বিতীয় স্ত্রী

তবে এই জল্পনা বেশি দূর গড়ানোর আগেই আসরে নেমে সমস্ত দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিলেন বিধায়কের দ্বিতীয় স্ত্রী। শুধু ভুল তথ্য খণ্ডন করাই নয়, রীতিমতো কড়া ভাষায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে সতর্কবার্তাও দিয়েছেন তিনি।

রীতি বুঝিয়ে ভুয়ো দাবি নস্যাৎ ঋত্বিকার:

সোশাল মিডিয়ায় ওই সংবাদের স্ক্রিনশট শেয়ার করে ঋত্বিকা বাঙালির চিরাচরিত ভাইফোঁটার নিয়ম মনে করিয়ে দিয়েছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘বাঙালিদের ভাইফোঁটার রীতি সবার জানা। ভাইফোঁটায় ভাইয়ের বাঁ হাতে ফোঁটা দেওয়া হয়। কিন্তু আপনারা আমার ও হিরণের যে ছবিটি ভাইফোঁটা বলে প্রচার করছেন, সেখানে আমি ডান হাতে তিলক করছিলাম। এটি ভাইফোঁটার ছবি নয়, একটি সাধারণ তিলক করার মুহূর্ত।’

টিআরপি ও ভিউজের জন্য মিথ্যা প্রচারের অভিযোগ:

ছবির ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সংবাদমাধ্যমের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তুলেছেন ঋত্বিকা। তিনি লিখেছেন, ‘শুধুমাত্র টিআরপি, ভিউজ বা পাবলিসিটির জন্য একটি ছবির ভুল ব্যাখ্যা দিয়ে মিথ্যা তথ্য প্রচার করবেন না। সংবাদমাধ্যমের কাছে সঠিক তথ্য ও দায়িত্বশীল আচরণ আশা করি।’

ভবিষ্যতের জন্য কড়া সতর্কবার্তা:

এই ধরনের ভিত্তিহীন খবর যে তিনি আর বরদাস্ত করবেন না, তাও পরিষ্কার করে দিয়েছেন বিধায়ক-পত্নী। পোস্টের শেষে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে ঋত্বিকা লেখেন, ‘আমার স্পষ্ট সতর্কবার্তা, কোনো কিছু প্রচার করার আগে তার সঠিক তথ্য যাচাই করুন। ভবিষ্যতে এই ধরনের ভুল প্রচার যেন দ্বিতীয়বার না দেখতে হয়।’

তবে হিরণের আইনসিদ্ধ বউ অনিন্দিতা চট্টোপাধ্যায়, স্বয়ং এই ছবি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাস কয়েক আগে। হিরণ ও ঋতিকার এই ‘ভাইফোঁটা’র ছবি নাকি ২০২১ সালের এমনটা জানিয়েছিলেন অনিন্দিতা। ছবিটি নাকি হিরণের খড়গপুরের বাড়িতে তোলা। হিরণ-অনিন্দিতার ডিভোর্স মামলা এখনও আদালতে বিচারাধীন। ডিভোর্স মামলা শুরুর আগেই ঋতিকার সঙ্গে বিয়ের ছবি পোস্ট করে হইচই ফেলেছিলেন বিধায়ক। পরে অবশ্য সেই ছবি মুছে দেন হিরণ।

তাঁর নির্বাচনী হলফনামাতেও স্ত্রী হিসাবে একমাত্র অনিন্দিতার নামই উল্লেখ রয়েছে। হিন্দু বিবাহ অ্যাক্ট অনুসারে বহুবিবাহ বেআইনি। তাই ঋতিকাকে হিরণের ‘দ্বিতীয় স্ত্রী’ তকমা দেওয়ায় আপত্তি তুলেছিলেন অনিন্দিতা। সেই নিয়ে সংবাদমাধ্যমকেও একহাত নেন তিনি। এখন দেখার হিরণ-ঋতিকার সম্পর্কের সমীকরণে নতুন কোন রঙ লাগে আগামিতে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More