‘ভগবানের প্রেসক্রিপশন…’,ডাক্তারি ছেড়ে কেন অভিনয়ে সাই পল্লবী? অমিতাভের প্রশ্ন পর্দার সীতা মা-কে, ছক্কা হাঁকালেন রণবীর!

তিনি রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। দক্ষিণী সিনেমার সুপারস্টার নায়িকা সাই পল্লবীর ঝুলিতে রয়েছে এমবিবিএস ডিগ্রি। মার্কিন মুলুকে ডাক্তারি করতেন নায়িকা। পরে সব ছেড়ে অভিনয়কেই ভালোবেসে ফেলেন। 

Published on: Oct 28, 2026, 15:41:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন করেও ডাক্তারি পেশাকে বেছে না নিয়ে রূপোলি পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী সাই পল্লবী (Sai Pallavi)। মালয়ালম হিট ছবি ‘প্রেমম’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করা সাই পল্লবী এখন ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা। তবে ডাক্তারি পড়ার পরও কেন তিনি অভিনয়ে এলেন? অমিতাভ বচ্চনের এই প্রশ্নের মুখোমুখি হয়ে অনবদ্য উত্তর দিলেন অভিনেত্রী, আর মাঝপথে রসিকতা যোগ করে সেট মাতিয়ে দিলেন তাঁর ‘রামায়ণ’ (Ramayana) সহ-অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)!

‘ভগবানের প্রেসক্রিপশন…’,ডাক্তারি ছেড়ে অভিনয়ে! বিগ বি-র প্রশ্নে জবাব সাই পল্লবীর
‘ভগবানের প্রেসক্রিপশন…’,ডাক্তারি ছেড়ে অভিনয়ে! বিগ বি-র প্রশ্নে জবাব সাই পল্লবীর

অমিতাভ বচ্চনের প্রশ্ন ও রণবীরের রসবোধ:

মেগাস্টার অমিতাভ বচ্চনের সঞ্চালনায় জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ (Kaun Banega Crorepati 18)-এ ‘রামায়ণ’ ছবির প্রচারে হাজির হয়েছিলেন রণবীর কাপুর, সাই পল্লবী এবং রবি দুবে। শো-এর নতুন প্রমোতে অমিতাভ বচ্চন সাই পল্লবীকে প্রশ্ন করেন, ‘আপনি তো ডাক্তারি পড়ার জন্য পড়াশোনা করেছিলেন, তারপর এখানে এসে পৌঁছালেন কীভাবে?’ উত্তরে সাই পল্লবী হেসে ভাঙা হিন্দিতে জানান যে ঈশ্বরই হয়তো তাঁর ভাগ্যে অভিনয় করার কথা লিখেছিলেন।

সাই পল্লবীর এই উত্তরে অমিতাভ কিছুটা অবাক হতেই পাশ থেকে রণবীর কাপুর মজা করে বলে ওঠেন, ‘ভগবানের প্রেসক্রিপশন ছিল স্যার, যে ওনাকে অভিনয়ই করতে হবে!’ রণবীরের এই উত্তর শুনেই হাসির রোল ওঠে সেটে এবং দর্শকরা করতালিতে ভরিয়ে দেন।

‘সীতা মা’-র চরিত্রে সাই পল্লবীর আবেগ:

শো-এর অন্য একটি প্রমোতে রামায়ণে ‘সীতা’ চরিত্রে অভিনয় করা নিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সাই পল্লবী। অভিনেত্রী জানান, সাধারণত কোনো চরিত্র করার আগে তিনি ভাবেন চরিত্রটিকে তিনি কী দিতে পারবেন। কিন্তু সীতা মায়ের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে তাঁর মনে হয়েছিল, ‘এই পবিত্র চরিত্রটি থেকে আমি নিজে কী জ্ঞান বা শিক্ষা পেতে পারি?’ কোনো বাড়তি চিন্তা না করে নিজেকে পুরোপুরি সীতা মায়ের চরণে সমর্পণ করে এবং প্রার্থনা জানিয়েই শুটিং শুরু করেছিলেন বলে জানান সাই পল্লবী।

মেগা বাজেট ‘রামায়ণ’ ও মুক্তি:

ঐতিহাসিক প্রজেক্ট: নিতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করছেন। এছাড়াও অরুণ গোভিল, তারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয়ের মতো তারকারা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

রিলিজ ডেট: প্রায় ৪,০০০ কোটি টাকার বিশাল বাজেটে তৈরি দুই পর্বের এই ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্বটি ৫ নভেম্বর ২০২৬-এ দীপাবলীর আবহেই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। কেবিসি-র এই বিশেষ পর্বটি আগামী ২৯ ও ৩০ অক্টোবর সম্প্রচারিত হবে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More