গ্রিসে বিয়ে সারবেন সানরাইজ হায়দরাবাদের সুন্দরী CEO! পাত্র শাহরুখের ছবির সুরকার, সুখবরে সিলমোহর মুখ্যমন্ত্রীর
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি সিলমোহর দিলেন কাব্য-অনিরুদ্ধের বিয়ের খবরে। বেশ কয়েক বছর ধরেই দুজনের প্রেমের খবরে উত্তাল নেটপাড়া।
গত বেশ কয়েক মাস ধরেই বিনোদন জগত ও ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন চলছিল— দক্ষিণ ভারতের সেনসেশনাল সঙ্গীত পরিচালক ও সুরকার অনিরুদ্ধ রবিচন্দর এবং আইপিএল দল ‘সানরাইজার্স হায়দরাবাদ’ (SRH)-এর মালকিন তথা সিইও কাব্য মারান নাকি প্রেম করছেন! এবার সেই গুঞ্জনেই পড়ল সিলমোহর। পাত্র বা পাত্রীপক্ষের কোনো আনুষ্ঠানিক ঘোষণার আগেই স্বয়ং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করে এই হাই-প্রোফাইল বিয়ের খবর নিশ্চিত করলেন!

২১শে নভেম্বর চেন্নাইয়ে গ্র্যান্ড রিশেপশন:
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল (X) থেকে একটি পোস্ট করে জানানো হয় যে, সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান এবং তাঁর স্ত্রী কাবেরী মারান হায়দরাবাদের জুবিলি হিলসে মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁকে কন্যা কাব্য মারানের বিয়ের রিশেপশনের নিমন্ত্রণপত্র সমর্পণ করেছেন। পোস্টে স্পষ্ট ভাষায় লেখা হয়—'সান গ্রুপের চেয়ারম্যান শ্রী কালানিথি মারান এবং তাঁর স্ত্রী শ্রীমতী কাবেরী মারান মাননীয় মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডির সাথে সাক্ষাৎ করে তাঁদের কন্যা কাব্য মারানের বিবাহ সংবর্ধনায় (Wedding Reception) আমন্ত্রণ জানিয়েছেন। কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ের গ্র্যান্ড রিশেপশন আগামী ২১শে নভেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে।'
গ্রীসে রাজকীয় বিয়ে?
পরিবারের সূত্রে খবর, হাই-প্রোফাইল বিশিষ্ট ব্যক্তিদের হাতে হাতে নিমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হচ্ছে। গুঞ্জন রয়েছে, ভারতে গ্র্যান্ড রিশেপশন আয়োজনের আগে ইউরোপের নৈসর্গিক দেশ গ্রীসে একদম ঘরোয়া পরিবেশে বিয়ের মূল অনুষ্ঠানটি সম্পন্ন হতে পারে।
‘রুমর’ থেকে সাতপাকে বাঁধা:
২০২৫ সালে প্রথম রেডিটে তাঁদের প্রেমের খবর ছড়ালে অনিরুদ্ধ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন— ‘ম্যারেজ? হাহা... চিল গাইজ, ফেক নিউজ ছড়াবেন না!’ তবে পরবর্তীতে অভিনেতার কাকা তথা প্রখ্যাত শিল্পী ওয়াই জি মহেন্দ্র নিশ্চিত করেন যে, কাব্য সাধারণ কোনো মেয়ে নন, এত বড় আইপিএল টিম একা সামলানোর ক্ষমতা ও বাবার বিজনেসের গুণ তাঁর মধ্যে রয়েছে। ‘জাইলার ২’, ‘কিং’ এবং ‘ইন্ডিয়ান ৩’-এর মতো মেগা বাজেটের ছবির জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ এবং কোটি টাকার সান নেটওয়ার্ক ও আইপিএল ফ্র্যাঞ্চাইজির সিইও কাব্য মারানের এই রাজকীয় বিয়ের খবরে এখন উত্তাল তামিলনাডু ও দক্ষিণী ইন্ডাস্ট্রি!
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


