গাড়ি দুর্ঘটনার কবলে জয়জিৎ, এখন কেমন আছেন অভিনেতা?
গাড়ি দুর্ঘটনার কবলে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। টালিগঞ্জ করুণাময়ী বীজ থেকে নামার সময় ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন অভিনেতা। তবে সৌভাগ্যবশত গুরুতর আহত হননি তিনি। এখন কেমন আছেন অভিনেতা? সবটাই জানালেন অভিনেতা নিজেই।
গাড়ি দুর্ঘটনার কবলে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। টালিগঞ্জ করুণাময়ী বীজ থেকে নামার সময় ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন অভিনেতা। তবে সৌভাগ্যবশত আহত হননি তিনি। এখন কেমন আছেন অভিনেতা? কীভাবে ঘটল এই ঘটনা? সবটাই জানালেন অভিনেতা নিজেই।
গাড়ি দুর্ঘটনার কবলে জয়জিৎ
মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই দুর্ঘটনার কথা সর্বসম্মুখে আনেন জয়জিৎ। তিনি লেখেন, টালিগঞ্জ করুণাময়ী ব্রিজ থেকে নামার সময় লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় তাঁর গাড়ি। যিনি লরি চালাচ্ছিলেন তিনি সুস্থ অবস্থায় ছিলেন না। ফাঁকা রাস্তায় বেসামাল গাড়ি চালাচ্ছিলেন। অভিনেতার গাড়ির ডান দিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে লরির ধাক্কায়।
অভিনেতা আরও জানান, পিছনের সিটে বসে থাকলে হয়তো আঘাত লাগত, তবে সৌভাগ্যবশত তিনি সামনের সিটে বসে থাকার কারণে ক্ষতিগ্রস্ত হননি তিনি। তবে তিনি আশাবাদী ছিলেন কোনও সিসিটিভি ফুটেজ দেখে সেই লরিটিকে চিহ্নিত করা যাবে। কিন্তু সেটা সম্ভব হয়নি বলে আশাহত হয়েছেন জয়জিৎ। তৎপর থাকলে হয়তো লরি চালককে ধরা সম্ভব হত বলেই মনে করেছেন তিনি। এই পোষ্টে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশকেও ট্যাগ করেছেন অভিনেতা।
প্রসঙ্গত, এই মুহূর্তে জয়জিৎ অভিনয় করছেন জি বাংলার ‘তিলোত্তমা’ ধারাবাহিকে। বহুদিন পর আবার ছোট পর্দায় ফিরেছেন তিনি। ধারাবাহিক একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতাকে। ইতিমধ্যেই এই ধারাবাহিকে জয়জিতের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।
Home/Entertainment/গাড়ি দুর্ঘটনার কবলে জয়জিৎ, এখন কেমন আছেন অভিনেতা?