Jagadhatri Actress Pregnancy: মা হতে চলেছেন জগদ্ধাত্রী খ্যাত অভিনেত্রী, বিশেষ উপহার পাঠালেন ‘কৌশিকি’ রূপসা

Jagadhatri Actress Pregnancy: জগদ্ধাত্রী’ সিরিয়ালের সেট থেকে শুরু হওয়া সেই সখ্য এখন এক অটুট আত্মিক বন্ধনে পরিণত হয়েছে। মা হতে চলেছেন অভিনেত্রী তানিয়া পাল, আর এই বিশেষ সময়ে তাঁর জন্য ভালোবাসার ডালি সাজিয়ে পাঠালেন প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী ও অভিনেত্রী রূপসা চক্রবর্তী। 

Published on: Apr 24, 2026, 09:30:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Jagadhatri Actress Pregnancy: জীবন এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে জগদ্ধাত্রী খ্যাত অভিনেত্রী তানিয়া পালের। হবু সন্তানের অপেক্ষায় দিন গুণছেন তানিয়া, প্রেগন্যান্সির একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছেন অভিনেত্রী। মাতৃত্বের এই সফরকে স্মরণীয় করে রাখতে কোনো খামতি রাখছেন না তানিয়া।

মা হতে চলেছেন জগদ্ধাত্রী খ্যাত অভিনেত্রী, বিশেষ উপহার পাঠালেন ‘কৌশিকি’ রূপসা
মা হতে চলেছেন জগদ্ধাত্রী খ্যাত অভিনেত্রী, বিশেষ উপহার পাঠালেন ‘কৌশিকি’ রূপসা

১৬ বছর প্রেম করার পর ২০২৩ সালের নভেম্বরে নীল মালাকারের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন তানিয়া। বিয়ের তিন বছর যেতে না যেতেই দুই থেকে তিন হচ্ছেন দুজনে।

টলিপাড়ার সম্পর্কের সমীকরণ মাঝেমধ্যেই সব হিসেব ওলটপালট করে দেয়। কখনও কখনও পেশাদার জগতের সহকর্মীরাই হয়ে ওঠেন নিজের পরিবারের চেয়েও আপন। তার জ্যান্ত প্রমাণ দিলেন ‘জগদ্ধাত্রী’ খ্যাত তানিয়া পাল। মাতৃত্বের এই সুন্দর সফরে নিজের মেন্টর স্নেহাশিস চক্রবর্তী এবং দিদিসম রূপসা চক্রবর্তীর কাছ থেকে একরাশ ভালোবাসা আর আশীর্বাদ পেয়ে আপ্লুত অভিনেত্রী।

ভালোবাসার ডালি ও তানিয়ার স্বীকারোক্তি:

সম্প্রতি স্নেহাশিস ও রূপসার পাঠানো উপহারের একটি ছবি পোস্ট করেন তানিয়া। সেখানে দেখা যাচ্ছে মুখরোচক খাবার থেকে শুরু করে হবু সন্তানের জন্য কিউট পান্ডা ল্যাম্প, টেডি বিয়ার— কী নেই সেই তালিকায়! এই উপহারগুলো হাতে পেয়ে তানিয়া লিখলেন, ‘কিছু ভালোবাসা হয়তো এইরকমই হয়, যেখানে রক্তের সম্পর্কের (Blood connection) দরকার হয় না। রোজ কথা বলা বা দেখা করারও প্রয়োজন পড়ে না।’

আশীর্বাদের ছায়া:

স্নেহাশিস চক্রবর্তীকে তিনি যেমন শ্রদ্ধা করেন, তেমনই রূপসা চক্রবর্তী (কৌশিকি) তানিয়ার কাছে বড় দিদির মতো। তানিয়ার কথায়, ‘থ্যাঙ্ক ইউ রূপসা চক্রবর্তী দি এবং স্নেহাশিস চক্রবর্তী দাদা। তোমাদের আশীর্বাদ যেন সারা জীবন এইভাবেই থাকে।’ পর্দার কৌশিকি আর তানিয়ার সেই বন্ডিং যে ক্যামেরার বাইরেও কতটা গভীর, তা এই পোস্টেই স্পষ্ট।

মেটারনিটি শ্যুটে চমক:

উপহার পাওয়ার খুশির মাঝেই স্বামী নীল মালাকারের সঙ্গে বোল্ড মেটারনিটি শ্যুটেও নজর কেড়েছেন তানিয়া। শরীর চাপা কালো পোশাকে তাঁর সেই ‘বেবি বাম্প’ ফ্লন্ট করা ছবি এখন নেটপাড়ায় হিট। একদিকে নতুন অতিথির জন্য সহকর্মীদের উপহার, আর অন্যদিকে মাতৃত্বের এই নতুন জেল্লা— সব মিলিয়ে তানিয়ার দিনগুলো এখন কাটছে রামধনু রঙে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More