Jagadhatri Actress: মা হলেন জগদ্ধাত্রী-খ্যাত অভিনেত্রী! কোলে প্রথম সন্তান! ছেলে না মেয়ে হল তানিয়ার?
১৬ বছর প্রেম করার পর ২০২৩ সালের নভেম্বরে নীল মালাকারের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন তানিয়া। আর এবার তাঁদের কোলে এল ১ম সন্তান। ছেলে হল না মেয়ে?
শনিবার এল খুশির খবর। কদিন আগেই জগদ্ধাত্রী খ্যাত অভিনেত্রী তানিয়া পালের গর্ভাবস্থার খবর এসেছিল। এবার জানা গেল ফুটফুটে এক কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বরের সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করে, সন্তান জন্মের খবর ভাগ করে নিলেন।

১৬ বছর প্রেম করার পর ২০২৩ সালের নভেম্বরে নীল মালাকারের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন তানিয়া। বিয়ের তিন বছর যেতে না যেতেই দুই থেকে তিন হলেন। যদিও খুদে সন্তানের ছবি-ভিডিয়ো বা নাম কিছুই শেয়ার করেননি তানিয়া এখনো।
তানিয়ার শেয়ার করা ভিডিয়োতে দেখা যায় একটি পাউডার ব্লু রঙের গাউন পরে আছেন তিনি। প্রেগন্যান্সি শ্যুটের ভিডিয়ো সেটি। আর ভিডিয়োতে ফুটে উঠছে, ‘ইটস আওয়ার লিটল প্রিন্সেস’। আর ক্যাপশনে লেখা তানিয়া ও নীলের মেয়ে হয়েছে ২৪ এপ্রিল, অর্থাৎ শুক্রবারে।
এর আগে তানিয়া ভাগ করে নিয়েছিলেন জগদ্ধাত্রী-র প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী ও স্নেহাশিসের স্ত্রী-অভিনেত্রী রূপসা চক্রবর্তী তাঁকে পাঠিয়েছিলেন উপহার। অন্তঃসত্ত্বা তানিয়াকে মুখরোচক খাবার থেকে শুরু করে হবু সন্তানের জন্য কিউট পান্ডা ল্যাম্প, টেডি বিয়ার-সহ একগুচ্ছ উপহার পাঠিয়েছিলেন তাঁরা।
তানিয়া-স্নেহাশিসের কাছ থেকে উপহার পেয়ে তানিয়া পাল তাঁর সোশ্যাল পোস্টে লেখেন, ‘থ্যাঙ্ক ইউ রূপসা চক্রবর্তী দি এবং স্নেহাশিস চক্রবর্তী দাদা। তোমাদের আশীর্বাদ যেন সারা জীবন এইভাবেই থাকে।’
তানিয়া অবশ্য সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছিলেন তাঁর প্রেগনন্যান্সি ফোটোশ্যুট দিয়েও। কালো শরীরচাপা পোশাকে ভিডিয়ো দিয়েছিলেন বরের সঙ্গে। সঙ্গে সাধেও ছিল চমক। রানি কালারের শাড়ি পরেছিলেন, সঙ্গে সোনার গয়না। মাথায় ফুলের মুকুট। পঞ্চব্যাঞ্জনে সাজিয়ে দেওয়া হয়েছিল খাবার থালা। হিন্দুস্তান টাইমস বাংলার তরফে তানিয়া পালকে কন্যা সন্তানের জন্য আদর ও শুভেচ্ছা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


