Janmabhoomi Reunion: জন্মভূমির বিক্রম-পিসিমা'র রিইউনিয়ন! মিতা চট্টোপাধ্যায় আজও কত সুন্দরী! ভাস্বরের পোস্টে মুগ্ধ সকলে

৯৪ বছর বয়সী মিতা চট্টোপাধ্যায়কে দেখে মুগ্ধ নেটপাড়া। জন্মভূমি নস্টালজিয়া উস্কে পিসিমার সঙ্গে ছবি দিলেন ভাস্বর। কোথায় দেখা হল দুজনের?

Published on: Jul 13, 2026, 10:00:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাঙালি দর্শকদের নস্টালজিয়া আরও একবার উস্কে দিল নব্বইয়ের দশকের আইকনিক মেগা ধারাবাহিক ‘জন্মভূমি’ (Janmabhoomi)-র দুই অত্যন্ত জনপ্রিয় চরিত্র। দীর্ঘ বছর পর এক ফ্রেমে ধরা দিলেন ধারাবাহিকের সেই চিরপরিচিত ‘পিসিমা’ অর্থাৎ প্রবীণ কিংবদন্তি অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায় (Mita Chatterjee) এবং ওই ধারাবাহিক থেকেই খ্যাতির শীর্ষে উঠে আসা ‘বিক্রম’ অর্থাৎ অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)।

জন্মভূমির বিক্রম-পিসিমা'র রিইউনিয়ন! মিতা চট্টোপাধ্যায় আজও কত সুন্দরী! মুগ্ধ সকলে
জন্মভূমির বিক্রম-পিসিমা'র রিইউনিয়ন! মিতা চট্টোপাধ্যায় আজও কত সুন্দরী! মুগ্ধ সকলে

রবিবার কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই দুই তারকার মধুর পুনর্মিলন (Reunion) ঘটে, যা দেখে আবেগপ্লুত হয়ে পড়েছেন টলিপাড়া ও আপামর দর্শক।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগে ‘শ্রদ্ধাঞ্জলি’

ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম (WBAF)-এর বিশেষ অনুষ্ঠান ‘শ্রদ্ধাঞ্জলি’-র মঞ্চেই তৈরি হয়েছিল এই সুন্দর মুহূর্তটি। এই বর্ণাঢ্য আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ তথা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। এই মহতী অনুষ্ঠানে টলিউডের প্রবীণ ও কিংবদন্তি অভিনেতা-অভিনেত্রীদের তাঁদের দীর্ঘ অভিনয় কেরিয়ার এবং অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

মিতা চট্টোপাধ্যায়ের রূপ দেখে মুগ্ধ সকলে

অনুষ্ঠানের ফাঁকেই ‘পিসিমা’ মিতা চট্টোপাধ্যায়ের সাথে ক্যামেরাবন্দী হন ভাস্বর। নব্বইয়ের কোঠা কবেই পার করেছেন কিন্তু, মিতা দেবীর লালিত্য এবং সৌন্দর্য আজও আগের মতোই অটুট। ৯৪ বছর বয়সী মিতা চট্টোপাধ্যায়ের সেই চেনা মিষ্টি হাসি আর পরিচ্ছন্ন সাজ দেখে মুগ্ধ হয়েছেন অনুষ্ঠানে উপস্থিত সকলেই। ছবিতে ধরা দিলেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্য়ায়ও।

মিতা চট্টোপাধ্যায়-সহ একাধিক সতীর্থের সাথে ছবি শেয়ার করে ভাস্বর ফেসবুকে লেখেন- ‘আমাদের জন্য় বিরাট একটা দিন, অসংখ্য় ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরামকে…এক ছাদের নীচে সকলে এক হলাম শুধু নয়, সিনিয়রদের সঙ্গে একটা সন্ধ্যে কাটাতে পেরে আপ্লুত। আমি এবং আমার সতীর্থরা যাদের কাজ দেখে বড় হয়েছি তাঁদের মানপত্র যখন পাঠ করছিলাম একটা অদ্ভুত অনভূতি হচ্ছিল...লিখে বোঝানো কঠিন।’

সোশ্যাল মিডিয়ায় এই রিইউনিয়নের ছবি সামনে আসতেই কমেন্ট বক্স ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। নেটিজেনদের একাংশ লিখেছেন, ‘মিতা দেবী আজও কত সুন্দরী! ওঁর অভিনয় যেমন আজও চোখে ভাসে, ওঁর ব্যক্তিত্বও তেমনই অম্লান।’

‘জন্মভূমি’র সেই সোনালী দিন

বাঙালি ড্রয়িংরুমের প্রথম দিককার মেগা সিরিয়ালগুলোর মধ্যে ‘জন্মভূমি’ ছিল এক অন্যতম মাইলফলক। এই ধারাবাহিকে ‘বিক্রম’ চরিত্রে অভিনয় করেই নবাগত হিসেবে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়। অন্যদিকে মিতা চট্টোপাধ্যায়ের ‘পিসিমা’ চরিত্রটি ছিল ওই ধারাবাহিকের অন্যতম প্রধান স্তম্ভ। এত বছর পর এই দুই শিল্পীকে একসাথে দেখে স্বাভাবিকভাবেই স্মৃতিকাতর হয়ে পড়েছেন বাংলা টেলিভিশনের পুরোনো দর্শকেরা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More