Jasmin Bhasin: সম্প্রতি ছুটি কাটাচ্ছিলেন জেসমিন ভাসিন। কিন্তু হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়ার কারণে তাকে ভর্তি করাতে হয় দুবাইয়ের একটি হাসপাতালে। হাসপাতাল থেকে জেসমিনের শারীরিক অবস্থার আপডেট জানানোর পাশাপাশি আলি গোনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
Jasmin Bhasin: সম্প্রতি ছুটি কাটাচ্ছিলেন জেসমিন ভাসিন। কিন্তু হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়ার কারণে তাকে ভর্তি করাতে হয় দুবাইয়ের একটি হাসপাতালে। হাসপাতাল থেকে জেসমিনের শারীরিক অবস্থার আপডেট জানানোর পাশাপাশি আলি গোনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
জন্মদিনেই অসুস্থ জেসমিন ভাসিন
আলি যে ছবিটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন জেসমিন। তাকে জড়িয়ে ধরে রয়েছেন আলি। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন। আমরা এখানে তোমার জন্মদিন উদযাপন করতে এসেছিলাম, কিন্তু জীবনের পরিকল্পনা ছিল একেবারে অন্যরকম। জন্মদিনের স্মৃতি তৈরি করার পরিবর্তে এখন তুমি হাসপাতালে একটি ঘরে। তোমাকে এই কষ্টে দেখাটাই এই জীবনের সবথেকে কঠিন অংশ। আবার তোমায় সুস্থ আর হাসিখুশি দেখতে চাই, তার জন্য আমি সমস্ত আনন্দ ত্যাগ করতে রাজি। দ্রুত সুস্থ হয়ে ওঠো। আজ আমার একমাত্র জন্মদিনের প্রার্থনা এটাই। তোমাকে সব সময় ভালবাসি। শুভ জন্মদিন।’
এছাড়াও নিজের ইনস্টাগ্রাম তৈরিতে আলি লিখেছেন, ‘যারা আমায় মেসেজ এবং ফোন করেছেন তাদের সবার জন্য বার্তা। ভালোবাসা, প্রার্থনা এবং পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা জেসমিনের জন্মদিন উদযাপন করতে দুবাইয়ে এসেছিলাম, কিন্তু গুরুতর সংক্রমণের কারণে ও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি করতে হয়। এই কয়েকদিন খুব কঠিন ছিল আমাদের কাছে।’
আলি আরও লেখেন, ‘আমি দুঃখিত যে আপনাদের সবার মেসেজের উত্তর দিতে পারিনি বা ফোন ধরতে পারিনি। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুমাত্র ওর জন্য। ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। দয়া করে আপনাদের সবার প্রার্থনা আমাদের সঙ্গে রাখবেন। ও শীঘ্রই আবার নিজের জীবনে ফিরে আসবে।’
প্রসঙ্গত, ২০১৮ সালে আলি ও জেসমিনের পরিচয় হয় রোহিত শেট্টির ‘খাতরো কি খিলাড়ি সিজন ৯’- এ অংশগ্রহণ করার মাধ্যমে। এরপর ধীরে ধীরে তারা ভালো বন্ধু হয়ে ওঠেন। ২০২০ সালে ‘বিগ বস ১৪’ চলাকালীন তারা একে অপরের প্রতি অনুভূতি প্রকাশ করেন এবং একে অপরকে ডেট করতে শুরু করেন।