‘আমার যুদ্ধ শেষ হলো’, বাড়ি ফিরলেন ভরত কল, মন খারাপ জয়শ্রীর

ভরত কল যখন বিগ বস বাংলায় এসেছিলেন তখন তিনি শুধুমাত্র একজন প্রতিযোগী হয়ে এসেছিলেন তা কিন্তু নয়, তিনি ছিলেন প্রত্যেকের অভিভাবক। অভিভাবকহীন ঘর কেমন হয় তা হয়তো গতকাল রাতেই বুঝে গিয়েছেন বিগ বসের প্রতিযোগীরা।

Published on: Oct 26, 2026, 14:30:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ভরত কল যখন বিগ বস বাংলায় এসেছিলেন তখন তিনি শুধুমাত্র একজন প্রতিযোগী হয়ে এসেছিলেন তা কিন্তু নয়, তিনি ছিলেন প্রত্যেকের অভিভাবক। অভিভাবকহীন ঘর কেমন হয় তা হয়তো গতকাল রাতেই বুঝে গিয়েছেন বিগ বসের প্রতিযোগীরা। ভরত কলের চলে যাওয়ায় বাড়ির প্রত্যেকে যেভাবে কেঁদেছিলেন, তাতে আর বলার অপেক্ষা থাকে না যে গত ৫৫ দিনে সকলের মন কীভাবে জয় করে নিয়েছিলেন ভরত কল।

বাড়ি ফিরলেন ভরত কল, মন খারাপ জয়শ্রীর
বাড়ি ফিরলেন ভরত কল, মন খারাপ জয়শ্রীর

তবে বিগ বসের ঘরে যেমন সকলের মন খারাপ ঠিক তেমনি মন খারাপ ভরত কলের স্ত্রী জয়শ্রীর। বিগত কিছুদিনের তিনি যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্বামীকে সাপোর্ট করেছিলেন, প্রত্যেক খুঁটিনাটি ব্যাপারে নিজের মতামত প্রকাশ করেছিলেন, তার অবসান হলো এবার। আগামী দিনে হয়তো বিগ বস নিয়ে তিনি নিজের মতামত পোষণ করবেন কিন্তু স্বামী বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছে অভিনেত্রীর।

ভরত কল আউট হওয়ার পর তাই সোশ্যাল মিডিয়ায় জয়শ্রী লেখেন, ‘আমার যুদ্ধটা এবার শেষ হলো। যদিও মানতে পারছি না যে তুমি বিগ বসে নেই। এখনো মনে হচ্ছে বিগ বস অন করতে হবে। তুমি কি করছো দেখতে হবে। এই দুই মাস তুমি বিগ বসের ঘরে যুদ্ধ করেছো আর আমি বাইরে। খুব মন খারাপ হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমার স্বপ্ন ছিল তুমি থাকবে কিন্তু ভগবানের হয়তো ইচ্ছে ছিল না।’

অভিনেত্রী লেখেন, ‘ভরত কল কেমন মানুষ আমি জানি, আশা করি বিগ বসের ঘরে যারা আছেন তারাও জানেন কারণ কালকের এপিসোডে সকলের চোখে জল ছিল। আমার কথায় যারা ভোট দিয়েছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। যেমন অনেকে পাশে ছিল তেমন অনেকের খারাপ কথাও শুনেছি আমি। তুমি বিগ বসে যাবার পর অনেক মানুষকে চিনলাম, কারা আমাদের কাছের আর কারা কাছের নয়। আমার চোখে তুমি বিগ বস। সবাইকে অনেক ধন্যবাদ।’