বিগ বস বাংলার ঘরে ভরত কল! বরকে কতটা মিস করছেন ‘মেয়ের বয়সী’ ২য় স্ত্রী জয়শ্রী?

এর আগে ইস্মার্ট জোড়ি-তে একসঙ্গে দেখা গিয়েছিল ভরত-জয়শ্রীকে। সেখানেই অভিনেতা জানিয়েছিলেন বয়সের ফারাকের কারণে কীভাবে একসময় কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁদেরকে। আপাতত বিগ বসে বাংলার ঘরে বন্দি ভরত, বরকে কতটা মিস করছেন জয়শ্রী?

Published on: Sep 9, 2026, 20:37:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিগ বস বাংলার ঘরে যেসব প্রতিযোগীরা মাত্র সপ্তাহ দেড়েকেই আলোড়ন ফেলে দিয়েছেন তাঁদের মধ্যে ভরত কল অন্যতম। প্রথম সপ্তাহেই ভরতকে অধিনায়ক বানান ঘরের সদস্যরা। যদিও ভরতের অধিনায়কত্ব নিয়ে একেবারেই খুশি নন বিগ বসের ঘরের সদস্যরা। তারই মাঝে তনুশ্রীর সঙ্গে ঝগড়ার সময় কিছু অপশব্দের ব্যবহার করে বসেন ভরত। যে কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে তো পড়েনই অভিনেতা, সঙ্গে নিন্দে করেন শো-র হোস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

বিগ বসের ঘরে ভরত, বাইরে থেকেই সাপোর্ট করে চলেছেন জয়শ্রী।
বিগ বসের ঘরে ভরত, বাইরে থেকেই সাপোর্ট করে চলেছেন জয়শ্রী।

এদিকে বাইরে থেকেই বরের হয়ে গলা ফাটিয়ে চলেছেন ভরত কলের দ্বিতীয় স্ত্রী, অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। কতটা মিস করছেন ভরতকে? জয়শ্রী জানালেন, ‘ও যখন বিগ বসে যাচ্ছিল, তখন খুব এক্সাইটেড ছিলাম। তখন মনখারাপ হয়নি একদম। এখন মন খারাপ হচ্ছে।’

শুধু তাই নয়, ভরতের মেয়ে আরিয়াও খুব মিস করছে বাবাকে। জয়শ্রী বলেন, ‘আরিয়া আমার মাকে বলেছে, জানো তো নানি আমি কিন্তু রোজ বাবার জন্য কাঁদি। আমি তারপর বুঝতে পারলাম, ও আমার পাশে শুয়েই উলটোদিকে ফিরে যায়। তখন তো কারণটা বুঝতে পারিনি। আমার মা বলার পর আজকে সেটা ফিল করলাম।’

ভরত আর তনুশ্রীর মধ্যে ঝগড়া নিয়েও কথা বললেন জয়শ্রী। এমনকী, একবাক্যে বরের ভুলও স্বীকার করে নিলেন। বললেন, ‘আসলে ও তো হিন্দিভাষী মানুষ, ওর কাছে বাংলা ভাষাটা খুব একটা সড়গড় নয়। ও যে শ্যুটিংও করে বাংলাটা, ইংরেজিতে লিখে নেয়, তারপর শ্যুটিং করে। আমার মনে হয় এই দুটো শব্দ যে বলে ফেলেছে, সেটা অবশ্যই ভুল করেছে। ও কিন্তু এরকম মানুষ নয়। এত বছর ওর সঙ্গে সংসার করছি, ওর মুখে এই শব্দ কিন্তু কখনো শুনিনি। ও যে কী করে এই দুটো শব্দ বলে ফেলল। তবে আমি তনুশ্রীরও দোষ দেব। ক্যাপ্টেন যখন বলেছে তোমায় বাথরুম পরিষ্কার করতে হবে। আমার মনে হয়েছে এক্ষেত্রে দুজনেই দোষী।’

২০১৫ সালের জুলাই মাসে হয়েছিল বাগদান। সেই বছরেরই সেপ্টেম্বর মাসে বিয়ে করেছিলেন ভরত ও জয়শ্রী। তাঁদের দুজনের মধ্যে বয়সের ফারাকও অনেকটাই, প্রায় ১৭-১৮ বছরের। যা নিয়ে অনেক ট্রোলের মুখে পড়তে হয়েছে দুজনকে। কেউ জয়শ্রীকে কটাক্ষ করে বলেছেন তিনি ভরতকে ‘টাকার জন্য বিয়ে করেছেন’, তো কেউ আবার তাঁকে ভরতের ‘মেয়ের বয়সী’ বলেও কটাক্ষ করেছেন। তবে এসব নেতিবাচকতা ছাপ ফেলতে পারেনি দুজনের দাম্পত্যে। ক্যানসারের মতো মারণ রোগও থাবা বসিয়েছিল ভরতের উপরে। যদিও তিনি এখন সুস্থ। রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’তে এসে মেয়ে আরিয়া প্রসঙ্গে ভরত বলেছিলেন, ‘আমার চিন্তা হয় আরিয়াকে নিয়ে। ওকে সেটেল করে দিয়ে যেতে চাই। হয়তো নিজের চোখে সেটা দেখে যেতে পারব না। তবে সব যেন ঠিক থাকে তা নিশ্চিত করে যেতে চাই।’

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More